ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

গ্যারেজ


লিখেছেন জিফরান খালেদ (তারিখ: শুক্র, ২০০৮-০৯-১৯ ২২:২৮)
ক্যাটেগরী:

লাল গুমোট ট্র্যাফিক
রাস্তার মধ্যভূমিতে,
রিকশাচালকদের মুখে
জীবিকার স্বেদ-ভেজা
স্পর্শ
ট্র্যাফিক পুলিশের হাতটি
বনবন করে ঘুরছে, সূর্যের
আলো বড় বেশি
প্রখর
গাছগুলোয় বাতাসের দোলা
নেই
পিচ-ঢালা পথে অসংখ্য
মানুষ
পায়ে-পায়ে হাঁটে

হঠাৎ -

বেশ অসচেতনভাবে,
দেখা যায়, -
এক রমণীর দুটি হাত পড়ে আছে
কোলে, মনে হয় - তারা বড় বেশি কোমল
যেন চাঁদের মত ঠান্ডা,
সামনের মধ্যবয়স্কের কপালে রেখা ভিড়েছে
দুশ্চিন্তার, এরই মাঝে কিছু তরুণ বেদনাহীন
সময় কাটায়

জ্যাম ভাঙল
যেন
কেউ জোর করে মুছে দিল - একটি
স্থির অসমাপ্ত চুম্বন
এঁকে দিল পথের বাঁক থেকে অস্পষ্ট
অজস্র পায়ের ছাপ, রিকশার
গতি আবারও সচল, রোদের
কঠিন আঘাত মেনে নেয় এইসব
শরীর; বাতাস পুনর্বার খেলা করে
পাতাদের দেহে,
রমণীর সহজ সুন্দর মুখও
হারিয়ে গ্যাছে

জ্যাম ভেঙে গেছে :
মৃত্যুর গ্যারেজে ছুটছে
সবাই

১৭/০৪/০২

বহু বহু আগের কোবতে... কবিতা-অপ্রেমী সচলেরা, মাফ করবেন।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন জিফরান খালেদ (তারিখ: শুক্র, ২০০৮-০৯-১৯ ২২:২৮)
উদ্ধৃতি | জিফরান খালেদ এর ব্লগ | ১২টি মন্তব্য | ১২০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, জিফরান খালেদ. Sachalayatan.com can not be held responsible.

সুমন চৌধুরী এর ছবি
১ | সুমন চৌধুরী | শুক্র, ২০০৮-০৯-১৯ ২২:৩৭

উদ্ধৃতি
হঠাৎ -

বেশ অসচেতনভাবে,
দেখা যায়, -
এক রমণীর দুটি হাত পড়ে আছে
কোলে, মনে হয় - তারা বড় বেশি কোমল
যেন চাঁদের মত ঠান্ডা,
সামনের মধ্যবয়স্কের কপালে রেখা ভিড়েছে
দুশ্চিন্তার, এরই মাঝে কিছু তরুণ বেদনাহীন
সময় কাটায়

সাধু সাধু।

আপনার এই নিজস্ব ভঙ্গী ভালো লাগে।



অজ্ঞাতবাস


জিফরান খালেদ এর ছবি
১.১ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০৯-২০ ০৬:৩২

কি কমু আর? ধন্যবাদই নেন একটা... বা কয়েকটা...


ঝরাপাতা এর ছবি
২ | ঝরাপাতা | শুক্র, ২০০৮-০৯-১৯ ২২:৫১

উদ্ধৃতি
কেউ জোর করে মুছে দিল - একটি
স্থির অসমাপ্ত চুম্বন

ওরে বাহ!

ট্রাফিক জ্যামের মধ্যেও কবিতা লেইখা ফালাইলেন!!!

আমিও বদ্দার মতো কই সাধু সাধু।

আমারে কেউ ভালো একখান কবিতা পড়তে দিতে কইলে সচলায়তনের বইখান দিয়া কই, "অসংশয় অনুচ্চারে/আলোকিত ম্যাসন স্ট্রীট" এই কবিতাটা পইড়া দেখেন, আর এরপর রাসেল ভাইয়ের "বিনিময় করবো না স্মৃতি"।


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


জিফরান খালেদ এর ছবি
২.১ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০৯-২০ ০৬:৩৬

গোপনে কই, যে লাইনটা কোট করলেন, সেইটা একটা বিখ্যাত কবিতার বিখ্যাত দৃশ্য... সেই সময়টাতে ঐ দৃশ্য ঘুরতো মাথার ভেতরের শহরটাতে...

