নতুন অতিথি সচলদের জন্য

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: শনি, ০৭/০৫/২০০৮ - ২:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:
নিবন্ধন করেছেন কেউ, কিন্তু লগইন করতে পারছেন না। অ্যাকাউন্ট এখনো সক্রিয় করা হয়নি, এমনটি বলছে। কারণ কী?
নিবন্ধনের পরপরই অ্যাকাউন্ট সক্রিয় করা হয় না। প্রথমে অতিথি হিসেবে, এবং পরে পূর্ণ সচল হিসেবে সক্রিয় করা হয়।

Reg01

অতিথি হিসেবে সক্রিয় হবার উপায় কী?
লিখতে হবে, পোস্ট বা মন্তব্য। লেখা প্রকাশ করতে চাইলে সদস্য নাম: guest_writer এবং পাসওয়ার্ড: guest ব্যবহার করে লগইন করুন।

Reg03

অতিথি হিসেবে পোস্ট ও মন্তব্য লেখা হচ্ছে, কিন্তু তা প্রকাশিত হচ্ছে না। কারণ কী?
অতিথিদের লেখা মডারেশন পার হয়ে আসে। তাই প্রকাশে বিলম্ব স্বাভাবিক। ২৪ ঘন্টার মধ্যে প্রকাশিত না হলে ধরে নিতে হবে, লেখাটি আর প্রকাশ করা হবে না।

Reg02

মডারেশন সম্পর্কে জবাবদিহি করতে সচলায়তন কর্তৃপক্ষ বাধ্য নন।

মডারেশনে কোনো লেখা কী প্রক্রিয়ায় যাচাই বাছাই করা হয়?

Reg06
অতিথি থেকে পূর্ণ সচল হিসেবে সক্রিয় হবার প্রক্রিয়াটি কী?
Reg04
তাহলে কি সচলায়তনের লেখক-পাঠকদের মধ্যে একটি সচেতন স্তরীভবন সৃষ্টি করা হচ্ছে না?
ঠিক তাই। সক্রিয়তার ভিত্তিতেই এই স্তরীভবন।

Reg05

তাহলে সমস্ত প্রক্রিয়াটি কেমন চেহারা নিলো?
ডায়াগ্রামে দেখুন।

Reg07

আরো কিছু কি জানার আছে?
সচলায়তনের নীতিমালা পড়ে দেখুন, এটি ফোরাম বা ব্লগ সার্ভিস নয়। অযথা কলহ থেকে বিরত থাকুন, সচলের অংশ হয়ে ওঠার চেষ্টা করুন।

সচলায়তনে বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানতে দেখুন জিজ্ঞাস্য

বেশ। আর কিছু?
১. কোনো সমস্যা পড়লে contact অ্যাট sachalayatan.com এ যোগাযোগ করুন। মনে রাখবেন যোগাযোগ না করলে সমস্যাটি সম্পর্কে আমরাও অজ্ঞ থেকে যাব। সুতরাং সমস্যা জানাতে ভুলবেন না।

২. সচলের নিয়মসংক্রান্ত যে কোন জিজ্ঞাসায় মেইল করুন। পোস্ট করে কোন কিছু জানতে চাইলে সাধারণত তা প্রকাশিত হয় না। লেখা বা মন্তব্য না প্রকাশ হলে কৈফিয়ত তলব করে ইমেইল করলে তা প্রত্যুত্তরবিহীন রয়ে যাবে।

৩. বাংলা হরফে মন্তব্য করুন। কীভাবে বাংলা হরফে মন্তব্য করতে হবে, তা দেখতে পাবেন নিচের ভিডিওটিতে।

এছাড়া সচলায়তনের পোস্ট প্রকাশ সম্পর্কে কিছু জিজ্ঞাস্যের জবাব পাওয়া যাবে লঘুচালের এই পোস্টটিতে

ধন্যবাদ।