দার্শনিকরা
এযাবৎকাল
পৃথিবীকে শুধু
ব্যাখ্যাই করেছেন
আসলে প্রয়োজন আরও ব্যাখ্যা করা,
ব্যাখ্যার কামাখ্যা মাসী
ঘোমটা ঝেড়ে
সালসা নাচের
উৎরাই থেকে
জাগিয়ে তুলুক ঘাটের মড়া,
পারঘাটাতে
দীনবন্ধুর
মশকরাতে
দিন বওয়ানোর কিইবা ত্বরা ?
ডবকা মাসীর ন্যাংলা বটে
মেসোমশাই এর তামাক খেকো তৈরী বালক,
যৌথখামার ক্ষৌরি করে
বাও বাতাসে ইতঃস্তত গৌরী নালক,
সেই জমিতে
কথাকলির
সারৎসারে স্বপ্ন রোপা -
কোপা ! কোপা রে কবি কোপা !!