অতিথি লেখক এর ব্লগ

সে, আমি ও বৃষ্টি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১১/০৪/২০১৩ - ৯:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.

ছোটবেলা থেকেই আমার বৃষ্টি খুব প্রিয়। কিন্তু আজকের বৃষ্টিটা খুব বিরক্ত লাগছে। ভাসির্টি থেকে বাড়ি ফিরছি। মুষলধারে বৃষ্টি পড়ছে। ভাসির্টি যাওয়ার সময়ও রোদ ছিল অথচ এখন এই বৃষ্টি। ছাতাও নিয়ে আসিনি। বৃষ্টি থামা পযর্ন্ত অপেক্ষাও করতে পারছি না, বাসায় ফিরতেই হবে। বাসায় সময়মত না গেলে আমার খবর আছে। কারণ আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। এই নিয়ে সপ্তম পাত্রপক্ষ। কোনো পাত্রকেই আমার মায়ের পছন্দ হয় না। আমি বুড়ি না হওয়া পযর্ন্ত মনে হয় কোনো পাত্র পছন্দ হবেও না।


কুঞ্ছে যাও গো বাবু ?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১০/০৪/২০১৩ - ১০:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

(এক ধরনের ছোটো গল্প আছে যেগুলো বুক পকেটে দু টাকার নোটের সাথে ভাঁজ করে রেখে দেয়া যায় সাবলীল, হুট করে সকাল বা বিকেলের এক কাপ চা এর সাথেই পড়ে ফ্যালা যায় অল্প সময়েই। এই গল্পগুলোকে আমি বলি 'পকেট গল্প' এটা সেরকম ই এক পকেট গল্প )


ছবিব্লগ: জুলুকের চিঠি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১০/০৪/২০১৩ - ৯:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চারদিকে উঁচু পাহাড়। মাঝে উপত্যকা। একটু উচুতে একটা হেলিপ্যাড। এখানে ওখানে মিলিটারির টলদারি। জলপাইরঙা সেনা ট্রাক। অনেকটা কম্পিউটার গেমস আই জি আই এর মত মনে হচ্ছে না সেটিংটা? হ্যা, ‘অনেকটা’ই লিখলাম। সেনা আছে, টহলদারিও আছে। কিন্তু সাইরেন নেই। লুকোনো শত্রুপক্ষ নেই। রক্ত নেই। ঠাঁ ঠাঁ বন্দুকবাজি নেই। তাহলে?


বিদ্যুৎ বিভ্রাট নিরসন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১০/০৪/২০১৩ - ৪:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
আফজাল মোটেও স্বস্তির মধ্যে নেই।

সারাটা দিন ধরে কারেন্ট থাকে না। এই গরমের মধ্যে কারেন্ট ছাড়া থাকা যে কী রকম কষ্টকর তা এখন আফজাল হাড়ে হাড়ে টের পাচ্ছে। আগেরকার দিনে মানুষরা যে কীভাবে থাকত সে এখন তা চিন্তাও করতে পারে না। সে মেসে থাকে। তার রুমমেট শরীফ হচ্ছে বড্ড ঘুমকাতুরে। এই অসহ্য গরমেও সে দিব্যি আরাম করে ঘুমায়। ঘুমানোর সময় তার মুখটা কিছুটা হা করা থাকে। মুখ দিয়ে প্রায়ই লালা পড়ে বালিশ ভিজে যায়। আফজালের দেখতে কুৎসিত লাগে। কিন্তু কিছু বলতে পারে না।


প্রকৃতির অপার সৌন্দর্য জোনাকি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১০/০৪/২০১৩ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


অসহায় ক্ষোভ!!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১০/০৪/২০১৩ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

‘হেফাজতি’ হরতালের কয়েকটা খবর শুনে মন খারাপ হয়ে গেল! শুধু মন খারাপ না সাথে অসহায় ক্ষোভ ও জন্ম নিল মনে! একটা খবর চিটাগাঙ এর আরেকটা সিলেটের।
“চিটাগাঙ এ এক হিন্দু দম্পতীকে রিক্সা থেকে নামিয়ে তাদের বিয়ের সনদ দেখতে চাওয়া!!!”
“সিলেটে রিক্সা থামিয়ে জনে জনে ধর্ম জিজ্ঞেস করা,কালেমা জিজ্ঞেস করা!!!”


বাংলাদেশ ও হিন্দু সম্প্রদায়

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১০/০৪/২০১৩ - ১:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়কে সংখ্যার দিক থেকে সংখ্যালঘু বলা হয়। গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতা সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর দেশব্যাপী এই সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়। গত এক মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ১৮৭টি বাড়িঘর ও ১৬২টি ব্যবসাপ্রতিষ্ঠানে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ১০৮টি মন্দিরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ এবং ১১৩টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।


সমসাময়িক কয়েকটি পর্যবেক্ষণ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৯/০৪/২০১৩ - ৫:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

পর্যবেক্ষণ ১ - আমার সবচেয়ে ব্রিলিয়ান্ট ভাইটি ইন্টার পর্যন্ত মাদ্রাসায় (আলিয়া) পড়েছে। তারপর শা'বি থেকে গ্র্যাজুয়েট করে ইংল্যান্ডের গ্রিনিচ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এখন পিএইচডি করার চিন্তা-ভাবনা করছে। আমরা বাকি স্কুল পড়ুয়া ভাইরা কিন্তু তার মত করে পারিনি!


স্বপ্ন শুধু স্বপ্নই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৯/০৪/২০১৩ - ২:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার ক্লাশমেট শওকত ''স্বপ্ন শুধু স্বপ্নই''- এই নামে একটা উপন্যাস লিখেছিল । এ সাহিত্যকর্মটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল । সে লেখক হিসাবে নাম কামাবে । শত শত কপি বিক্রী হবে । আর সবচেয়ে বড় কথা কালো চশমার সেই মেয়েটি তার প্রতি আকৃষ্ট হবে । যাকে কোনভাবেই পথভ্রষ্ট করানো যাচ্ছিলনা ।


বিভ্রান্তি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৯/০৪/২০১৩ - ২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]রিকশাওয়ালা বলল, ‘ভাই এসে গেছি।’

রিকশাওয়ালার কথায় সহবত ফিরে পেলাম। মাথার মধ্যে চিন্তা এত বেশি ঘুরপাক খাচ্ছে যে অন্য কোন কিছুই মাথায় ঢুকছে না। জিজ্ঞেস করলাম, ‘কত?’

‘বিশ টাকা দ্যান।’

মানিব্যাগ থেকে দশ টাকার দুটো নোট ধরিয়ে দিলাম। অন্য সময় হলে পনের টাকার ভাড়া বিশ টাকা কেন এই নিয়ে তর্ক জুড়ে দিতাম। কিন্তু আজকে ব্যাপারটা অন্যরকম।