চিন্তাভাবনা

আলোয় জাগাও

ঈয়াসীন এর ছবি
লিখেছেন ঈয়াসীন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৩/০৫/২০১৩ - ৯:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

৭১ এ ঝরে গেল ত্রিশ লক্ষ প্রাণ, দেহ হতে ঝরে সেই প্রাণ উদিত হল অন্তরীক্ষে- নক্ষত্রের রুপ ধরে। আমরা বলি ওঁরা শহীদ হয়েছে, ওঁরা মহান ব্রত পালন হেতু স্বর্গদ্বারের সন্ধান পেয়েছে; কিন্তু ওঁরা কি এতটাই বৈষয়িক, এতটাই উচ্চাভিলাষী!


বিদায়, খালেদ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ২১/০৫/২০১৩ - ৬:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

পরিচিত মানুষের মৃত্যু সংবাদের মতো বিষাক্ত আর কোনো তথ্য নেই।

এভারেস্ট জয়ের পর অবরোহণের পথে সজল খালেদের মৃত্যুর সংবাদ পেয়ে আমি মর্মাহত। আমি নিশ্চিত, আমার মতো আরো বহু মানুষ খবরটিকে প্রথম সাক্ষাতে অবিশ্বাস করেছেন।


চিকিৎসক না হয়ে পোশাক শ্রমিক হলেও ভালো হতো

শামীমা রিমা এর ছবি
লিখেছেন শামীমা রিমা [অতিথি] (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১২:৪৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

অতি ভদ্র আর আত্মকেন্দ্রিক হিসেবে আমাদের চিকিৎসক সম্প্রদায়ের সুনাম গগনচুম্বী !


ধাঁধার খেলা

ঈয়াসীন এর ছবি
লিখেছেন ঈয়াসীন [অতিথি] (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১২:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের পাড়ার সোবহান সাহেব একবার হজে গেলেন। ফিরে আসবার পর তিনি বহু হিতকর কর্মে নিজেকে নিমজ্জিত করলেন, পাড়ার টিনশেড মসজিদটি পাকা করে দিলেন, এলাকায় সবাই মধ্যবিত্ত বিধায় সাহায্য করবার জন্যে গরীব দুখী খুঁজে পেলেন না বটে; কিন্ত প্রতি জুম্মাবারে নামায শেষে তাঁর দান খয়রাত এলাকাবাসীর দৃষ্টি এড়ালো না। বছর ঘুরে কোরবানি ঈদ এলে পেল্লাই সাইজের আটটি গরু জবেহ দিয়ে মহল্লার বাড়ী বাড়ী গোশত পাঠালেন। আরো কয়ে


যে স্বাধীনতা সবার উপরে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১২:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেউ যদি দেবতাদের অপমান করে থাকে, দেবতারাই তার ব্যবস্থা করুক। - রোমান সম্রাট তিবেরিয়াস (খ্রীঃ ১৪-৩৭)

সাম্প্রতিক সময়ের সবচেয়ে অবাক করা ব্যাপারগুলোর একটি হল, অন্য ধর্মের প্রতি আমাদের হুজুর সম্প্রদায়ের ক্রমবর্ধমান ভালবাসা! যেমন, সেদিন এক ধর্মীয় নেতার মুখে শুনলাম, "এই নাস্তিক ব্লগারদের হাতে এমনকি হিন্দু বা খ্রিস্টান ধর্মও নিরাপদ না, এরা সব ধর্মের প্রবর্তকদের নিয়ে কটাক্ষ করে।''


দুর্যোগ ঝুঁকি প্রশমন ও মানবিক সহায়তা- বাংলাদেশের সক্ষমতা

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুরুতেই সাইক্লোন সিডর (২০০৭) ও সাইক্লোন নার্গিসের (২০০৮) মাত্রা ও ক্ষয়ক্ষতির তুলুনামূলক চিত্রটিতে একটু চোখ বুলিয়ে নিন পাঠক।


প্রথম আলোর জনমত জরিপঃ জামাতের ‘অভিনব’ রক্ষাকবচ...?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৯/০৫/২০১৩ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

‘তত্ত্বাবধায়ক সরকার চায় ৯০% মানুষ।’


বাংলাদেশের সাম্প্রতিক ভিওআইপি (VoIP) আতংক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৮/০৫/২০১৩ - ৮:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ রাতে বিডিনিউজে প্রকাশিত একটা খবরে অনেকেই দুশ্চিন্তিত হয়েছেন। কেউ কেউ বিরক্ত হয়েছেন। খবরটির শিরোনাম, ইন্টারনেট আপলোড গতি কমলো।


ডিম পাড়া সোনার হাঁসের দিকে লক্ষ্য দেবার সময় এখন !!!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৪/০৫/২০১৩ - ১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছোট বেলায় একটা সোনার হাঁসের গল্প পড়েছিলাম। এক দিন এক কৃষক হাট থেকে একটা হাঁস কিনে নিয়ে আসে। এবং সেই হাঁসটা প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। কিন্তু এতে করে কৃষক ও কৃষাণির মন ভরেনি। তারা একই সাথে আরও সোনার ডিমের লোভ করল এবং একদিন হাঁসটাকে কেটে ফেলল অনেক সোনার ডিমের লোভে। কিন্তু হাঁস কেটে তারা কিছুই পেল না! তার পর দুই জনই হায় হায় করতে থাকল!!!


সাইক্লোন মহাসেন’কে সামনে রেখে উপকূলবাসীদের উদ্দেশ্যে দুটো কথা

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৪/০৫/২০১৩ - ১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোনও এ্যাকাডেমিক কথাবার্তা নয়, নয় কোনও বিশেষজ্ঞ মতামত। তবে বাংলাদেশে দুটো সাইক্লোন রেসপন্স করেছি- কিছু ধারনা পেয়েছি যা আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে আপনারা এগুলো উপকূলীয় এলাকায় বসবাসরত আপনাদের পরিবারের সদস্যবৃন্দ এবং পরিচিত মহলে জানাতে পারেন। একটুখানি সতর্কতা কিন্তু অনেক জীবন বাঁচাতে পারে এবং সম্পদও রক্ষা করতে পারে।