ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

সময়


লিখেছেন জিফরান খালেদ (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ২৩:৩৭)
ক্যাটেগরী: | |

সময় বদলে গ্যাছে

সহস্র চিল আমাদের আঙ্গিনাটুকু তুলে নিয়ে
গেছে অন্ধকার বরফচূড়ায়
প্রিয় সহিস পড়ে আছে সাহসের দরবারে
মূর্চ্ছিত অজ্ঞান
আমার কন্ঠস্বর ঐতিহাসিক হতে হতে
ভুলে যাওয়া পুরাণে স্থান পায় আজ
পাথরসম ক্রোধের দু’চোখে জাগে
ক্রুরতা মানবিক

সময় বদলে গ্যাছে

মানুষীর বান্ধব বড় রাস্তায় খোঁজে
আলোকিত খাবার
হৃদয়ে টের পাই দুর্ভিক্ষ হয়ে উঠছে
পরিচিত নাগরিক
এবং দূর দূর প্রান্তে মাংশাষী ঝোল
আঙ্গুল বেয়ে ঝরে পড়ে আমাদের

সময় বদলে গ্যাছে

বিস্রস্ত বিশ্বাসঘাতক পদচারণায় মুখরিত
উদ্যান সরোবর
প্রজ্ঞাবানের দানবীয় চোখ গড়ে তোলে
কুহক বিভ্রম
কান পেতে আছে দূর্বল দুঃসময়
জলপাই ঊর্দি তার গায়

সময় বদলে গ্যাছে

মৃতবত পিতার উচ্চারণে গৌরব অতীতের
ম্লান হতে হতে আজ পুরনো দালান
বিশ্বাসহীন মাটির ওপর দাঁড়ায়ে আমি
শহীদের কবরে পেতে দিয়ে আসি
শেষ সেলাম

সময় বদলে যাবে
সময় এসেছে আবার বদলে নেবার
সময় বদলে যাবার


গড় রেটিং
( ভোট)
লিখেছেন জিফরান খালেদ (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ২৩:৩৭)
উদ্ধৃতি | জিফরান খালেদ এর ব্লগ | ৭টি মন্তব্য | ১৪৪বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, জিফরান খালেদ. Sachalayatan.com can not be held responsible.

অছ্যুৎ বলাই এর ছবি
১ | অছ্যুৎ বলাই | বুধ, ২০০৮-০৭-১৬ ২৩:৪২

সময় এসেছে আবার শকুনকে বুঝিয়ে দেবার
যে, সে শকুন।


জিফরান খালেদ এর ছবি
১.১ | জিফরান খালেদ | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০৪:১২

সেটাই


নিঝুম এর ছবি
২ | নিঝুম | বুধ, ২০০৮-০৭-১৬ ২৩:৫২

কান পেতে আছে দূর্বল দুঃসময়
জলপাই ঊর্দি তার গায়

এদের কে এবার তাড়াতেই হবে , উপায় নাই গোলাম হোসেন...
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?


জিফরান খালেদ এর ছবি
২.১ | জিফরান খালেদ | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০৪:১২


জুলিয়ান সিদ্দিকী এর ছবি
৩ | জুলিয়ান সিদ্দিকী | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০২:২৯

.
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


ঝরাপাতা এর ছবি
৪ | ঝরাপাতা | শুক্র, ২০০৮-০৭-২৫ ২৩:৩৬

পুরো কবিতাটা অসাধারণ । আর শুরুটা দুর্দান্ত। দ্রোহের নিখুঁত কাব্যিক বুনন।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


জিফরান খালেদ এর ছবি
৪.১ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০৭-২৬ ০১:০১

এই লিখাটা নিয়া একটা সংশয় ছিলো। আপনার মন্তব্যে পক্ষপাতিত্ব টের পাইলেও সংশয় হালকা লাঘব হইলো।

আর হ, এইটা লাস্ট ধন্যবাদ।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন