হাসিব's blog

ফেইসবুক অনুবাদের কৃতিত্ব হাইজ্যাকে গ্রামীণ ফোনের চেষ্টা

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: রবি, ২৭/০২/২০১১ - ০২:৪২)
ক্যাটেগরি:

[justify]আজকে ওয়েবে বাংলার যে রূপটা দেখা যায় সেটা মোটা দাগে বললে ওপেন সোর্সভিত্তিক। মোস্তফা জব্বারের প্রোপ্রাইটারি বিজয় সফটওয়্যার পাবলিকেশনের কাজের বাইরে আর কোন ব্যবহার হয়না বললেই চলে। কম্পিউটারে বাংলা প্রচলনের এই কর্মযজ্ঞের একটা অংশ হলো বিভিন্ন ওয়েবসাইট, সফটওয়্যারের বাংলা অনুবাদ। এই প্রচেষ্টার ফল হিসেবে আজকে আমরা সফটওয়্যার থেকে শুরু করে অপারেটিং সিস্টেম পর্যন্ত বাংলায় পাচ্ছি। এইসব অনুবাদ প্রচেষ্ট


বিনির্মাণের চাতুরি, বাঙালি জাতীয়তাবাদের নতুনপাঠ

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: সোম, ৩১/০১/২০১১ - ০৬:০৯)
ক্যাটেগরি:

[i]মেহেরজান বিষয়ে পানি অনেকদুর গড়িয়েছে। মেহেরজানের পরিবেশক আশির্বাদ চলচ্চিত্র প্রেক্ষাগৃহগুলো থেকে ছবিটি প্রত্যাহার করেছে [১]। এর মধ্য দিয়ে মেহেরজান বিতর্ক দ্বিতীয় পর্যায়ে গিয়ে পড়লো। পর্যায় উত্তরণের সাথে সাথে মেহেরজান সমর্থকদের বিতর্কের বিষয়বস্তু ছবির বিষয়বস্তু ছেড়ে জাতীয়তাবাদ, ফ্যাসিবাদ ও নানারকম ইংরেজী শব্দমালাকেন্দ্রিক হয়ে পড়ছে বলে ধারনা হয়। এই রীতিতে আজকে প্রথম আলো পত্রিকায় ফাহমিদুল হকের একটা


সুধী, একটু লজ্জিত হতে শিখুন দয়া করে

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: শনি, ১৪/০৮/২০১০ - ০৩:০৯)
ক্যাটেগরি:

আগামী বছর দেড়শততম রবীন্দ্র জন্মশতবার্ষিকী ভারতের সাথে একসাথে পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। দুই দেশের এই উদ্যোগ নিঃসন্দেহে মহতি। এ নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হতে শুরু করার সাথে একটা ভয় ছিলো বিষয়টা কতোটুকু আমলাতান্ত্রিক হয়ে পড়তে পারে সেটা নিয়ে। যথারীতি, অর্থাৎ আশংকা সত্যি হবার রীতিকে অতিক্রম না করে, বিষয়টা পুরোটাই মুর্খ আমলাদের হাতে পড়েছে। সরকারের আমলাবাহিনী ১৫৬ জনের বিশালা ...


গণহত্যার মামলায় কামারুজ্জামান ও কাদের মোল্লা গ্রেফতারঃ প্রেস রিভিউ

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: বুধ, ১৪/০৭/২০১০ - ১৯:২৩)
ক্যাটেগরি:

গতকাল ১৩ই জুলাই ২০১০ তারিখ বিকালে দুই ঘন্টার ব্যবধানে জামায়াতে ইসলামীর দুই নেতা কামারুজ্জামান ও কাদের মোল্লা গ্রেফতার হয়েছে । বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এই খবর ও  এর আনুষাঙ্গিক তথ্যগুলো রিভিউ করার উদ্দেশ্যে এই পোস্ট লেখা । এখানে পত্রিকায় প্রকাশিত তথ্যগুলোর একটা তুলনামূলক যাচাই করা হবে ।
 আলোচনার সুবিধার জন্য প্রথমেই কামারুজ্জামান ও কাদের মোল্লার গ্রেফতারের ঘটন ...


ইউ উইল রিমেম্বার মি !

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: রবি, ০৪/০৭/২০১০ - ১৮:২৭)
ক্যাটেগরি:

বাংলাদেশের পত্রিকায় খেলাধুলার খবর পড়াটা এক ধরনের বিনোদন । বিভিন্ন নিউজ এজেন্সির নিউজ থেকে হুবহু অকৃতজ্ঞ কাটপেস্ট করা ছাড়াও ঐ খেলাপাতার আরো একটা প্রপঞ্চ হলো রিপোর্টাররা ওখানে নিজেদের ব্যক্তিগত পছন্দ সমর্থন লুকোতে পারেন না । বিশ্বকাপে আর্জেন্টিনা জার্মানি লড়াই নিয়েই এর অন্যথা নেই ।

একটা উদাহরন দেই । সময়ে সময়ে বিভিন্ন ঘটনার জন্মদানকারি ম্যারাডোনার খেলার পরবর...


প্রসঙ্গ ফেইসবুকঃ অনুভূতির বাণিজ্যে বসতি [আপডেট - ২]

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: শনি, ২৯/০৫/২০১০ - ২১:৩০)
ক্যাটেগরি:

দেশে অনুভূতির বাণিজ্য সবসময়ই জমজমাট । বহুতরকম অন্যায় অনাচার চোখের সামনে ঘোরাঘুরি করতে থাকলেও কার ছবি কে আকলো, কার ছবি কে নামিয়ে ভাঙচুর করলো ইত্যাদি ইস্যুতে সরকার বাহাদুর সবসময়ই বেশ তাড়াতাড়ি ব্যবস্থা নেয় । ঢাকায় এখন জোর গুজব ফেইসবুক নিষিদ্ধ করা হয়েছে ।

[justify]এই নিষিদ্ধ করণ আকাশ থেকে পড়া কোন ঘটনার সূত্রে নয় । বেশ কিছুদিন ধরেই আমাদের অনুভূতিওয়ালাদের কেবলা পাকিস্তান...


৫টা শর্টফিল্ম : হুদাই পোস্ট

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: শুক্র, ২৩/০৪/২০১০ - ০৩:০২)
ক্যাটেগরি:

এইটা হুদাই টাইপ পোস্ট । কিছু শর্টফিল্ম শেয়ার করা আরকি । বিদেশে যারা আছেন তারা দেখেন । আর ডিজিটাল দেশে যারা আছেন তারা দেখতে চেষ্টা করেন ।

১. মুটো (MUTO)

এই ফিল্মটা স্থির চিত্র ধারণ করে বানানো । বুয়েনস আয়ারস এবং বাডেনের রাস্তার দেয়ালে চিকা মেরে মেরে বানানো এই ফিল্ম ।

বিস্তারিত - এই সাইটে ।

২. লাস্ট ডে ড্রিম (Last Day Dream)

[justify]মানুষের মৃত্যুর আগে নাকি তার সা...


পিছু ছাড়ছে না যৌননিপীড়ন

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: সোম, ১৯/০৪/২০১০ - ২০:২২)
ক্যাটেগরি:

[justify]গত এক যুগে যৌননিপীড়ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কম জলঘোলা হয়নি । ফলাফল হয়তো এটুকুই যে যৌননিপীড়ক বিশ্ববিদ্যালয়গুলোতেও থাকে এবং ক্ষমতা ও সম্মানের রাজনীতি তাদের রক্ষা করে থাকে – এই ধারনার প্রতিষ্ঠা । এই রাজনীতি মোকাবেলা করতে আন্দোলন হয়েছে ব্যাপক হারে । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে বামপন্থী ও প্রগতিশীল দলগুলোর যথেষ্ট চেষ্টা থাকলেও আ...


পরিশিষ্ট ১ - খসড়া যৌন নিপীড়ন বিরোধী প্রস্তাবনা

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: সোম, ১৯/০৪/২০১০ - ২০:১৭)
ক্যাটেগরি:

মূল পোস্ট এখানে

আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে বিভিন্ন ধরনের নিপীড়ন, বৈষম্য, শোষণ ও বঞ্চনার মধ্যেই সংখ্যাগরিষ্ঠ নারী-পুরুষ, শিশু বৃদ্ধ দিনরাত অতিবাহিত করেন। জীবন ধারণের নু্যনতম প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য প্রাণাতিপাত এবং সেইসঙ্গে অপমান ও নিরাপত্তাহীনতা এই নিয়েই বেশিরভাগ মানুষকে বেঁচে থাকতে হয়।

[justify]এগুলোর বিরুদ্ধে মানুষ লড়াইও করেছেন, ...


পরিশিষ্ট ২ - আব্দেল্লাহীল কাফীঃ একজন শিক্ষক, একজন প্রতারক, না একজন যৌন নিপীড়ক

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: সোম, ১৯/০৪/২০১০ - ২০:১৪)
ক্যাটেগরি:

মূল পোস্ট এখানে
(এই প্রতিবেদনটি ২০০০ সালে "জাহাঙ্গীরনগর সংবাদ"-এর প্রথম সংখ্যায় প্রকাশিত । )

[justify]কাফী । এ সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ উচ্চারিত নাম । আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াতে এসে তিনি যেভাবে বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত হন এবং সম্পর্কিত হবার পর তার অন্যান্য সম্পর্কের যে ধরণগুলো প্রকাশিত হতে থাকে তা তাকে বহুল উচ্চারিত হবার জায়গা...