ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

দায়


লিখেছেন জিফরান খালেদ (তারিখ: শুক্র, ২০০৮-০৯-১৯ ০৬:১৯)
ক্যাটেগরী: |

এরচেয়েও দূরে যাওয়াটাই হতে পারতো গন্তব্য
এবং আমি গন্তব্যের শব্দপুঞ্জ দেখে দেখে পদক্ষেপের ওপরের
আকাশ কেমন হবে, সেটা ঠিক করে চলি অহর্নিশ।

দুঃখিত শাদা পাতার মতোন যাবতীয় পথে ফোস্কা পড়ে লাবণ্যের
এবং আমি উতসাহিত কোলাহলে আওয়াজ তুলে তুলে
প্রিয় অক্ষরকে আরো দূরে যেতে বলি।
আরো দূরে। আরো খানিকটা দূরে।

তবু সান্ধ্যআলোয়,
সমস্ত ইতিহাস ভেঙ্গে কেন শুধু আমার বোবা পাখির কথা মনে
পড়ে যায়? আমি তবে নিরবতার কাঠিন্যে এইবার
রুদ্ধ হবো? হবো উদ্ধতপ্রায় হারানো কিশোরচোখ?

কেন পাখির কথা মনে পড়ে? কেন মনে পড়ে?

দূরের চেয়েও দূরে তাকানোটাই হয়তো যথেষ্ঠ ছিলো,
বিষাদসহ দৃষ্টি স্পষ্ট দেখতে পায় না খুব, এবং এর মাঝেও
আমি সীমিত করে চলি পুরনো মানুষের দায়। আমার সাথে
অনেকদূর পর্যন্ত সহজিয়া সমাজের ভালবাসা হেঁটেছিল। অনেকদূর
পর্যন্ত জলীয় রঙ আটকে গিয়েছিল মৃত প্রত্যয়ের কাছে।
সেইসব পড়ে আছে কোথাও, এবং কেও বলছে,
ছিঁড়ে যাওয়ার জন্যেও প্রখ্যাত
ঘুঁড়ি ওড়ে মাঝে মাঝে।

আমি আবারো শোকবার্তার মতো করে ভাবি, -
এরচেয়েও দূরে যাওয়াটাই হয়তো গন্তব্য হতে পারতো,
আরো অনেক দূরের ভবি-স্মৃতি আমাকে ক্লান্ত করলেও,
সেইখানেই হয়তো শব্দপুঞ্জ খুঁজে পেতো তার ভাঙ্গনের দরিয়া।
অথচ, সমস্ত ইতিহাস থেকে একটা বোবা পাখির কথাই মনে
পড়ে যায় আমার! কেন সে পাখির কথা মনে পড়ে?
কেন মনে পড়ে?

এরপর,
পথ ও আঙ্গিনা।
আগামীর মহাকালে শ্লোক।
অগ্রজের শেখানো স্বর সেখানে সুললিত
ম্রিয়মান -

‘কিছুই নয়,
নিরবতা ভাল মনে হয়’।


*কবিতাটি আমার পূর্বের ব্লগের একটি লিখার মধ্যে দিয়েছিলাম। এখানে আলাদাভাবে কবিতা হিশেবেই শুধু দেয়া।

কবিতার শেষের দুইটা লাইন আমার অত্যন্ত প্রিয় অগ্রজ কবি সৈয়দ আহমেদ শামীমের লিখা একটি নামহীন কবিতা থেকে নেয়া। কবিতাটি তিনি আমার সম্পাদিত 'নামহীন' ছোট কাগজটিতে দেন প্রথম। বহুদিন যোগাযোগ নেই। কবিতাটি আমার পড়া শ্রেষ্ঠতম কবিতার একটি। এই দুর্দান্ত নিভৃতচারী কবির কবিতাটি তুলে দিচ্ছি -

সৈয়দ আহমদ শামীম

হয়তো প্রকৃত উত্তর নেই
মানুষ নেহাৎ বেঁচে থেকে একঘেয়েমির ভাষা অবদি ভুলে যায়
ক’জন প্রশ্ন ভালোবাসে
হয়তো আমাদের গন্তব্যের কান বোধগম্য কিছু কিছুই বলবে না
শুধু প্রশ্ন শুনতে ভালোবাসে।

চুপ-ইতিহাস থেকে দল বেধে প্রশ্ন উঠে আসে
তার সুস্থির নিরবতা দেখে আমরাই কথা বলে উঠি

তারপর ঘটে কী যে
আমাদের করুণ মুখে কার যেন হাসি খেলে যায়

কিছুই নয়
নিরবতা ভালো মনে হয়


গড় রেটিং
( ভোট)
লিখেছেন জিফরান খালেদ (তারিখ: শুক্র, ২০০৮-০৯-১৯ ০৬:১৯)
উদ্ধৃতি | জিফরান খালেদ এর ব্লগ | ৭টি মন্তব্য | ৮২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, জিফরান খালেদ. Sachalayatan.com can not be held responsible.

সুমন চৌধুরী এর ছবি
১ | সুমন চৌধুরী | শুক্র, ২০০৮-০৯-১৯ ২২:৪৬

ভালো কবিতায় মন্তব্য করতে গেলে হাত কিছুদুর গিয়ে গুটিয়ে আসে। কি বলতে কি বলবো...কাখে লাড়তে কাখে লাড়বো..এরকম নানা কিছু .....

ভালো কবিতা পড়ে পাতা ভরে সমালোচনা লেখার লাইনে নেই। সত্যি বলতে আমার কাব্যতত্ত্ব বিষয়ক জানাশোনা শুন্য। যা আছে সেটা শুধুই চুপচাপ পড়ে যাবার অভিজ্ঞতা। সেই থেকে যা কিছু ভালো লাগা মন্দ লাগা।

মগজে খানিক নির্যাস রেখে গেলে ভালো বলি।

এই কবিতাটিও তাই।



অজ্ঞাতবাস


জিফরান খালেদ এর ছবি
১.১ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০৯-২০ ০৬:৪৮

সে-ই... আপনার লগে একটা বাতচিত আসে... আপনারে লিখুম আমি একদিন...


ঝরাপাতা এর ছবি
২ | ঝরাপাতা | শুক্র, ২০০৮-০৯-১৯ ২২:৫৫

ছোট্ট করে বললেই চলে - খুব ভালো। অনুভূতির বাকীটুকু কবি নিজেই বুঝে নেবেন। কবিদের ষষ্ঠ ইন্দ্রিয় তো খুব প্রখর।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


সুমন চৌধুরী এর ছবি
২.১ | সুমন চৌধুরী | শুক্র, ২০০৮-০৯-১৯ ২২:৫৬

ঝরাপাতা এর ছবি
৩ | ঝরাপাতা | শুক্র, ২০০৮-০৯-১৯ ২৩:০৬

কে বোঝে মওলার আলেকবাজি?

ছেলছে তো!!


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


জিফরান খালেদ এর ছবি
৩.১ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০৯-২০ ০৬:৪৮

হাহাহা... ভালই...


নিঝুম এর ছবি
৪ | নিঝুম | বুধ, ২০০৮-০৯-২৪ ২১:১৫

কবি... আছেন কেমন??? মন খারাপ নাকি ?? কবিতা তো ভালো হইলো...
--------------------------------------------------------
কারা যেন চলে গেছে দূরে...বহুদূরে..আর ফিরবে না জানি । কোন কারন ছাড়াই , কোন যুক্তি ছাড়াই চুপচাপ হয়ে গেছে সারিবদ্ধ প্রাণ গুলো । জানি , আমাকেও আসতে হবে এই বিষন্ন নগরীতে..একদিন.. কোনদিন --মলাগোফরুমা


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন