বইটা যে ঠিক কীভাবে হাতে এসেছিল, আজ আর মনে নেই। বন্ধুর বড় বোনের বিয়েতে উপহার দেবার জন্য বোধহয় ‘তক্ষশিলা’ থেকে কিনেছিলাম বইটা, থার্ড ইয়ারে থাকতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী থেকে লেখকের “দিশি গান-বিলিতি খেলা” পড়ে বিষয়গুণে ও বিদগ্ধ বিটলেমিতে মুগ্ধ হয়েছিলাম। এবার বইয়ের নামটা আমার খামখেয়ালী মনে বেশ ভালো লাগায় কিনে ফেললাম। রাতে ঢাকা-চট্টগ্রাম বাসে কৌতুহলের বশে আর সময় কাটানোর জন্য বইটা খুল
বাংলা একটা সিনেমা তে দেখেছিলাম- নিরপরাধ আকজন আসামিকে ছেড়ে দিতে উৎকোচ না পেয়ে পুলিশ অফিসার নিজের পিঠ চুলকে নিয়েছিলেন আসামিকে দিয়ে। যাইহোক বাংলা সিনেমার গল্প আজ থাক। বরং গতরাতে ঘটে যাওয়া একটি ঘটনা বলি। গতকাল আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম উত্তরা তার হোমিও ঔষধ আনতে। ডাক্তারের সাথে দেখা করে ঔষধ নিলাম। রওয়ানা দিলাম গরিবের প্রাইভেট কার (সিএনজি) নিয়ে। চালক বললেন, "মামা মিরপুর যাইবেন তো, বেড়িবাঁধ দিয়া যাই।

(আমার স্কুল জীবনের এক বন্ধু এভারেস্টের কাছাকাছি কোথাও আছে এই মুহূর্তে, ফেইসবুকে প্রতিদিনই ঢুঁ মেরে দেখি কোনও আপডেট আছে নাকি ওর। আগেরবার অল্পের জন্য চূড়ায় পৌঁছুতে পারেনি বেচারা, এবার তো ওকে পারতেই হবে। ওকে কথা দিয়েছি এভারেস্ট জয় করতে পারলে ওর সামিট জয়ের ছবিতে কিংবদন্তীর পর্বতারোহী রেইনহোল্ড মেসনারের অটোগ্রাফ নিজে গিয়ে নিয়ে আসবো। আজকের সিনেমা সেই মেসনার আর তাঁর হারিয়ে যাওয়া ভাইয়ের গল্প। এটি কোনও ফিল্ম রিভিউ নয়।)
নদী কি শুধু একটা ভৌগলিক বর্ণণা? উৎস, উচ্চগতি, মধ্যগতি, নিম্ন গতি, মোহনা? অথবা শূণ্যস্থান পূরণ কর: ............ হিমবাহ থেকে তিস্তা নদী উৎপন্ন হয়েছে?
১.
ফোনের রিং বেজে উঠার সাথে সাথেই রিসিভ করলো আবির । কিন্তু ওইপাশ থেকে অভিমানের সুরে ভেসে আসলো প্রশ্ন ?
তুমি ফোন ধরতে দেরি করলে কেন ?
প্রশ্ন শুনে আবির একটুও বিচলিত না হয়ে স্বাভাবিক ভাবেই উত্তর দেয় । কোথায় দেরি করলাম , সাথে সাথেই তো ধরলাম ।
কে শোনে কার কথা , সপ্তর্ষি এবার মনে হয় আরও রেগে গেল ।

কেউ যদি দেবতাদের অপমান করে থাকে, দেবতারাই তার ব্যবস্থা করুক। - রোমান সম্রাট তিবেরিয়াস (খ্রীঃ ১৪-৩৭)
সাম্প্রতিক সময়ের সবচেয়ে অবাক করা ব্যাপারগুলোর একটি হল, অন্য ধর্মের প্রতি আমাদের হুজুর সম্প্রদায়ের ক্রমবর্ধমান ভালবাসা! যেমন, সেদিন এক ধর্মীয় নেতার মুখে শুনলাম, "এই নাস্তিক ব্লগারদের হাতে এমনকি হিন্দু বা খ্রিস্টান ধর্মও নিরাপদ না, এরা সব ধর্মের প্রবর্তকদের নিয়ে কটাক্ষ করে।''
‘তত্ত্বাবধায়ক সরকার চায় ৯০% মানুষ।’
আজ রাতে বিডিনিউজে প্রকাশিত একটা খবরে অনেকেই দুশ্চিন্তিত হয়েছেন। কেউ কেউ বিরক্ত হয়েছেন। খবরটির শিরোনাম, ইন্টারনেট আপলোড গতি কমলো।
১.
মোবাইলে খুব তীক্ষ্ণ এলার্ম বেজে ওঠে। পাশ ফিরে প্রচন্ড বিরক্তি নিয়ে কেয়া স্টপ লেখা যায়গাতে ছুঁয়ে দেয়। বিশ বছরের এই জীবনে তার কাছে সব থেকে কঠিন কাজ হচ্ছে এত সকালে ঘুম থেকে ওঠা! বুধ বারের সকালটাই এমন বিরক্তিকর! এদিন সকালে ক্লাস থাকে। ঘুম থেকে তাই অনেক আগে উঠতে হয়। আবার উঠতে ইচ্ছে করে না বলে আয়েস করে চা এ চুমুক দেয়ার সময় থাকে না। আবার চাইলেই এলার্ম বন্ধ করা গেলেও মা এর একটু পর পর ডাকাডাকি বন্ধ করা যায় না। তাই উঠতেই হয়। ক্লাসেও যেতে হয়।