| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
আমি অন্ধকারে দমবন্ধ খোপে
জানালার ওপাশে আলো ও বাতাস
আমার শ্বাস বন্ধ হয়ে আসে
মাথা ঠেকেছে কংক্রীট ছাদে
জানালার ওপাশে আকাশ
হাত বাড়ালেই আলো ও বাতাস
আকাশ
আমি শুধু অন্ধকারে দমবন্ধ খোপে
২
আমি বহুবার বলছি... দীর্ঘশ্বাসের একটা ইমোটিকন বানানো জরুরী... আবারো ফিল করলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল
৩
এইটা চলবো? 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
৪
আমারো এমন মনে হয়। ![]()
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
৫
এটা কোন সমস্যাই নয়।
চোখ বন্ধ করুন। এবার মনটাকে হাঁটাতে শুরু করুন আপনার প্রিয় কোন খোলা জায়গায়। বুক ভরে শ্বাস নিন। খবরদার চোখ খুলবেন না। আবার শ্বাস নিন। এবার চোখ বন্ধ করেই দেখতে থাকুন আপনার প্রিয় জায়গাটাকে। ইচ্ছে করলে যা যা চান আপনি সব ঐ জায়গাটায় জড়ো করে নিন, ইচ্ছে খুশি। সবই চোখ বন্ধ রেখে। এবার প্রাণ ভরে দেখতে থাকুন, কত্তো আলো, কত্তো বাতাস, কত্তো স্বপ্ন !
চোখ খুলবেন না যেন। দেখতে থাকুন... বেশি করে...
৬
রণ' দা দেখি কবিতায় ও এসে মেডিটেশন ছড়ান । আপনে তো বস সচলায়তনের 'মহাজাতক' ![]()
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
৭
হাসান ভাই, টুটুল ভাই'র কষ্টগুলোর সাথে যেভাবে অন্যদের কষ্টগুলোও এসে জড়ো হতে শুরু করেছে, তাতে আর চুপ করে থাকা যায় কি ?
উপায় একটা বাতলাতে হবে না ! নইলে ক'দিন পর যদি 'হলো তার মরিবার সাধ' এসে দেখা দেয়া শুরু করতে থাকে তখন উপায় কী হবে ! এজন্যেই পূর্ব সতর্কতা আর কি !
৮
সময়টাই এমন টুটুল ভাই । খোপ তো খোপ, গুহা তে-ই না ফিরতে হয় আবার !!
---------------------------------------------------------
'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'
১
টুটুল ভাই, শুধু আপনিই নন, আমরা সবাই শুধু অন্ধকারে দমবন্ধ খোপে।