[justify]সাহিত্য লিখতে মঞ্চায়। সচল হইতে মঞ্চায়। কিন্তু ক্যাম্নে কি? একছুডো ভাইরে (বেয়াদ্দব কিন্তু আমার অতিপ্রিয়, লেখালেখির গুনবিশিষ্ট) প্রশ্ন করলাম-বলত কিভাবে লেখা শুরু করা যায়? ছোকরা কয় লিখুন, লিখে ফেলুন, যা মনে আসে লিখে ফেলুন। আমি প্রশ্ন করলাম তা কি নিয়ে লেখা যায় বলতো?
প্রথমেই আপনাদের ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমার এই সিরিজের প্রতি আগ্রহ প্রকাশের জন্যে। শুরুতে যেভাবে বলেছিলাম, এখনও বলবো, আমার লক্ষ্য যারা বৃটেন এবং আয়ারল্যান্ডে পড়তে আসতে চান তাদের কাছে তথ্য পৌছে দেয়ার মাধ্যমে তাদের সচেতন করে তোলা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছি যথাক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সেগুলোতে ভর্তির প্রস্তুতি নিয়ে। যারা এই পর্ব থেকে সিরিজটা পড়তে শুরু করেছেন, তাদের অনুরোধ করবো প্রথম দুটো পর্ব পড়ে আসার জন্যে। এই পর্বে আমি বিভিন্ন স্থানে ঐ দুটো পর্বে আলোচনা করা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রীর কথা উল্লেখ করবো।
দিনকাল ভালই কাটছিল। ঘুমথেকে উঠে মাঝেমধ্যে ইউনিভার্সিটি যাই, দোকানের ঝাঁপি খুলি, কফি-বিড়ি খাই, দুই-চার জন বন্ধুবান্ধবের সাথে গালগল্প মারি, সন্ধেবেলা বাসায় ফিরে টিভি দেখি – লুপটা এই রকমই চলছিল। দেশে থাকতে ভালই ছিলাম, ভালমন্ধ খাইতে পারতাম, এদিক-সেদিক যাইতে পারতাম, আড্ডাবাজির রমরমা দিন আছিলো সেইগুলান। হঠাৎ করে বলা নাই কওয়া নাই, যাদের সাথে গুলতানি মারতাম তাদের সিংহভাগই মেধাপাচারের শিকার হল। কিন্তু আ
আমাদের কম বেশি সবারই সহজ-সরল-কঠিন-জটিল-কুটিল-মারদাঙ্গা ভিডিও গেইম খেলার অভিজ্ঞতা আছে বোধয়। যারা খেলে তারা জানে, কতটা নিখাঁদ উত্তেজনা, মজা, ফূর্তী, বিনোদন জড়িয়ে ছড়িয়ে আছে একেকটি গেইমের পরতে পরতে। চ্যালেন্জকে পাল্টা চ্যালেন্জ করা, যুথবদ্ধতা, দলীয় আনুগত্য, লীডারশিপ, 'এক জীবনে কোনোদিনও পারব না’ এমন সব ভয়ানক সিদ্ধান্ত নিয়ে জয়ের দিকে জোরকদম এগিয়ে যাওয়া…এ এক অন্য জগত। অদম্য নেশা।
সম্প্রতি ১ মার্চ ভারতীর পণ্য বর্জন কর্মসুচীর ঘোষণা দেখে একটু হেলেদুলে বসলাম। বাহবা দিলাম দেশের মানুষের দেশপ্রেম দেখে। নিজের দিকটা বিচার করতে হবে। আমি কতটা দেশ প্রেমিক সেটা সবাই কে জানাতে চাই। আপনারাও যদি একটু মনে রাখেন।
আমার এ লেখার মূল উদ্দেশ্য প্রকৃত ছাত্রছাত্রীদের কাছে সহজ ভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পুরো প্রক্রিয়া তুলে ধরা। বর্তমান ইন্টারনেটের যুগে ভর্তি সংক্রান্ত সব তথ্যই কয়েকটা মাউস ক্লিকের মধ্যে হাতের নাগালে চলে আসে। আবেদন করার প্রক্রিয়াটাও বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন করে দিয়েছে, এমন কি রেফারেন্স লেটার পাঠানোর ব্যবস্থা সহ। যে জানে ফেইসবুক কীভাবে ব্যবহার করে, সে আবেদনও করতে পারেবে নিজে নিজেই এবং কোন রকম এ্যাজেন্টের সাহায্য ছাড়াই।
সকালে অফিসে এসে আশফিক অনিকের আই ইউ টি'র উপর একটা লেখা পরলাম এখানে দেখুন। লেখাটা অসম্পূর্ণ, ভুল তথ্য সম্বলিত এবং অনুমান নির্ভর। এই লেখার সূত্র ধরে যারা আই ইউ টি সম্পর্কে জানে না তাদের নেতিবাচক ধারণা হবার সুযোগ আছে। তাই মনে হলো এর উত্তর দেয়া জরুরী।
বাংলাদেশে বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করা অধিকাংশ শিক্ষার্থীর লক্ষ্য এখনও একজন ডাক্তার বা প্রকৌশলী হওয়া। এদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য যে প্রতিষ্ঠান গুলো রয়েছে, তার মধ্য বেশ সম্মানের সাথে উচ্চারিত হয় মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর নাম। দেশে চারটি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে, বুয়েট, কুয়েট, রুয়েট ও চুয়েট এর নাম দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবেই উচ্চারিত হয়। এ চারটি বিশ্ববিদ্যাল
একটি কালজয়ী উপন্যাস, প্রকাশকাল ১৯৫৬। লেখক সল বেলো। মুলত ছোট্ট আকৃতি ও বিষয়বস্তুর ব্যপ্তিগত কারণে এটিকে নভেলা (novella) আখ্যা দেয়া হয়।