ঘোষণা

ভবিষ্যৎ অস্থিরতা রোধে নীতিমালার পরিমার্জন এবং কিছু কথা

সচলায়তন এর ছবি
লিখেছেন সচলায়তন (তারিখ: বুধ, ১৬/০৬/২০১০ - ৫:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]

সচলায়তনের সাম্প্রতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করে কিছু বিষয়কে কলহের কারণ বলে চিহ্নিত করা হয়েছে। এই প্রসঙ্গে পর্যবেক্ষণ ও আলোচনার আলোকে নীতিমালায় কিছু প্রয়োজনীয় সংশোধনী অর্ন্তভুক্ত করা হয়েছে।

সচলায়তনের বিশ্লেষণে সমস্যার কারণ হিসেবে উঠে এসেছে নিচের বিষয়সমূহঃ

  • মেটাব্লগিংয়ের ফলে একটি বিষয়ের দীর্ঘস্থায়ী এবং তিক্ত আলোচনা
  • পারস্পরিক সম্মা...


সচলায়তন সার্ভার সমস্যা - মে ২০১৩

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: রবি, ১২/০৫/২০১৩ - ৩:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা সময় মে আট তারিখ সকাল থেকে সচলায়তন বন্ধ ছিল। রেইড করা দুটি হার্ডড্রাইভ ক্র্যাশ করে সার্ভারটি বিকল হয়ে পড়ে। নতুন ডিস্ক প্রতিস্থাপিত করে, শুরু থেকে সবকিছু সেটআপ করে, সচলায়তন এখন অনলাইনে।


ব্যানার নিয়ে প্রতিক্রিয়া ১০

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২৫/০৪/২০১৩ - ১:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যানারশিল্পীদের কাছ থেকে অপূর্ব সব ব্যানারে প্রতিদিন সজ্জিত থাকতে চায় সচলায়তন। সচলায়তনে যে কেউ ব্যানার পাঠাতে পারেন। টেক্সটে সচলায়তনের নাম আর শ্লোগান [চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির] রাখতে হবে ব্যানারে, তবে শ্লোগানটা ঐচ্ছিক, আবশ্যিক নয়। আকার ৯৬৫x১৫০ পিক্সেল। ফাইল সাইজ ৫০ থেকে ১০০ কিলোবাইটের মধ্যে। ইমেইল করে দিন banner এট সচলায়তন ডট com বা contact এট সচলায়তন ডট com।


বাংলাদেশ রুখে দাঁড়াও

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৯/০৪/২০১৩ - ২:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


  • জামায়াত- শিবিরের রাজনীতি নিষিদ্ধ কর
  • যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত কর
  • সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ কর, আক্রান্তদের পাশে দাঁড়াও
  • মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নাও, মুক্তিচিন্তার পথ খোলা রাখ,

বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্সের যাত্রা শুরু হলো

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ০৮/০৪/২০১৩ - ৭:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সুদীর্ঘ সময় ধরে অনেক ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে বাংলা ব্লগমণ্ডল শত ফুল ফুটিয়েছে। বহু মত, বহু ভাবনা আমাদের অনলাইন জগতকে মুখর করে রেখেছে। কিন্তু সম্প্রতি বাংলাব্লগ যে আন্দোলনের সূতিকাগার সেই, শাহবাগ আন্দোলনের সূত্র ধরেই বাংলা ব্লগ আক্রান্ত হয়েছে তার নেমেসিস, রুদ্ধচিন্তা ও মৌলবাদের নখরের নিচে। রাজনৈতিক প্রজ্ঞাহীন শক্তি, নির্লিপ্ত সামাজিক গোষ্ঠী, চিন্তারহিত বুদ্ধিজীবী, স্বার্থসন্ধানী মিডিয়া, সকলেরই চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে আমাদের ভাবনার খেরোখাতা।


আমার ভাবনায় কোনো শেকল নেই। কখনো ছিলোও না।

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: মঙ্গল, ০২/০৪/২০১৩ - ১:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমবার যখন এক বন্ধুকে ভালোবেসে ফেলেছি, আমার বিশ্বাস হতে চায়নি! বন্ধুকে বললাম, তোকে ভালোবেসে ফেলেছি। বলে আমরা দুজনেই খুব হাসলাম। এখনো সেই ঘটনা আমার বিশ্বাস হতে চায়না। মনে হয় ঘোরের মধ্যে আছি। ভালোবাসার মতো দারুণ একটি বিষয়ও হয়তো কোনো কৃতিত্বের বিষয় হতে পারতো। কিন্তু সে-ও হয়নি। যাঁদেরকে ভালোবাসা উচিত, তাঁদেরকে ঠিকঠিক ভালোবেসে ওঠা হয়না। আম্মার খেয়াল রাখার দরকার ছিল। আমি আম্মার খেয়াল রাখিনা। আম্মা আমার খেয়াল রাখেন ৯ হাজার কিলোমিটার দূর থেকে। ওনার কখনো ভুল হয়না। আমার কেবলই ভুল হয়ে যায়। আমার সহোদরাদের খোঁজও আমি কিছু রাখিনা। ওরা আমার খোঁজ রাখে। ভালোবাসায় আমি নিতান্ত ব্যর্থ একজন মানুষ। ভাবলেই আমি দারুণ ক্ষীণ, নিতান্ত ক্ষুদ্র বোধ করি নিজেকে।


বিটিআরসির ব্লগার সংক্রান্ত তথ্য অনুসন্ধান বিষয়ে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ২৫/০৩/২০১৩ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সচল, অতিথি লেখক এবং পাঠকবৃন্দ,

আপনারা অবগত আছেন যে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের প্ররোচনায় বর্তমান সরকারের নির্দেশে বিভিন্ন ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাতে ব্লগ বন্ধ সহ ব্লগাদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন বিটিআরসি কর্তৃপক্ষ। খবরটি পাওয়ামাত্র আমরা হতবাক, মর্মাহত এবং ভীষণ হতাশ হয়েছি।


আসছে ২৬শে মার্চ!

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: বুধ, ১৩/০৩/২০১৩ - ৪:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শিশু পালন একটা চব্বিশ ঘণ্টার কাজ। তার সাথে অন্য কোন কাজ করতে হলে চব্বিশ ঘণ্টায় আর কুলিয়ে উঠতে পারি না। মনে হয় দিনটি ৮৪ ঘণ্টার হলে ভাল হতো। বড়টাকে ঘুম পাড়িয়ে ভাত নিয়ে বসেছি। ছোটটা মায়ের দুধ খাচ্ছে। ফোন বাজছে। তাড়াতাড়ি ধরতে হবে, না হলে মেয়েটার ঘুম ভেঙ্গে যাবে। বাঁহাতের মুঠোয় ধরা কাঁচা লংকা টেবিলে রেখে ফোন ধরে বললাম; কায়সার বলছি...


সচলায়তনে যুক্ত হলো টাইমলাইন বা সময়রেখা

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ২১/০২/২০১৩ - ১২:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনে টাইমলাইন নামক একটি ফিচার যুক্ত করা হয়েছে। শাহবাগ আন্দোলন, জামাতী কদর্য্য ইতিহাস ইত্যাদি ঐতিহাসিক ঘটনাবলী একটা সময়রেখায় ধরে রাখা যাবে এই ফিচারটি ব্যবহার করে। এরকম এইট সময়রেখা তৈরী করতে চাইলে আমাদের সাথে এই পোস্টে অথবা contact এট সচলায়তন.কম বরাবর ইমেইল করে জানালে আমরা আপনাকে সহায়তা করবো।


নিপাহ ভাইরাস: আপনার স্বজনদের সতর্ক করেছেন তো?

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: বুধ, ২০/০২/২০১৩ - ৭:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সবার আগে যেটি প্রয়োজন সেটি হচ্ছে মানুষকে সতর্ক করা। আমি যেহেতু দেশে থাকিনা, তাই আমার স্পষ্ট জানা নেই আমাদের দেশের মানুষ এই ভাইরাসটির সংক্রমণ বিষয়ে কতটা সচেতন। পর্যাপ্ত সচেতন নয় বলেই জেনেছি। সেরকম হলে, সচেতন করা প্রয়োজন। দূর্ভাগ্যবশত এই লেখাটি গ্রামের সেইসব মানুষের কাছে পৌঁছবে না যাঁরা সরাসরি নিপাহ ভাইরাসের সংক্রমনের ঝুঁকিতে রয়েছেন। কিন্তু আমি জানি, আপনারা যাঁরাই এই লেখাটি পড়ছেন সবাই কোন না কোনভাবে গ্রামের সঙ্গে সম্পর্ক রাখেন। আমি নিজে যা করেছি, সেটি আপনাদেরকেও অনুরোধ করি। গ্রামে স্বজনরা যাঁরা রয়েছেন তাঁদেরকে আজকেই একটি ফোন করে সতর্ক করুন। তাদেরকে বুঝিয়ে বলুন নিপাহ ভাইরাস কী এবং এটা কীভাবে ছড়ায়। তাঁদেরকে জানিয়ে দিন কীভাবে সতর্ক থাকতে হবে। স্বজনদের প্রতি এটুকু দায়বদ্ধতা বোধহয় আমাদের থাকা উচিত।