"ফেলে আসা ছেলেবেলা " :সচলায়তন ঈদ সংখ্যা হিসেবে প্রকাশিত হলো একটি পূর্ণাঙ্গ ই-বুক |
ফেলে আসা ছেলেবেলাঅন্তর্জালকে মাধ্যম করে যারা বাংলায় লিখছেন ,তাদেরই একটি সংঘবদ্ধ উদ্যোগ -সচলায়তন।
অনলাইন রাইটার্স কম্যিউনিটি "সচলায়তন" ইতিমধ্যেই ভার্চুয়ালপাঠক লেখকদের মিলনক্ষেত্র
হিসেবে জনপ্র...
বক্স সাহেবরা কোথায় হাওয়া হয়ে গেলেন ? |
ষষ্ঠ পান্ডবের লেখা পড়ে মনে হল , তাই তো ! আমাদের শিশু কিশোর পত্রিকাগুলো কোথায় হাওয়া হয়ে যাচ্ছে ।
এই অবসরে মনে পড়ল বক্স সাহেবের কথা । সিলেট শহরে একটা ছোট্ট প্রেসের কম্পোজিটর ছিলেন বক্স সাহেব । এতোই ছোট প্রেস যেটার কোন নামধাম ছিল না, থাকলেও সাইনবোর্ডের অভাবে সেই নাম আমাদের জানা ছিল না , প্রান্তিকের উল্টোদিকে ব্রীজের কোনায় একটা ঝুপড়িতে সেই প্রেস , আর সেই প্রেস...
সংসদ নির্বাচন করছেন মাসকাওয়াথ আহসান |
সচলায়তন এর মাসকাওয়াথ আহসান এবার জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হচ্ছেন রাজশাহী -৬ (বাঘা-চারাঘাট ) আসন থেকে । বিকল্পধারা থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে এবং মাসকাওয়াথ আহসান ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে ।
আমার দোস্ত আসল আজিজ !
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ২০০৮-১১-০১ ১৩:১৮)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | আজিজবাজি | মুখফোড় প্রতিক্রিয়া | এরশাদাদু (৭০ বছর বা তদুর্দ্ধ) |
প্রখর রোদে ব্রন্মতালু গরম হইয়া উঠিয়াছিল , গুলশান মোড়ে দাড়াইয়া বাসের অপেক্ষা করিতেছি , এই সময় দেখলাম আমার বন্ধু আজিজ হেলতে দুলতে রাস্তার ওপার দিয়ে যাচ্ছ...
ঠিকাছে , মেরে দিয়ে যান |
সেদিন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম । গাড়িতে আমি আর ডটু রাসেল । এফএম রেডিও স্টেশন এবিসি রেডিওতে সংবাদ প্রচারিত হচ্ছে ।
আমাদের নিজেদের কথার ফাঁকে সেই খবরের ট...
রান্না করলাম দ্য এ্যাডামস আপেল |
এক.
যাদের বউ নেই , তারা নিশ্চয়ই দূর্ভাগা । কিন্তু যাদের বউ থেকেও কাছে নেই , তারা মহাদূর্ভাগা । অন্য সময় ঠিকাছে , কিন্তু উৎসবে আনন্দে কাছে থাকুন ; গ্রামীন ফো...
সবুজ বাতির জন্য আমি অপেক্ষা করে থাকি |
জুবায়ের ভাইয়ের সাথে পরিচয়টা খুব অদ্ভুতভাবে । সাধারনত ব্লগে আমি সিরিয়াস বিষয় পড়ি না , সিরিয়াস কিছু লিখি না । বিশেষ করে ধারাবাহিক লেখাগুলো একটু এড়িয়েই যা...
আল মাহমুদকে কি মুক্তিযোদ্ধা কবি বলা যায় ?
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ২০০৮-০৮-২৩ ০১:৫৫)
ক্যাটেগরী: মুক্তিযুদ্ধ | কবি আল মাহমুদ | মুক্তিযুদ্ধ |
[size=10]প্রসঙ্গ উঠেছিল হাসান মোরশেদের একটি পোস্টে শামসুর রহমান গুরুত্বপূর্ণ কেন ?এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে হাসান মোরশেদ এক জায়গা...
বৃদ্ধাশ্রম (একটি ফিউচার ফিকশন)
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ২০০৭-০৭-০১ ০১:৫৭)
|
![]()
এক.
