ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

কল্পকবিতা


লিখেছেন জিফরান খালেদ (তারিখ: সোম, ২০০৮-০৭-১৪ ১৬:০১)
ক্যাটেগরী:

“আকাশও কি একদিন রূপকথা হয়ে যাবে? ‘আকাশের গল্প শেষ হয়ে গেল আজ... ’ - এই বলে মেঘের সমাধিতে কাশফুল দেবে কোনো চাঁদকৃষক ... তারপর, গল্প বদলে যাবে, গল্প না-বলাই হয়তো গল্প হয়ে যাবে কোনোদিন, .. লাল, নীল, হলুদ পেন্সিল দেখা যাবেনা আর, শিশুর হাতে শোভা পাবে রংহীন সব খেলনা.. পরীক্ষার খাতায় ব্যাখ্যা লিখতে বলা হবে না আর, ব্যাখ্যাহীন কিছু দেয়া হবে কখনো... বালিকার হয়তো কোনোদিন নারী হয়ে ওঠা হবে না, আট বছরের সেই শিশুটি আর কতকাল সে-রকমই রয়ে যাবে ... আচ্ছা এরকম কি হবে কখনো - শাদা দিস্তা দিস্তা কাগজ শূন্য রেখেই যুবক বলে উঠবে - ‘আমি একালের শ্রেষ্ঠ গণিতবিদ!’... কবিতা হয়তো তখন উপন্যাস হয়ে যাবে, উপন্যাস পাল্টে যাবে কবিতায়, আমার মত মানুষেরা গভীর তেষ্টা নিয়ে পান করবে অন্ধত্ব, মূক ভাষা, বধিরতা, ... ভালবাসা কেমন হয়ে যাবে তখন, জানিনা... চশমাওয়ালা কি... ”

আচ্ছা, আমি কি কোনো রূপকথার কথা বলছি ...

০৯/০৭/০৩


গড় রেটিং
( ভোট)
লিখেছেন জিফরান খালেদ (তারিখ: সোম, ২০০৮-০৭-১৪ ১৬:০১)
উদ্ধৃতি | জিফরান খালেদ এর ব্লগ | ২৬টি মন্তব্য | ১৮৫বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, জিফরান খালেদ. Sachalayatan.com can not be held responsible.

জিফরান খালেদ এর ছবি
১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ১৬:২৪

এই কবিতা যখন লিখি, অনেকটা বালখিল্য চিন্তার মতো আমি ভেবেছিলাম - আর কবিতা লিখা লাগবে না, যা বলার বলা হয়ে গেছে... কবিতারে আমার দরকার নাই, কবিতার-ও আর কাউরে দরকার নাই... এরম মিথ্যা-ভাবনায় থেকে অনেকদিন কিছু লিখিনি... তারপর আবারো লিখা হয়েছে, যা বলার তা বলা হয়নি আবারো অনেকবার, আরো কতবার...

হুমায়ুন আজাদের কবিতার নিচে এই কবিতাটা দিতে হাল্কা অস্বস্তি হচ্ছে। কিন্তু, তিনিই কবিতার নান্দনিকতা নিয়ে সোচ্চার ছিলেন অনেক অনেক বেশি।

তাই...।


সুমন চৌধুরী এর ছবি
২ | সুমন চৌধুরী | সোম, ২০০৮-০৭-১৪ ১৬:২১

শেষ লাইনটা তিনবার পড়লাম।

পিড়িত তখন চশমা পইড়া পীড়িত করতে থাকবো চশমখোর রূপকল্পগুলিরে....



ঈশ্বরাসিদ্ধে:


জিফরান খালেদ এর ছবি
২.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২০:১৩

হাহাহা...

রূপকল্পের বিশেষায়ন্টা পসন্দ হইলো।


ফারুক ওয়াসিফ এর ছবি
৩ | ফারুক ওয়াসিফ | সোম, ২০০৮-০৭-১৪ ১৭:১৭

আকাশ তো এখনই রূপকথাই পরিণত, অতএব কল্প হলেও এটা গল্প না, কবিতা-ই।


জিফরান খালেদ এর ছবি
৩.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২০:১৫

ইয়ে মানে,... ফারুক ভাই... মানে, কবিতার ব্যাপারটাতে সন্দেহ প্রকাশ করি নাই কখনো...। তবে, পোয়েট্রি ফিকশনের ব্যাপারটা মাথায় ঘুরতাসিলো...


রূপকথা এর ছবি
৪ | রূপকথা [অতিথি] | সোম, ২০০৮-০৭-১৪ ১৭:৫৩

এইচ জি লরেন্স-এর বিজ্ঞান কল্পকাহিনীই-তো আজ এই জগতের বাইবেল।
আপনিও ভাবুন আরো। লিখতেও থাকুন।
রূপকথাদের রূপকথা!
রূপকথা


জিফরান খালেদ এর ছবি
৪.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২০:১৯

ভাবতে পারি না মাথা বিলা... লিখাও হয় না... এইটা বহু আগের লিখা... তবে, রূপকথার রূপকথা-ই...


কীর্তিনাশা এর ছবি
৫ | কীর্তিনাশা | সোম, ২০০৮-০৭-১৪ ১৭:৫৮

খুব ভালো লাগলো।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !


জিফরান খালেদ এর ছবি
৫.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২০:১৭

ধন্যবাদ।


১০

সুমন সুপান্থ এর ছবি
৬ | সুমন সুপান্থ | সোম, ২০০৮-০৭-১৪ ১৮:০০

শাদা দিস্তা দিস্তা কাগজ শূন্য রেখেই যুবক বলে উঠবে - ‘আমি একালের শ্রেষ্ঠ গণিতবিদ!’...

কবিতা'র ইতিহাস তার টেকনিকের ইতিহাস এই আপ্তবাক্য ভুলে গিয়ে কবিতা যে অনুভবেরই আশ্চর্য রূপান্তর,আপনার কবিতা পড়তে পড়তে এই কথা মনে পড়ছিলো বারবার !
ভালো লাগলো কবি জিফরান খালেদ ।

----------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া


১১

জিফরান খালেদ এর ছবি
৬.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২০:২০

ধন্যবাদ সুমন ভাই।

টেকনিকেরই ইতিহাস কি? এবং আপ্তবাক্যই কি? জানি না...


১২

পরিবর্তনশীল এর ছবি
৭ | পরিবর্তনশীল | সোম, ২০০৮-০৭-১৪ ১৮:৪২

শেষ লাইনগুলো পড়ে চমকে উঠলাম। মুগ্ধ হলাম। অবাক অবশ্য হইনি। কারণ বর্তমান সময়ে বাংলাদেশে আমার প্রিয় কবি- জিফরান খালেদের কবিতা মানেই চমকে ওঠা।

আমার কাছে চমকে ওঠা-টাই ভালো লাগার সর্বোচ্চ প্রকাশ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


১৩

জিফরান খালেদ এর ছবি
৭.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২০:১৬

তোর জন্যে খারাপ লাগতেসে রে ব্যাটা...। আমারে প্রিয় কবি বানায় দিলি? তোর রুচি বেশ বাজে তাইলে...। হাহাহা...

ভাল থাক।


১৪

নিঝুম এর ছবি
৮ | নিঝুম | সোম, ২০০৮-০৭-১৪ ১৮:৫৭

কবি , ফারুক ভাইয়ের লেখাটা পড়ে আজকে মন অসম্ভব ... অসম্ভব খারাপ । ভাব্লাম আর কারো লেখায় আজকে আর কিছু মন্তব্য করব না । তোর কবিতা দেখে লগ ইন করলাম ।

কি লিখস তুই ? কেন লিখস ????

অদ্ভুত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!অসাধারণ!!!
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?


১৫

জিফরান খালেদ এর ছবি
৮.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২০:২১

এতগুলা বিস্ময়বোধক আর প্রশ্নবোধক চিহ্ন...

আপনি ঠিক আসেন তো?


১৬

শেখ জলিল এর ছবি
৯ | শেখ জলিল | সোম, ২০০৮-০৭-১৪ ২০:৩১

খুব ভাল্লাগলো।


১৭

জিফরান খালেদ এর ছবি
৯.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২০:৩৯

ধন্যবাদ জলিল ভাই।


১৮

কনফুসিয়াস এর ছবি
১০ | কনফুসিয়াস | সোম, ২০০৮-০৭-১৪ ২১:১৪

খুব ভাল লাগলো। খুবই ভাল লাগলো।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...


১৯

জিফরান খালেদ এর ছবি
১০.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৭-১৪ ২১:৪২

তাইলে তো বেশ ভাল।


২০

মুজিব মেহদী এর ছবি
১১ | মুজিব মেহদী | মঙ্গল, ২০০৮-০৭-১৫ ০৩:১১

‘আকাশের গল্প শেষ হয়ে গেল আজ... ’ - এই বলে মেঘের সমাধিতে কাশফুল দেবে কোনো চাঁদকৃষক

আপনার কল্পনার শক্তি এ বাক্যেই বমাল গ্রেফতার। আর সব তাতে অতটা বাহাদুরি নেই। সাধু!

................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে


২১

জিফরান খালেদ এর ছবি
১১.১ | জিফরান খালেদ | মঙ্গল, ২০০৮-০৭-১৫ ০৫:৪৭

ধন্যবাদ?


২২

ধ্রুব হাসান এর ছবি
১২ | ধ্রুব হাসান | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৭:৪২

আমার ভালবাসা তো চশমাওয়ালারই অনুরাগ, সো হয়ে গেছে অলরেডি! কবিতা বেশ উপাদেয় হওয়া মানেই হলো কবির ইয়ের অভিজ্ঞতা বাড়া...।আহা কবি তুমি মানুষ হইলা না! কবিদের বা লেখকদের জীবনে বোধহয় রুপকথা বড়ই জরুরী বিষয়, এছাড়া তার আর আকঁড়ে ধরার কীইবা আছে ! তবে অভিজ্ঞতাই শিখিয়ে দেয় নতুন রুপক তৈরী করতে। চলুক


২৩

জিফরান খালেদ এর ছবি
১২.১ | জিফরান খালেদ | শুক্র, ২০০৮-০৭-২৫ ০৮:১৬

হাহাহা...

আপনে আউট আসেন পুরাই... ভাল অর্থে...


২৪

ঝরাপাতা এর ছবি
১৩ | ঝরাপাতা | শুক্র, ২০০৮-০৭-২৫ ২৩:৪৪

"আমার মত মানুষেরা গভীর তেষ্টা নিয়ে পান করবে অন্ধত্ব, মূক ভাষা, বধিরতা, ... "

আবারো মুগ্ধ হলাম নদীর মতো প্রবহমান একটা কবিতা পড়ে, যার প্রতিটা বাঁকেই রয়েছে চমকে ওঠার মতো কথামালা।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


২৫

জিফরান খালেদ এর ছবি
১৩.১ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০৭-২৬ ০০:৫৯

আপনারে ধন্যবাদ দিতে দিতে টায়ার্ড হয়া যাইতেসি মিয়া...

ধন্যবাদ।


২৬

তারেক এর ছবি
১৪ | তারেক | বুধ, ২০০৮-০৮-১৩ ০৯:২০

উদ্ধৃতি
কবিতা হয়তো তখন উপন্যাস হয়ে যাবে, উপন্যাস পাল্টে যাবে কবিতায়, আমার মত মানুষেরা গভীর তেষ্টা নিয়ে পান করবে অন্ধত্ব, মূক ভাষা, বধিরতা, ... ভালবাসা কেমন হয়ে যাবে তখন, জানিনা...

ভালবাসা তখন মিঁউ মিঁউ হয়ে যাবে জিফরান ভাই।;)
আবার পড়লাম মুগ্ধ হয়ে।
এ্যারাবি টা কপি মারছি। বাসায় নিয়া পড়ব।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন