প্রিয় পাঠকবৃন্দ,
সচলায়তন পড়তে গিয়ে, কিংবা মন্তব্য এবং/অথবা পোস্টের মাধ্যমে অংশগ্রহণ করতে গিয়ে আপনারা মাঝে মাঝে কিছু সমস্যার সম্মুখীন হন। জনবলের অভাবে এ সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। এ সমস্যাগুলো আরো ভালোমতো বোঝার এবং বিশ্লেষণ করার জন্যে সমস্যা রিপোর্টিঙের একটি সুসজ্জিত রূপ হিসেবে আমরা একটি ফিডব্যাক ফর্ম প্রণয়ন করেছি।
এ ছাড়াও আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি, সচলায়তনে বিপুল সংখ্যক নীরব পাঠক নিজে অংশগ্রহণ থেকে বিরত থেকে কিছু প্রত্যাশাকে লালন করেন, যা তাদের ফিডব্যাকের অভাবে অপূর্ণই থেকে যায়। বিভিন্ন সময়ে নীরব পাঠকদের কিছু মতামত আমাদের কাছে পরোক্ষভাবে এসে পৌঁছেছে, যা আমরা বিবেচনা করে দেখেছি এবং সার্বিকভাবে সচলায়তনের জন্য ইতিবাচক বলে মনে করেছি। এই ধারার নীরব পাঠকদের পরামর্শ গ্রহণের জন্যেও আমরা একটি ফিডব্যাক ফর্ম তৈরি করেছি।
আমরা আশা করছি, আপনারা এই ফর্ম দুটিকে ব্যবহার করবেন এবং সচলায়তনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। ফর্ম দুটি ভবিষ্যতে পরিবর্তিত ও পরিবর্ধিত হতে পারে, সেজন্যে আপনাদের পরামর্শ কাম্য।
সুদীর্ঘ সময় ধরে সচলায়তন আপনাদের পাশে পেয়েছে, সেজন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ।
মন্তব্য
উদ্যোগটি অবশ্যই প্রসংশার, অনেকের কাজে দেবে।
তুহিন সরকার
যাদের লেখা পড়তে চাই" অংশটার আর কী দরকার ছিল! আমি তো প্রায়ই লিখতেছি!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এইটা একটা কাজের জিনিষ হ’ল ।
নীরব পাঠকের সংখ্যা আসলেই অনেক । যারা জীবনেও মন্তব্য করবেন না, কিন্তু পড়ছেন দিনের পর দিন । তাদের কথাটা কান পেতে শুনতে পেলে ভালই হবে ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
অনেক চেষ্টা করেও ফর্মদুটো দেখতে পেলাম না। সম্ভব হলে লিঙ্ক যোগ করে দিন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
রিফ্রেশ করে দেখুন। লোড হতে একটু সময় নেয়।
আনিসুলপনা | বরাহশিকার ♪♫ | কালাইডোস্কোপ
রিফ্রেশ করলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, আবার চেষ্টা করলাম, stealthy এনেবল করেও চেষ্টা করলাম। কিছুতেই কিছু হলো না। সমস্যাটি কী ধরতে পারছি না। আমি ফায়ারফক্স 18.0.1 ব্যবহার করি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পাণ্ডব্দা, অপেরায় চেষ্টা করে দেখেন। ফায়ারফক্সে আমারও সমস্যা হচ্ছিল। অপেরায় ঠিকঠাক।
_________________________________
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
_________________________________
।। রিসার্চ ইন্টারফেস ।।
অনেক লেখাতেই মন্তব্য করতে গিয়ে দেখি কেপচা চায়, কিন্তু কেপচার দেখাতো পাইনা। তাই আর মন্তব্য করা হয়ে উঠেনা।
মন্তব্য করতে গেলে কি একটা http error দেখায় যেন মাঝে মাঝে। তখন মন্তব্যটা মডারেশনে জমা হয় না। নতুন করে মন্তব্যও করা যায় না। কেবল এরর দেখাতে থাকে কিছুক্ষণ। (ঠিক জানিনা। হতে পারে নেটওয়ার্ক দুর্বল হবার কারণে এমনটি ঘটে কিনা।)
নতুন মন্তব্য করুন