"আমার একটা দরকার,৯৫ বছরের বেশি হতে হবে"অনিক তার চাহিদা জানায়।
কেয়ার টেকার ফিস ফিস করে বলে,"৯৫ বছরের বেশি মাল বেশি নাই,এগুলার জন্য ডিমান্ড বেশি।ধার হিসেবে দিতে পারি,১৫ দিন পরে ফেরত দেবেন।"
"ধার হিসেবে নিয়ে কী করব?" অনিক বিষ্ময়ের সাথে জানতে চায়।
"অনেকেই ছবি আকাঁর জন্য নিয়া যায়।তাছাড়া হিউম্যন স্কাল্পচার না কি যেন একটা হইছে,সেইখানে জিন্দা মানুষ খাড়া করাইয়া রাইখা এক্সিবিশন করে।এই সব কারনেও আটিসরা নিয়া যায়।আপনে কি কামে
বৃদ্ধাশ্রম ( একটি ফিউচার ফিকশন)
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ২০০৭-০৬-৩০ ১৩:৫০)
|
এক.
"আমার একটা দরকার,৯৫ বছরের বেশি হতে হবে"অনিক তার চাহিদা জানায়।
কেয়ার টেকার ফিস ফিস করে বলে,"৯৫ বছরের বেশি মাল বেশি নাই,এগুলার জন্য ডিমান্ড বেশি।ধার হিসেবে দিতে পারি,১৫ দিন পরে ফেরত দেবেন।"
"ধার হিসেবে নিয়ে কী করব?" অনিক বিষ্ময়ের সাথে জানতে চায়।
"অনেকেই ছবি আকাঁর জন্য নিয়া যায়।তাছাড়া হিউম্যন স্কাল্পচার...
চট্টগ্রাম ইস্যুর আপডেট চাই
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বিষ্যুদ, ২০০৭-০৬-২৮ ০১:২৬)
|
চট্টগ্রাম ইস্যুতে বেশ তোড়জোড় শুরু হয়েছিল ব্লগে।কিন্তু ঠিক পর্যাপ্ত তথ্য সবাই জেনেছেন বলে মনে হয় না।একটা আপডেট কি সংশ্লষ্ঠরা দেবেন?
যেমন:
১.বিদেশে কালেক্ট করা ফান্ডের পরিমান কতো?সেগুলো কি দেশে এসেছে?এগুলো খরচ করার প্ল্যান কী?
২.স্থানীয় ভাবে কতোটুকু আগানো গেল?ত্রিভুজ এবং অন্য যারা ছিলেন তারা কী করছেন এখন?
৩.আসল পরিকল্পনাটা কি?যতোদূর বুঝেছি যে কয়েকজনকে ৩ মাস আর্থিক সুবিধা দেয়া হবে।কতো জনকে আসলে দেয়া হবে,৩ জন না তার চেয়ে বেশি?কতোটাকা দেয়া হচ্ছে?
আরেকটা ২১ জুন চলে গেল..প্রতিবারের মতোই।
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ২০০৭-০৬-২৩ ১৯:০৫)
|
ধু--------র!
আরেকটা ২১ জুন চলে গেল অবহেলায়।আরেকটা বছরের লম্বা দিন আলগোছে মনে করিয়ে দিয়ে গেল,বয়েস বাড়ছে।
আরেকবার একটু পিছু ফিরে দেখা।
মস্তিস্কের বাটন টিপে আরেকবার পিছু দৃশ্য উপভোগ।
কী হতে চেয়েছিলাম ,আর কী হলাম!জীবনের কী অপার অপচয়!!
বয়েস বাড়ছে,করোটীর চূড়ায় জন্মানো কালো কেশবনে মাঝে মাঝেই ধূসর ঝলক।
এক ধরনের শ...
তারা আমার বোনটিকে খুন করে ফেলেছে
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শুক্র, ২০০৭-০৬-২২ ০১:৫৯)
|
আমার আরেকজন বোন আজ খুন হয়ে গেছেন।
চট্টগ্রামের এক বেনিয়া পরিবারের যে সন্তানটি লেখাপড়া শিখে মানুষ হয়েছিল বলে ধারনা করেছিল পাড়ার লোকজন সেই মানুষটি যে তার নরম ফতুয়ার নিচে,সাদামাটা মুখের আড়ালে এক বিষাক্ত সাপ জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে এই দেশের গ্রামে গঞ্জে,সেটি বুঝতে পারে নি এই দেশের সাধারন মানুষ।আজ সেই সাপ ছোবল দিচ্ছে এখানে ওখানে,সেই ছোবলে নীল হয়ে যাচ্ছে আমার গ্রাম,গঞ্জ,জনপদ।মরে যাচ্ছে মান্নান মিয়া,ফুলবানু,আফতেরা,ছমির আলি।
আজকের ইত্তেফাক পত্রিকার দুটি খবর দেখুন।
ঋনের টাকার মাত্র দুই হাজার টাকা বাকি থাকার কারনে আমাদের মহান ইসলামী ব্যাংক পুলিশ পাঠিয়ে দিয়েছেন মেহেরপুরের এক অজপাড়াগাঁয়ের অসহায় গৃহবধু সানোয়ারার কাছে।প্রখর রোদে মাঠে কামলা খেটে এসে
দুই পয়সার মানুষদের কাছে খোলাচিঠি।
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বিষ্যুদ, ২০০৭-০৬-২১ ০৮:৪৮)
|
দুই পয়সার মানুষেরা আমার সশ্রদ্ধ অভিনন্দন নিন।আপনাদের প্রয়াসে আপনাদের চেষ্টায়,আপনাদের যুথবদ্ধ ভালোবাসায় আমরা আমাদের দরিদ্রদের প্রতিষ্ঠান সি.আর.পি কে রাহুমুক্ত করতে পেরেছি অবশেষে।
লিখেছিলাম,আমরা দুই পয়সা দুই পয়সা করে একদিন আড়াই লক্ষ টাকার ক্ষমতাকে ছাড়িয়ে যাবো,আর সেটা দেখে যাবেন শফি সামী।আজ গভীর আনন্দে,গভীর ভালোবাসায় আমি সেই দিনকে স্বাগত:জানাচ্ছি।
আজ আমি কারো নামোল্লেখ করে কৃতজ্ঞতা জানাবো না।আমি আমার অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাবো সেই সব না চেনা মানুষদেরকে যারা তাদের অনেকগুলো মূল্যবান সময় ব্যয় করে এই আন্দোলনকে সফল করেছেন।সেই মানুষটি যিনি দিনের পর দিন ইংল্যান্ড থেকে আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন,সেই মানুষটিকে যিনি দী
তারা আমার বোনটিকে খুন করে ফেলেছে
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ২০০৭-০৬-২০ ২৩:১৫)
|
আমার আরেকজন বোন আজ খুন হয়ে গেছেন।
চট্টগ্রামের এক বেনিয়া পরিবারের যে সন্তানটি লেখাপড়া শিখে মানুষ হয়েছিল বলে ধারনা করেছিল পাড়ার লোকজন সেই মানুষটি যে তা...
শফি সামী আর সি.আর.পি তে নেই।
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ২০০৭-০৬-২০ ১৯:২০)
|
রিজাইন করেছেন আজ বিকেলে।
খবরটি আমি প্রত্যুর মুখে শুনে সি.আর.পি তে জানালাম।তার আমার মুখেই প্রথম শুনলেন।তারপর খোজ খবর নিয়ে কনফার্ম করেছেন।
স্বপ্ন শব
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: রবি, ২০০৭-০৬-১৭ ২০:৪০)
|
ডাক্তাররটি আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে।যেন আমি ছোট্ট শিশু,হাত ছেড়ে দিলেই হারিয়ে যাবো।আমি মনে মনে হাসি,আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক পুরুষ,কে জানে ডাক্তারটি ...
মানুষ কি নিজের মুখোশের ভেতর আটকা পড়ে?(বিচ্ছিন্ন ভাবনা-৩)
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বিষ্যুদ, ২০০৭-০৬-১৪ ২৩:৫৮)
|
মানুষ কি একসময় তার নিজের মুখোশের ভেতর আটকা পড়ে?
বিচ্ছিন্ন ভাবনা-২ :ব্লগিং লেখকের জন্য ক্ষতিকর না লাভজনক
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ২০০৭-০৬-১৩ ২৩:৫৯)
|
ব্লগিং কনসেপ্টটা আমাদের দেশে নতুন।ইনফ্যাক্ট দুনিয়াজুড়েই নতুন একটা ব্যাপার।
ওয়েব লগের কল্যানে,হুট করে কোন কিছু লিখে ফেললেই চট করে পাঠকের সামনে চলে আসছে।হোক না খুব ছোট্ট একটা পাঠক গোষ্ঠী,তবু তো পাঠক।আজ যে লেখা ২০ জন পড়ছেন,বছর কয়েক পরে সেই পাঠকই হয়তো ২০ হাজার ছাড়িয়ে যাবে।
গ্লানিপর্ব-২
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: বুধ, ২০০৭-০৬-১৩ ১৬:৩৭)
|
ইকবাল সাহেব প্রশ্নকর্তার মুখের দিকে আরেকবার চাইলেন।অফিসে এই ছেলেটার বদনাম আছে।বোর্ডরুমের মিটিঙে অধিকাংশ সময় গন্ডগোল লাগায় ছেলেটি।শুরু হয় আপাত: নিরীহ প্রশ্ন দিয়ে।তারপর প্ল্যানমতো ফাদে ফেলে দেয়।বিরক্তিকর।