আপনার মতো পক্ষপাতদুষ্ট শুভাকাঙ্খী পাঠক পাওয়াটা এক অর্থে লাভই... হাহাহা...

আপনি ভাল থাকবেন। আপনারে আর ধন্যবাদ দেয়াটা উচিত হবে না।


নজরুল ইসলাম এর ছবি
৩ | নজরুল ইসলাম | শুক্র, ২০০৮-০৯-১৯ ২৩:৪৫

উদ্ধৃতি
..........রোদের
কঠিন আঘাত মেনে নেয় এইসব
শরীর; বাতাস পুনর্বার খেলা করে
পাতাদের দেহে,
রমণীর সহজ সুন্দর মুখও
হারিয়ে গ্যাছে

সাধু...
______________________________________
পথই আমার পথের আড়াল


জিফরান খালেদ এর ছবি
৩.১ | জিফরান খালেদ | শনি, ২০০৮-০৯-২০ ০৬:৩৭

আপনে কেম্নে এমন কবিতা পাগল হইলেন কন তো?


আনোয়ার সাদাত শিমুল এর ছবি
৪ | আনোয়ার সাদাত শিমুল | শনি, ২০০৮-০৯-২০ ১১:২৬

মৃত্যুর গ্যারেজ ...


জিফরান খালেদ এর ছবি
৪.১ | জিফরান খালেদ | রবি, ২০০৮-০৯-২১ ০১:২৩

হুমম...


পলাশ দত্ত এর ছবি
৫ | পলাশ দত্ত | শনি, ২০০৮-০৯-২০ ১৭:০৭

নতুন কবিতা পড়ার আনন্দ পাওয়া এখন বেশ কঠিন। এরই মধ্যে আপনার এই ২০০০২ সালে লেখা কবিতা আনন্দ দিল।

কিন্তু আনন্দের ভেতরেও কিছু খোচা তো থেকে যায়? সেরকমই দুয়েকটা খোচা রয়ে গেছে যেগুলো পার হয়ে এই কবিতাটিই আরো ভয়ঙ্কর হযে উঠবে একদিন- যদি আপনি কবিতাটিতে আর একবার চোখ বোলানোর কষ্টুটুকু করেন দয়া করে।

কষ্টটুকু না করলেও ক্ষতি নেই। এটা আমার সমস্যা। ভালো কবিতার সামান্য ত্রুটিতেও আমার খারাপ লাগে। মনে হয় যদি পুরো কবিতাটিই সামান্য ত্রুটি ছাড়াই লেখার মনোযোগ দিতেন! আহা।


১০

জিফরান খালেদ এর ছবি
৫.১ | জিফরান খালেদ | রবি, ২০০৮-০৯-২১ ০১:২২

ধন্যবাদ পাঠের জন্যে...

ত্রুটি বলতে কি মনে হয়েছে, যদি জানান, ভাল লাগবে... আমি কবিতার কোনো আদর্শ রূপ থাকে বলে জানতাম না...

আমারে একটু জানায়েন।


১১

নিঝুম এর ছবি
৬ | নিঝুম | সোম, ২০০৮-০৯-২২ ০২:৩৯

হে কবি, এই কবিতার জন্য শ্রদ্ধা আর ভালবাসা গ্রহণ করুন ...

এরই মাঝে কিছু তরুণ বেদনাহীন
সময় কাটায়

বেদনাহীন না রে... বেদনাযুক্ত...

--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?


১২

জিফরান খালেদ এর ছবি
৬.১ | জিফরান খালেদ | সোম, ২০০৮-০৯-২২ ০৮:১৩

সেই প্রাচীন তরুণেরা বেদনার থেকে দূরে সিলো...

আপনার অভিবাদন গ্রহণ করলাম... কিন্তু, আপনে যে লাপাত্তা, তার কি হইবো? হাজির হোন মজলিশে...


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন