লুৎফুল আরেফীন's blog

লুদমিলা এবং দুইজন নব্য পিতা-মাতার গল্প

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: সোম, ১৩/১২/২০১০ - ২০:৩৫)
ক্যাটেগরি:

বিদেশ থেকে ট্যুরিস্টরা আমাদের দেশে এসে রিক্শা দেখে ‘ওয়াও’ বলে। বাস থেকে লোকজন জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে নামছে, সেটা দেখে ‘ওয়াও’ বলে। কালো ধোয়া দেখে মুখ ঢাকা বাদ দিয়ে ‘ওয়াও’ বলে। আমি বন্ধুদের সাথে একবার কক্সবাজারে গিয়ে ভাবলাম, নতুন জায়গায় এসেছি আমারও টুকটাক ‘ওয়াও’ বলা উচিত। বার্মিজ মার্কেটে গিয়ে এই কারণে যা দেখি তাতেই ‘ওয়াও’ বলা শুরু করলাম। কাজটা যে বিরাট রকমের ভুল ...


এ দিল মাঙ্গে মোর

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: শুক্র, ০৮/০১/২০১০ - ০৭:০০)
ক্যাটেগরি:

মি লুঙ্গি পরি না। কারণ, লুঙ্গি পরে কখনই আমার 'কাপড়-চোপর পরার' - আত্মবিশ্বাস হয় না। প্রথমবার লুঙ্গি পরার পরে মনে হয়েছিল, বিবস্ত্র হয়ে হাঁটছি কিন্তু অজ্ঞাত কারণে সেটা কেউ খেয়াল করছে না! অনেকটা গুহামানবদের যুগের মতন - কেউ উলঙ্গ থাকল, নাকি কচুপাতার মিনি-স্কার্ট পরে থাকল, সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই! তবে নিজে না পরলেও বাবা, চাচা কিংবা মামাদের দেখেছি এই জিনিস খুব আনন্দ নিয়...


মাহফিল'নামা

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: সোম, ১৬/১১/২০০৯ - ০৬:৩৮)
ক্যাটেগরি:

small১.
আমি সাধারণত দেশে থাকতে মিলাদ মাহফিলে যেতাম না। এর মূল কারণ ছিল দুইটা - প্রথমতঃ আমি কখনই মিলাদের মূল ভাবনার সাথে একাত্ব হতে পারতাম না। কেউ হয়তো নিকটাত্মীয়ের মৃত্যূবার্ষিকীতে শোক পালনের জন্য মিলাদ আয়োজন করেছেন, সেখানে বসে আমার মন পরে থাকত তবারুকের প্যাকেটের দিকে। দ্বিতীয়তঃ আগরবাতি এবং গোলাপজল আমি সহ্য করতে পারি না। মশার সাথে কয়েলের যেই সম্...


স্বাগতম লুদমিলা ...!!

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: শুক্র, ৩০/১০/২০০৯ - ১৩:৪৮)
ক্যাটেগরি:

smallকিছু মানুষের আনন্দ প্রকাশের ভালো ভালো কায়দা জানা আছে। আমি সেই দিক থেকে অজ্ঞ। টিভির রিয়েলিটি শো'গুলোতে দেখি অনেকেই আনন্দ প্রকাশ করার জন্য চিৎকার করে, সেজদা করে, লাফিয়ে উঠে অথবা অজ্ঞাত কারো উদ্দেশ্যে বাতাসে অনবরত ঘুঁষি মারে। আমি এগুলার কোনোটাই করতে পারি না। ভালো করে আনন্দ প্রকাশ করতে পারি না বলে আশেপাশের সবাই ঠিকমতন বুঝতেই পারে না, ঘটনাটা কি! তবে আনন...


রেক্সোনার বিজ্ঞাপন এবং প্রাসঙ্গিক বগল সমাচার

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: বিষ্যুদ, ০৬/০৮/২০০৯ - ০৪:১৭)
ক্যাটেগরি:

১.
smallবৃষ্টির পর পর আরিচা ঘাটের যেই পিচ্ছিল এবং আর্দ্র চেহারাটা দাঁড়ায়, আমার বাবা গোসল শেষ করার পরে বাথরুমেরও একইরকম একটা চেহারা হয়। উনি বরাবরই একটু ছড়িয়ে-ছিটিয়ে গোসল করেন। উপরন্ত, সুগন্ধী সাবান এমনভাবে গায়ে মাখেন যে গোসলের পরপর ওনার চোখ, নাক, কান ইত্যাকার 'সাবান-অবান্ধব' অঙ্গপ্রত্যঙ্গগুলো টকটকে লাল হয়ে জ্বলতে থাকে। শুধু সাবান নয়, যেকোনো প্রসা...


তোমার দোয়ায় ভালো আছি মা

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: রবি, ১০/০৫/২০০৯ - ১৬:২৯)
ক্যাটেগরি:

আমাদের বাড়িতে কখনও মুরগী ছাড়া অন্য কোনও হেভিওয়েট গবাদি পশু পালন হয় নাই। বাড়িতে এদের আগমন এবং অবস্থান বরাবর খুব ক্ষণস্থায়ী ছিল। ঈদের কদিন আগে একটা গরু ঢুকতো বাসায়। সাথে হয়তো কখনও সখনও একটা ছাগল (না খাশি, শিওর নই)। ফলশ্রুতিতে বেচারা নবাগত পশুকে বাড়িতে প্রবেশের পর থেকেই আমাদের আন্ডা বাচ্চাদের অপরিশোধিত কৌতুহলজনিত অত্যাচার খানিকটা করে সইতে হতো। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল, কারো ছ...


জয়রাইড: কেয়ামত কেয়ামত খেলা!

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ১৩:৫১)
ক্যাটেগরি:

smallওয়াসা বিশুদ্ধ পানির নাম করে ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে আজকাল যে খয়েরী বর্ণের তরল সরবরাহ করছে, তার সাথে নিউমার্কেটের সামনে বিক্রী হওয়া সাগুর সরবতের চেহারাগত কোনও পার্থক্য বের করা মুশকিল! পানি ছাড়াও এতে অন্যান্য উপকরণ এতো বেশী যে আর দশটা পণ্যের মতোন এটারও গায়ে লেবেল এঁটে Main Ingredients জাতীয় কিছু তথ্য সংযোজন করা জরুরী হয়ে পরেছে। তাহলে লিস্টি দেখে চট করে জেন...


স্মৃতিবিপর্যয় ৯: রান্না খেলা সারাবেলা!

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: বিষ্যুদ, ৩০/০৪/২০০৯ - ০৪:২২)
ক্যাটেগরি:

বাংলাদেশের দ্রুততম মানব বিমল সাহা দৌড়াতে দৌড়াতে একদা চট করে বিদেশী হয়ে গিয়েছিলেন। এরকম অল্প সময়ে এতো বড়মাপের পরিবর্তন কেবল ঢালিউডের সিনেমাতেই সম্ভব। বাংলা চলচ্চিত্রে আমরা অহরহই দেখি দুধের শিশু দৌড়াতে দৌড়াতে বুকভরা লোমবিশিষ্ট ঢাউস নায়কে পরিণত হয়ে গেছে! যদিও এদের অধিকাংশই দৌড়ের শেষভাগে গিয়ে হয় ট্রাক ড্রাইভার, নাহয় গলায় রুমাল বাঁধা টিকেটের ব্ল্যাকারে পরিণত হয়। দৌড়ে দৌড়ে ফার...


পহেলা জানুয়ারী ১৯৭৮

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: সোম, ০৬/০৪/২০০৯ - ০৪:০৫)
ক্যাটেগরি:

বুয়েটে পড়ার সময়কার ঘটনা। ছুটির দিন লিভিংরুমে বসে টিভি দেখছিলাম। আমার ছোট চাচার ৭/৮ বছরের মেয়েটা তখন আমার পাশে বসা। হঠাৎ সে বলে উঠলো, ‘আমাদের টিভিটা নষ্ট, রং আসে না’। আমি যদ্দূর জানতাম, ওদের বাসায় কোনও রঙীন টিভিই নেই। বোনের কথা শুনে ভাবলাম হয়তো চাচা নতুন টিভি কিনেছেন। জিজ্ঞেস করলাম, নতুন টিভি কিনেছে কি না।

-না না আমাদের আগেরটাই
-ওটা কি কালার টিভি?
-হু, আব্বু বলছে
-ও। কিন্তু আমি জানত...


আবারও টিভি রিভিউ: নাটক ‘গুলশান এভিনিউ’

লুৎফুল আরেফীন এর ছবি
লিখেছেন লুৎফুল আরেফীন (তারিখ: শনি, ২৮/০৩/২০০৯ - ০০:৩৩)
ক্যাটেগরি:

smallহরর সিনেমা দেখা আমার খুব প্রিয় একটা কাজ। এর মূল কারণ সম্ভবতঃ এই যে, আমি হরর ছবির ট্রিকসগুলো ধরার চেষ্টা করি না। ভুতটা কিভাবে বানানো হলো সেটা নিয়ে ভাবতে গেলে ভুত সম্পর্কে ভয়টা আর কাজ করে না। আমার অবশ্য ট্রিকস জানলেও সেটা সিনেমা দেখার সময় মাথায় আসে না, ভয়টাই আসে। ফলে আমি যথারীতি ভয়ে জড়োসরো হয়ে হরর ছবি দেখি। দেশে থাকতে খুব একটা একা একা ছবি দেখা হয়ে উঠতো না। ফ...