[justify]গত এক দশকে বাংলাদেশে গাড়ির সংখ্যা বেড়েছে - বাস, ট্রাক, কার সবই। তবে সবচেয়ে বেশি বেড়েছে মোটরসাইকেল। ভারত আর গণচীন থেকে অবাধে মোটরসাইকেল আসতে থাকায় এর সংখ্যা শনৈ শনৈ গতিতে বেড়েছে। বিআরটিএ-এর হিসেব অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৯ লাখের ওপরে, যা দেশের মোট নিবন্ধিত যানের ৬০%-এর বেশি। প্রকৃতপক্ষে দেশে এখন মোট কতগুলি মোটরসাইকেল চলছে তার হিসেব বিআরটিএ-এর কাছে থাকা সম্ভব নয়। কারণ, গ্রা
[justify]১১.
আমাদের ইতিহাসের বই বলে, পাল রাজ বংশ ৭৫০ খ্রীষ্টাব্দ (গোপাল) থেকে ১১৬১ খ্রীষ্টাব্দ (মদনপাল) পর্যন্ত চারশ’ বছরেরও বেশি সময় ধরে বাংলা শাসন করেছে। আবার একই বই বলছে, সেন রাজ বংশ ১০৭০ খ্রীষ্টাব্দ (হেমন্তসেন) থেকে ১২৩০ খ্রীষ্টাব্দ (কেশবসেন) পর্যন্ত বাংলা শাসন করেছে। তার মানে, পাল রাজত্বের শেষ ৯২ বছরে তাদের সাথে সেন রাজাদের রাজত্বও বাংলায় ছিলো। একটু গোলমাল হয়ে গেলো না? আসুন, আরেকটু গোলমাল বাঁধানো যাক।