| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
.... এরপর বহুদিন কেঁটে গেছে, অবিনশ্বরতার ছায়া পড়েনি যে চোখে, প্রিয় প্রান্তরসমূহে সে-চোখ নিয়ে আমি আর উপস্থিত হবনা; ধ্বংসস্তূপ হয়ে যাওয়া প্রাচীন নগর, বিবিধ সময়ে যে-রুমগুলোয় আমি দীর্ঘসময় কাঁটিয়েছি, - আমার নিজস্ব ঘ্রাণ খুঁজে বেড়াবে না সে-মুহূর্তসমূহ, বা স্মৃতি। এক রমণীর কিছু ভঙিমা আমি মনে রেখেছি অনেককাল, সেই ভঙিমাসমূহ, রমনীটি ও আমার মনে রাখা - বিস্মৃত হয়েছি কতদিন... জীবন ছাড়া স্মৃতির আসলেই কোনো মানে নেই, বা হয়তো, মানে বোঝা যায় না।
পৃথিবীর রাতে এখনো কারণহীন দীর্ঘশ্বাস হয়তো বেঁচে থাকে, মেঘগুলোকে আকাশ ভেবে বিস্ময় ভাসে কোনো কবিতার অক্ষরে; আমাকে চেনার জন্যে অপেক্ষা করে নেই আর কোনো আমি, বা কেউ ... তারও বহুদিন পর কেউ লিখে যাবে এভাবেই -
.... এরপর বহুদিন কেঁটে গেছে, অবিনশ্বরতার ছায়া
২
গুঁতা ভালো হইছে...
পৃথিবীর রাতে এখনো কারণহীন দীর্ঘশ্বাস হয়তো বেঁচে থাকে, মেঘগুলোকে আকাশ ভেবে বিস্ময় ভাসে কোনো কবিতার অরে; আমাকে চেনার জন্যে অপো করে নেই আর কোনো আমি, বা কেউ ... তারও বহুদিন পর কেউ লিখে যাবে এভাবেই -.... এরপর বহুদিন কেঁটে গেছে, অবিনশ্বরতার ছায়া
ঠিকঠাক এরকম আমিও ফিল করি মাঝে মাঝে... আপনি এমন সুন্দর কইরা সেটা বলতে পারেন, আমি পারি না। ![]()
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
৩
তেল তো ভালই দিতা শিখা ফেলসস রে তারেক...
তুই যেইটা কইলি না, অইটা হইল - মাঝে মাঝে তুই এর চেয়ে অনেক সুন্দর কইরা সেইটা কস...
৪
এইটা কি গদ্যকোবতে?
আমার মন্তব্যের কোটা শেষ! এই দুঃখে ভারাক্রান্ত না হইলে আরও সুন্দর কইরা কথা লেখতাম রে জিফ্রাইন্যা।
৬
জব্বর... হইছে কবিতাখানা...
তবে যতটুকু ভালো লাগার কথা ছিল তার অর্ধেকটা চইল্যা গ্যাসে
গোধু গুরুর দুঃখী মুখ-খানা দেইখা।
গুরু টেনশন লইয়েন না...
এই দিন তো দিন নয়...আরো দিন আছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
৭
ওরে জোস ! বেশি জোস !
- খেকশিয়াল
৮
যদি বলি ভালোলেগেছে খুব; তবে কি আমি বলতে চাইছি তোমার দুঃখগুলোকে ভালো লাগছে খুব? তুমি যে নিয়ত অসুখী দিনযাপন করছো তাকে আমি ভীষনভাবে উপভোগ করছি?...কি বলা উচিত রে মামা? আমরা কি আঘাতে আঘাতে সুন্দর হই, নাকি করে যাই অনর্গল বীর্জপাত বা রক্তপাত?...কি যে লাভ এসব লিখে তাও বুঝিনা, কিন্তু তবুও কেন ভালো লাগে,
"পৃথিবীর রাতে এখনো কারণহীন দীর্ঘশ্বাস হয়তো বেঁচে থাকে, মেঘগুলোকে আকাশ ভেবে বিস্ময় ভাসে কোনো কবিতার অক্ষরে; আমাকে চেনার জন্যে অপেক্ষা করে নেই আর কোনো আমি, বা কেউ"
৯
আমার ধারণা লাভের চেয়ে ক্ষতিই বোধহয় বেশি ভালবাসি বা ওই টাইপ কিসু হবে...
আপনার টেক্সটটা সবচেয়ে সুন্দর টেক্সট।
১০
কেটে যায় দিন রাত সন্ধ্যা ও ভোর
পকেটে, শোকেসের গোপন কোটরে জমা হয় সময় আর ছায়ার ফসিল
১১
এভাবে কেটে যায় বহুদিন ।
১২
এই কবিতাটা কেন পড়া হয় নাই? অসম্ভব সুন্দর...
জন্মদিনের শুভেচ্ছা কবি...
১৪
জাঝা
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
১৫
হেই জিফরান, তোমারে দেখে তো চেনাই যায় না। তোমার মেসেজ অনেক পরে পাইছি। আবার দেখিবার ইচ্ছা রাখি। জন্মদিনের শুভেচ্ছা। শুভেচ্ছা সেইসব দিনগুলির।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
১৭
"অবিনশ্বরতার ছায়া পড়েনি যে চোখে, প্রিয় প্রান্তরসমূহে সে-চোখ নিয়ে আমি আর উপস্থিত হবনা; "
আপনার কবিতার প্রতিটি লাইন ভাবতে বাধ্য করে, কিছুক্ষণ চোখ বন্ধ করে দেখতে হয়, তারপর অনুভব করতে হয়, তখন দেখি এমন এক সীমান্তে এসে গেছি যেখানে অনেক হাসি-কান্না পরষ্পর বিস্ময়ে গেঁথে আছে।
১
রশীদ ভাইয়ের কবিতা পইড়া মনে হইলো - নাহ, সচলরে কবিতা দিয়া গুতা দেওন যায় আইজো...
তাই, দিলাম গুতা...