| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
১. কন্স্ট্রাকশন ফার্ম
পৃথিবীর সাথে রাগ করে বুড়িচাঁদ
চলে গেছে দূরে, কোনো আকাশী গর্তে ঢুকে
পড়েছে হয়তো, কবিরাও গেছে তার সাথে...
আরও একটি চাঁদ তৈরির
অর্ডার পেল নির্বোধ মানুষ এন্ড
বিল্ডারস্ ...
২. বাতাস
হাড়িঁর ভেতর সিরামিকঘড়ি, কোর্টে
হঠাৎ ফিক্সড্ দৃশ্য, জাজ হেসে নেয় একটু, ভূমিহীন
মানুষকে আমার মস্তিষ্কের মতো
মনে হয়, পেতল গলার
মালা, শান্ত নদীর বোহেমিয়ান
স্রোত, শুনছি, শুনছি, ...
৩. সবকিছু সবকিছু
জামার কলার নিয়ে
টানা-হেঁচড়া করার দিন
শেষ হয়ে গেছে, কাস্তের শিল্পী
মাঠ বলে ভুল করে কেঁটে
ফেলে চাঁদ, এক্সহিবিশন্ চলে সবকিছুর,
কে দেখে, তাহলে?
খবরে বললো, কলার নাকি আবিষ্কৃত হয়েছে আজ;
ধুত্ , শালার পুত...
৪. স্কুল
ক্লাসগুলোতে বাচ্চারা বসে থাকে,
বসে থাকে, বসে থাকে, বসে থাকে...
টিচার্স রুমে কেউ নেই, শিক্ষকপ্রধান বলে
কাউকে দেখতে পেলামনা,
স্কুলে তন্নতন্ন করে দেখলাম - কোনো
শিক্ষকই নেই,
ছুটি হয়ে গেলো, দীর্ঘ
চুপচাপের পর বাচ্চারা বের
হয়ে এলো, গেটে দারোয়ান বাচ্চা
বুঝিয়ে দেয়, মায়েরা চলে যায় আবার,
আবার...
২৭/০৮/০৩
২
আমি কবিতা পাঠ করতে পারি না। এ আমার অক্ষমতা। তবে আমি কবিতা পান করি। আকন্ঠ পান করি। আর পান করে করে নিজের ভেতরে নিজে পাঁড়মাতাল হই। এই কবিতাগুলোও আমি পান করেছি।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
৪
যান্ত্রিক শব্দগুলো কষ্ট দিলেও
ভাল-লাগলো আপনার বেঁটে-খাটো কবিতাগুলো...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
৬
দীর্ঘ
চুপচাপের পর বাচ্চারা বের
হয়ে এলো, গেটে দারোয়ান বাচ্চা
বুঝিয়ে দেয়, মায়েরা চলে যায় আবার,
আবার...
৭
আরও একটি চাঁদ তৈরির
অর্ডার পেল নির্বোধ মানুষ এন্ড
বিল্ডারস্ .
......হা হা হা, মজা পাইলাম।
......কাস্তের শিল্পী
মাঠ বলে ভুল করে কেঁটে
ফেলে চাঁদ, এক্সহিবিশন্ চলে সবকিছুর,
কে দেখে, তাহলে?
৯
চমৎকার দৃশ্যকল্প আপনার কবিতায়।
ডুবে গিয়ে পড়লাম।
১০
এই কবিতাগুলোতে অবশ্য আমি দৃশ্যকল্পের খুব একটা আভাষ দেখি না... তথাপি যে কয়টা আছে, তা যে আপনার ভাল লাগলো এবং আপনাকে ডুব দেয়ালো, সে-ইটাতেই আনন্দিত।
ও আচ্ছা, আবার ভেসে উঠতে পেরেছিলেন তো?
১৩
কাস্তের শিল্পী
মাঠ বলে ভুল করে কেঁটে
ফেলে চাঁদ
১৪
জিফরান, কবিতায় আশাবাদ চাই।
তোমার শেষের কবিতা বাদে সবগুলোই আরেকটু শ্বাস নেয়ার অধিকার দাবী করে।
মূর্তালা রামাত
১৬
হাহাহা...
হাসান ভাইয়ের প্রশ্নের সাথে একমত, এবং অনুচ্চারিত নেগেশানের সাথেও...
মূর্তালা ভাই, আশাবাদ নিয়ে তো বা হতাশাবাদ নিয়েও ওরকম বিভাজিত লাইনে গিয়ে লিখা হয়না... আর, কবিতার হিউম্যনাইজিশানও আমার এই কবিতাগুলো লিখবার উদ্দেশ্য ছিল না...
তবে, ধন্যবাদ...
শ্বাস এর ব্যপারটা আমার মাথায় ঢুকলো না...
১৭
ফারুক ভাই আর নজরুল ভাইরে ধন্যবাদ
১৮
মারহাবা! ইয়া কবি!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
২০
ড্যাবস!
অনেকদিন পর কথাটা বললাম ![]()
২২
কাস্তের শিল্পী
মাঠ বলে ভুল করে কেঁটে
ফেলে চাঁদ, ......ভাল্লাগলো।
২৩
সব কবিতা বুঝিনা
আপনার কবিতাগুলো পড়ে যে ভাল্লাগছে এটা বুঝছি
ধন্যবাদ কবি চমত্কার কবিতার জন্য
কবিতাগুচ্ছ ২ এর অপেক্ষায়..
২৫
প্রস্তরময় শব্দগুলো বেশ অনুরনণ তৈরি করছে.... কানে খটাং খটাং শব্দগুলো যেতেই চোখে ভেসে উঠলো কন্স্ট্রাকশন ফার্ম....
আপনার কবিতার এই টেষ্ট আগে পাই নাই। যে যাই বলুক, বেশ মচমচে কিন্তু....
সৈয়দ আখতারুজ্জামান
২৭
চাইলে টিপস বানায়াও দিতে পারি....যাতে সবাই লিপস মিলায়া আবৃত্তি করতে পারে ..... হাহাহা....
সৈয়দ আখতারুজ্জামান
২৮
কন্স্ট্রাকশন ফার্ম - কবিতাটা পড়সিলাম আগেই। এই লাইনগুলা মাথায় ঘুরঘুর করসিলো অনেকদিন-
পৃথিবীর সাথে রাগ করে বুড়িচাঁদ
চলে গেছে দূরে, কোনো আকাশী গর্তে ঢুকে
পড়েছে হয়তো, কবিরাও গেছে তার সাথে...
এখন থেকে ঘুরবে এই লাইনটা -
কাস্তের শিল্পী
মাঠ বলে ভুল করে কেঁটে
ফেলে চাঁদ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
৩০
জামার কলার নিয়ে
টানা-হেঁচড়া করার দিন
শেষ হয়ে গেছে, কাস্তের শিল্পী
বেশ কাব্যশক্তিমদমত্ত বাণী। খুব ভাল লাগলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
৩২
আমার সৌভাগ্য এই যে ,একদিন বলতে পারব,আমার এই প্রিয় কবির সাথে একসাথে ব্লগিং করতাম।
সেই বা কম কি!!!
কবি,কবিতা ভালো লাগলো।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
৩৪
আমিও বলতে পারবো, এই কবিকে আমি চিনি, একসাথে ব্লগিং করি, উনার লেখা পড়ার পরে নিজের আর লিখতে ইচ্ছে করে না। মনে হয় কি সব আবঝাব লিখি, সবই অর্থহীন।
৩৫
আপ্নিও নিঝুমের পথ ধরলেন? নিঝুম তো কখনো এইসব মিন করে বলে না...
আর আপনি যদি আপনার লিখা বন্ধের জন্যে আমারে একটা অজুহাত বানাইতে চান, খুব খারাপ হইবো... আমারে লোকে পিডাইবো... সো, লাস্ট প্যারাটা ফিরাইয়া লন...
১
একটা সময়ে জাদু-রিয়ালিটি, পরা-রিয়ালিটি আর বেকেটীয় অ্যাবসার্ডরে জীবনের সবকিসু মনে হইতো। ফুয়েন্তেস আর বোর্হেস মাথায় বাড়ি মারতো শুধু। সেই বাড়ির ঠেলাতে অনেকগুলা বেঁটে-খাটো কবিতা লিখা হইসিলো...
কষ্ট কইরা একটু হজম করেন...