ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

ঘুমুবার জায়গা


লিখেছেন জিফরান খালেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৩-১১ ০৪:০৭)
ক্যাটেগরী: |

‘বিষণ্ণতার ঘোর কেটে গেলে অকবি হয়ে যান সকলেই’ - কোথায় জানি পড়েছিলাম এমনটা, তা আমি তেমন কবি-টবি নই, সে হাত-যশ আমার নেই, চেষ্টা করিনি যে তা নয়, করেছি, কিন্তু সে-তো কোন্ বাঙালী তরুণ করেনি? পৃথিবীতে বিষণ্ণ মানুষের সংখ্যা এখনো অনেক, আমার চারপাশেই বিষণœতার কী ঘোর, আমি ঘোর-টোর ছাড়া মানুষ, এসব মানবীয় অনুভূতি আমাকে স্পর্শ করেনা কখনো, আমি অ-মানব বলেই হয়তো... যাক্ গে, যেটি ব্যাপার, তা হচ্ছে - গত বেশ কিছুদিন ধরে ঘুমুবার ঠিক আগে আগে প্রায়ান্ধকার বিছানায় আমি একটু দুঃখ পাওয়ার চেষ্টা করি মৃত্যুর কথা ভেবে ভেবে, আহা, জীবনটা বড় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তারপর কোথায় যাব না যাব, জাহান্নামের স্বপ্নই দেখি বারবার.. তো, এভাবে দুঃখ-টুঃখ বেশ পাচ্ছিলাম, একধরণের অনতিক্রম্য বিষাদ জেগে ওঠার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়তাম, সেই বিষাদ টুকু কেমন, কখনো বুঝতে পারিনি এজন্যেই.. খারাপ যেটা, তা হলো - আজকাল এইরকম গুরুত্বপূর্ণ ব্যাপারেও বিতৃষ্ণা চলে এসেছে, মৃত্যুও কম গুরুত্বপূর্ণ হয়ে গেল, নশ্বরতার দুঃখ সয়ে গেছে আমার চামড়ায়, তাই, নতুন কিছু নিয়ে ভাবতে ভাবতে ঘুমুবার চেষ্টা করছি আজকাল, কিছু পাচ্ছি না, মানুষ চিন্তা করে-টা কি নিয়ে?

কবিদের কবিতা পড়ছি, একটা-দুটো পড়লেই চমৎকার ঘুম পায়, নতুন বিষয় নিয়ে চিন্তা করতে করতে ঘুমুনোও যায় বেশ ভাল, এই মুহূর্তের কবিতাটা বেশ খাসা; একজায়গায় লিখা -
‘দুঃখ জমিয়ে-টমিয়ে চলে যাবো একদিন,
চলেই যাবো, -
কোথাও না..’

‘কোথাও না’-টা আবার কি? ভাল জিনিস তো, কোথাও না, বেশ বেশ..


গড় রেটিং
( ভোট)
লিখেছেন জিফরান খালেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৩-১১ ০৪:০৭)
উদ্ধৃতি | জিফরান খালেদ এর ব্লগ | ১৩টি মন্তব্য | ১৮৯বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, জিফরান খালেদ. Sachalayatan.com can not be held responsible.

জিফরান খালেদ এর ছবি
১ | জিফরান খালেদ | মঙ্গল, ২০০৮-০৩-১১ ০৪:১২

বহুদিন সচলায়তনের সাথে আলাপ হয় না... সবাই কেমন আছে? নতুন সহযাত্রী ও পুরনোদের ভালবাসা কি অনেক বেশি শক্তিশালী করেছে এই অঙ্গনকে? খুব আশা - তাই হোক...।

আমার কবিতার কমরেডরা কই? কেডা কেডা আছেন!?


অতিথি লেখক এর ছবি
২ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৩-১১ ০৮:৫২

দাদা, আমি আছি। কিন্তু অর্ধমৃত অবস্থায়। আমাকে এখনও ঝুলিয়ে রাখা হয়েছে "কিউ" তে। কবে যে Passport পাবো!!

দাদাগো দোয়া রাইখেন।


অতিথি লেখক এর ছবি
৩ | অতিথি লেখক | মঙ্গল, ২০০৮-০৩-১১ ০৯:১৩

দাদাগো, আমি আছি। কিন্তু আমাতে ঝুলিয়ে রাখা হয়েছে "কিউ" তে। কবে যে passport পাবো! দাদাগো দোয়া রাইখেন।

হরিপদ কেরাণী


জিফরান খালেদ এর ছবি
৩.১ | জিফরান খালেদ | মঙ্গল, ২০০৮-০৩-১১ ২১:০২

দাদা, আমার যে নাসিরাবাদ স্কুলের কেরানী ছাড়া আর কারো কথা মনে পড়তেসে না...

তো, হরিপদ সাহেব, বৃত্তান্ত দেন...

আর, কোন হালায় পাসপোর্ট আটকায় রাখসে আপনার... কোন হালা!!


ধুসর গোধূলি এর ছবি
৪ | ধুসর গোধূলি | মঙ্গল, ২০০৮-০৩-১১ ১১:০৩

- জিফ্রাইন্যা, আমিই একমাত্র বাঙালি যে কোনদিন কবিতার লাইনে গিয়া ব্যাট চালানোর চেষ্টা করি নাই। আমি ইনফ্যাক্ট, খেলায় নামুম কি, বাছাইয়ের লাইগা যে বাছাই হয়, সেটাতেই ডিসকোয়ালিফাইড! হাসি

তয় মাঝে মাঝে পড়ি। প্রিয় কবিদের লেখা পড়ি। বুঝলেও পড়ি, না বুঝলেও পড়ি!
_________________________________
<সযতনে বেখেয়াল>


পরিবর্তনশীল এর ছবি
৪.১ | পরিবর্তনশীল | মঙ্গল, ২০০৮-০৩-১১ ১৪:৩২

বস...মনের কথা ক্যামনে বুঝেন।
শিখাই দেন।
তাইলে পরবর্তীতে কোন মাইয়াকে তার মনের কথা কইয়া চমকাইয়া দিমু।।
শিখান না বস
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


জিফরান খালেদ এর ছবি
৪.২ | জিফরান খালেদ | মঙ্গল, ২০০৮-০৩-১১ ২১:০৫

আহা, কতদিন পর আমারে কেউ জিফ্রাইন্যা ডাকলো... বড় ভাল লাগলো...

কবিতার খেলায় তো ডিসকোয়ালিফিকেশন আসে বলে জানতাম না... থাকলে তো চিন্তার ব্যাপার... অনধিকার চর্চা করে যাইতেসি...

তো, ছায়া-সন্ধ্যা, বাজানের শইলটা ভালা?


ঝরাপাতা এর ছবি
৫ | ঝরাপাতা | মঙ্গল, ২০০৮-০৩-১১ ১৩:০৩

এই তো চলছে। আপনার খবর কি? আপনি যা-ই লিখেন সবই কবিতা হয়ে যায়। অ-মানব বলে নাকি??


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


জিফরান খালেদ এর ছবি
৫.১ | জিফরান খালেদ | মঙ্গল, ২০০৮-০৩-১১ ২১:০৯

আপনার কথাখানি কিভাবে নিব, বুঝতারতেসিনা...।

কবিতা হেডিং দিয়া এইসব যেন না লিখি, হেরম থ্রেট দিলেন নাকি?

নাকি বলতাসেন, আমার অঙ্গুলী নিঃসৃত শব্দাবলীই পদ্য হয়া যায়... তাইলে তো বেশ...

আমি ভাই বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছি... এখনো পর্যন্ত সফল...

আপনিও দেখতাসি সফল... হুমম...


১০

নিঝুম এর ছবি
৬ | নিঝুম | মঙ্গল, ২০০৮-০৩-১১ ১৭:২৪

বহুদিন পর সচলে আস্লাম।দেশ থেকে ফিরে ক্লান্ত -শ্রান্ত -উদ্বিগ্ন।
জিফ্রান, তোর লেখাও খাশা।ভালো লাগ্লো।বরাবর...

কত কথা,কত গল্প যে জমে আছে ।কবে এইগুলো লিখে শেষ করব জানিনা।আমার বাবা,বইমেলা,লিন-চিন এ তীরন্দাজ ভাই এর আমন্ত্রন,প্রিয় ঢাকা,মানুষ,রাস্তা-ঘাট।কত কি...বিপ্লব রহমান,অমি রহমান পিয়াল,ঝরাপাতা,মাহবুব লীলেন,অমিত আহমেদ,সবুজ বাঘ,তীরন্দাজ,গোলন্দাজ,লুতফুর রহমান রিটন,মুহম্মদ জাফর ইকবাল,হুমায়ুন আহমেদ,আনিসুল হক,ইমদাদুল হক মিলন,নির্ম্লেন্দু গুন,শাহরিয়ার কবির,সুমন্ত আসলাম,আহসান হাবীব...কত মানুষ...কত মানুষ...সবার কথা বলব...

সময় ই করতে পারিনা।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...


১১

জিফরান খালেদ এর ছবি
৬.১ | জিফরান খালেদ | মঙ্গল, ২০০৮-০৩-১১ ২১:১১

বালটা সময় করতে পারতেসিনা বলে ঢং করো?

শালার চাপাবাজ... ঠিকই তো ক্রিকেট খেলতে চলে গেলা...


১২

ধ্রুব হাসান এর ছবি
৭ | ধ্রুব হাসান | মঙ্গল, ২০০৮-০৩-১১ ২০:১৪

পড়লাম এবং বুঝলাম যে নশ্বরতার মায়া তোমার এখনো বালটা যায় নাই,

উদ্ধৃতি
"আজকাল এইরকম গুরুত্বপূর্ণ ব্যাপারেও বিতৃষ্ণা চলে এসেছে, মৃত্যুও কম গুরুত্বপূর্ণ হয়ে গেল, নশ্বরতার দুঃখ সয়ে গেছে আমার চামড়ায়, তাই, নতুন কিছু নিয়ে ভাবতে ভাবতে ঘুমুবার চেষ্টা করছি আজকাল, কিছু পাচ্ছি না, মানুষ চিন্তা করে-টা কি নিয়ে?"

বোল্ড করা অংশটা নিজেই আবার পড়ে দেখ! সয়ে যাওয়া দুঃখের রেশ কিন্তু এখনো আছে......চলুক


১৩

জিফরান খালেদ এর ছবি
৭.১ | জিফরান খালেদ | মঙ্গল, ২০০৮-০৩-১১ ২১:১৪

ধুর মিয়া, আপনের সামনে কবিতা দেওন যাইবো না আর... শুধু প্যাচ ধরেন...

দুঃখ তো চইল্যা গেসে বলি নাই... জাস্ট বললাম যে দুঃখটা স্বীকার করে নিসি...

আপনার টেক্সট পাইসি... ফোন দিমু...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন