ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

বিছানা


লিখেছেন জিফরান খালেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১৬:৩১)
ক্যাটেগরী: |

পথগুলোর কোনো নিজে-দেয়া নাম নেই, নাম-ছাড়া কোনো কিছুতে আমার অস্বস্তি হয়, কিন্তু অদ্ভুত হচ্ছে, তারপরও আমার নাম দিতে ইচ্ছে করে না, এটা তো ঠিক যে, অন্তত ‘পথ’ বলে কিছু একটা আছে জানি, সেটুকুও যদি না জানতাম, তাহলে কিভাবে এই... গ্রামের বাড়ি বলে আসলে কিছু নেই, সবকটা জায়গা-কেই গ্রাম বা শহর কিছু একটা বললেই হয়, আর কিছু না বললে... কিন্তু এরপরও শহর থেকে দূরে চলে গেলে, দূরের মানুষগুলো আমায় বলে, ‘তোয়াঁরা হন্ডির্য়া?’ এটা নিতান্তই গুরুত্বহীন, অথচ তাদের চেহারায় এই মামুলি প্রশ্নের অনিবার্য গুরুত্ব ফুটে থাকে, কেন, আমি জানি না, তাই মৃদুস্বরে হলেও বলি, ‘আঁরা...’, কাউকে কখনো বলিনি, কিন্তু আমার মাঝে মাঝেই ইচ্ছে হয় দীর্ঘক্ষণ হাঁটার, অথবা, কোথাও কী অদ্ভুতভাবে পানিতে আধডোবা কাঁচাবাঁশ, কলাপাতা, মেঘসুদ্ধু হালকা নীল আকাশ ভেসে থাকে, আমার অবাক লাগে, সে অবাক লাগাটাও অবশ্যি খুব সন্তর্পণ... আমার চারপাশে বেঁচে থাকা মানুষগুলো আমাকে বলে দেয় - আমি বেঁচে আছি, হয়তো ভালোও আছি, অতীতের মানুষ অথবা এখনো যে অতীত আসেনি, সে সময়ের মানুষও আমাকে নদ, মহাকাশ, অন্ধকার সমুদ্র, প্রাচীনতা - এইসব নিয়ে গল্প বলে, আমি আগ্রহ নিয়ে সেই গল্প শুনতে থাকি, আগ্রহ একসময় ঘুম হয়ে যায়, ঘুমের মাঝে যে দৃশ্যগুলো ভাসে বা স্বপ্ন , সেগুলোও আমার পুরোপুরি মনে থাকে না, যতটুকু থাকে, তার মধ্যে অবাস্তবতা অনেক বেশি, আমি তাই স্বপ্নের কথা কাউকে বলি না, পাগল ঠাউরে বসে যদি কেউ, আমি এখানে ভাল মানুষ হয়ে থাকতে চাই, একজন সুস্থ মানুষ, এবং আমার, সকালে হালকা রোদ হলে খুব ভাল লাগে, অনেকেরই লাগে না, আর একেবারে পাতলা বৃষ্টি হলে, চমৎকার হয়, বন্ধুরা তাস নিয়ে বসে যায়, ইস্কা দেখতে দেখতেও আমার চোখ বহুদিন আগে হারিয়ে ফেলা অদ্ভুতরঙা এক পাখি খুঁজতে থাকে... এভাবেই দিনগুলো কেটে যায়, পুরোপুরি এভাবেই হয়তো নয়, তারপরও এভাবেই...

১৬/০৮/০৩


গড় রেটিং
( ভোট)
লিখেছেন জিফরান খালেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১৬:৩১)
উদ্ধৃতি | জিফরান খালেদ এর ব্লগ | ৪টি মন্তব্য | ১৯৮বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, জিফরান খালেদ. Sachalayatan.com can not be held responsible.

নিঝুম এর ছবি
১ | নিঝুম | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ১৬:৪২

আগ্রহ একসময় ঘুম হয়ে যায়, ঘুমের মাঝে যে দৃশ্যগুলো ভাসে বা স্বপ্ন , সেগুলোও আমার পুরোপুরি মনে থাকে না, যতটুকু থাকে, তার মধ্যে অবাস্তবতা অনেক বেশি, আমি তাই স্বপ্নের কথা কাউকে বলি না, পাগল ঠাউরে বসে যদি কেউ, আমি এখানে ভাল মানুষ হয়ে থাকতে চাই,
-------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...


ফারুক ওয়াসিফ এর ছবি
২ | ফারুক ওয়াসিফ | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ২০:১৩

বন্ধুরা তাস নিয়ে বসে যায়, ইস্কা দেখতে দেখতেও আমার চোখ বহুদিন আগে হারিয়ে ফেলা অদ্ভুতরঙা এক পাখি খুঁজতে থাকে
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে


শাহীন হাসান এর ছবি
৩ | শাহীন হাসান | মঙ্গল, ২০০৮-০৪-০৮ ২২:২১

দীর্ঘপথ হাটতে অন্তত কবিতাকে একটু কষ্ট পেতে হয়,
বলেই মনে হয়েছে ...
চিন্তায় গভীরতা পাওয়া যায়। ভালো।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!


ধুসর গোধূলি এর ছবি
৪ | ধুসর গোধূলি | বুধ, ২০০৮-০৪-০৯ ০৪:৪৪

- চলুক
_________________________________
<সযতনে বেখেয়াল>


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন