অর্ঘ্য এর ব্লগ

অর্থহীন

অর্ঘ্য এর ছবি
লিখেছেন অর্ঘ্য [অতিথি] (তারিখ: শুক্র, ০৫/১১/২০১২ - ১০:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

অফিস থেকে বাসায় ফিরছিলাম বাসে । ছুটির দিন বলে রাস্তায় তেমন কোন ঝামেলা নাই । বসেছিলাম জানালার পাশে । আপন মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলাম । আগারগাঁওয়ের মোড়ের কাছাকাছি আসলাম । দারুন টাইমিংয়ে শিশুমেলার দিকের সিগনাল খুলে গেল আমরা আসতেই । কোনরকম না থেমেই চলে যাওয়া যাবে । প্রতিদিনের মত এখানে কিছুক্ষণ আটকে থাকতে হবে না ভেবে শান্তি লাগলো । আমি জানলায় তাকিয়ে ছিলাম ।


একটুখানি বাতাস ...

অর্ঘ্য এর ছবি
লিখেছেন অর্ঘ্য [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৫/১১/২০১০ - ৮:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আরেকটা নতুন বাসা ৷

অবশ্য বাসা বদলানোটা বা নতুন বাসা আমার কাছে আর নতুন বিষয় নেই ৷ ছোট থেকে বেশ কবার বাসা বদলিয়ে বদলিয়ে রীতিমত অভ্যস্ত হয়ে গেছি ! কখনো পাশের জেলায়, কখনো বা অনেক দূরে, কখনোবা একই শহরে - সব ধরনের বাসা বদলের অভিজ্ঞতাই হয়ে গেছে আমাদের ৷ প্রথম প্রথম একধরনের স্মৃতিকাতরতা কাজ করতো ৷ আস্তে আস্তে সেসব হাওয়া হয়ে গেছে ৷ তাই খুব একটা গায়ে লাগছেনা আর ৷

এ মাসেই উঠলাম ৷ স্...


আমি মানুষ !

অর্ঘ্য এর ছবি
লিখেছেন অর্ঘ্য [অতিথি] (তারিখ: শুক্র, ১১/২০/২০০৯ - ২:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রায় দু'সপ্তা পর বাসায় গিয়েছিলাম !

এদিক সেদিক ভাববার আগেই পরিষ্কার করে দেই— আমি হলে থাকি, বাসাও ঢাকায় ৷ না, 'ঢাকাইয়া পোলা' আমি না, বাসাটা ঢাকায়- আমার হলে আসারও পরে থেকে ৷ তারপরও হলেই থাকি, সপ্তা হিসাবে বাসায় যাই ! গত সপ্তায় যেতে পারিনি কারণ— মিডটার্ম এর আগের শেষ সপ্তা ৷ ক্লাস টেস্ট, ল্যাব মোটামুটি পাল্লা দিয়ে চেপে ধরেছিল, সাথে ফ্রি হিসেবে ছিল দুটো প্রোজেক্ট !! তাই আমার বাড়ি যাওয়ায় এক স...


দাবা খেলা সম্পর্কিত একটি কিংবদন্তী

অর্ঘ্য এর ছবি
লিখেছেন অর্ঘ্য [অতিথি] (তারিখ: রবি, ০৭/২৬/২০০৯ - ৮:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথমেই বলে নেই, এই লেখাটি মোটেই আমার মৌলিক লেখা নয় ৷ মূল কিংবদন্তীটি একটি বই থেকে নেওয়া ৷ মূল গল্পের সামনে পেছনে আমার দু-চারটি কথা জুড়ে দিয়েছি ৷ মোটামুটি অনেকেই কিংবদন্তীটি জানেন - সে এভাবেই হোক আর অন্য ভাবেই হোক ৷ তারপরও এটি এখানে তুলে দেওয়ার কারণ নিতান্তই আমার আহ্লাদ !

কিংবদন্তী
দাবা খেলা আমাদের দেশে খুব জনপ্রিয় না হলেও প্রায়শই রাস্তার পাশে মুদিখানার দোকানে মধ্যবয়সী মানুষদ...


লেখালেখি

অর্ঘ্য এর ছবি
লিখেছেন অর্ঘ্য [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৭/০৯/২০০৯ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেন জানি ঠিক পরীক্ষার আগ দিয়েই আমার যুগান্তকারী (?) চিন্তাগুলো মাথায় আসে ! ...

তখন পড়ি ক্লাস এইট কি নাইন এ, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে কিছুতেই পড়তে ইচ্ছা করছিলনা, তো হঠাৎ কি মনে করে দুম করে পুরো "বিদ্রোহী" কবিতাটা মুখস্থ করে ফেললাম আর মনে মনে আবৃত্তি করতে থাকলাম!! আবার ভার্সিটিতে এসে প্রথম সেমিস্টার এ পুরোটাই যথেষ্ট তেল সহকারে পড়াশুনা করে হঠাৎ ঠিক টার্ম ফাইনালের আগ দিয়ে শুরু করল...


হিন্দু নাম মুসলমান নাম

অর্ঘ্য এর ছবি
লিখেছেন অর্ঘ্য [অতিথি] (তারিখ: রবি, ০১/২৫/২০০৯ - ১:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তখন আমি বেশ ছোট । প্রথম কি দ্বিতীয় শ্রেণীর ছাত্র । জগৎ সংসারের তেমন কিছুই বুঝে উঠিনি, ওঠবার কথাও নয় । নিজের নিজস্বতা সম্পর্কেও ধারণা নেই কোন, তবে আর পাঁচ দশটা শিশুর মতই নিজের নামটা নিয়ে আমার মধ্যে একধরনের গর্ব গর্ব ভাব ছিল । 'অর্ঘ্য' - ঐ বয়সী একটা বাচ্চার জন্য কঠিন শব্দই বটে । মানে টানেও অত বুঝতাম না । কি জানি শুনেছিলাম 'পূজার উপকরণ' বা এই ধরনের কিছু - মাথা ঘামাইনি কখনও । এটা আমার নাম, শু...