হিমু এর ব্লগ

গজব পড়বে, গজব

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ০৪/১০/২০১১ - ১২:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জেলখানায় আয়না পেতে বিস্তর লড়তে হয়েছে দেলু রাজাকারকে। আব্বুজির তাহফীমুল কুরআনের কপি পেতে তেমন সমস্যা হয়নি, সমস্যা হয়নি বড় হুজুরের মানব সৃষ্টির হকিকতের কপি পেতেও, কিন্তু একটা আয়না যোগাড় করতে গিয়ে কালঘাম ছুটে যাওয়ার দশা। সীমারের দল দেয়নি শেষপর্যন্ত। নিজের মাসুম শাকল দেলুকে পত্রিকায় দেখতে হয়, মাসে এক দুইবার।


বহুজগত

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ২৪/০৯/২০১১ - ৪:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
প্রফেসর দরবেশ মন দিয়ে বিস্কুট খাচ্ছিলেন, চায়ে চুবিয়ে। সব কনফারেন্স শেষেই তিনি সংলগ্ন ক্যাফেতে ঢুকে তাদের চা আর বিস্কুটের মান পরখ করেন, তারপর মনে মনে একটা রেটিং দেন। যেসব ক্যাফের চা ভালো, যাদের বিস্কুট চায়ে চুবানোর পর ঠুস করে গলে ভেঙে চায়ে ডুবে আত্মহত্যা করে না, সেসব ক্যাফের সাথে সংশ্লিষ্ট কনফারেন্স এবং আয়োজকদের প্রতি তিনি প্রসন্ন থাকেন। যেসব কনফারেন্সে গিয়ে সাথের ক্যাফেতে, বলাই বাহুল্য, সুবাসিত চা এবং বলিষ্ঠ বিস্কুট মেলে না, সেসব কনফারেন্সকে তিনি তুচ্ছজ্ঞান করেন। বিজ্ঞান কোনো না কোনোভাবে এগিয়ে চলবেই, কিন্তু দুবলা বিস্কুট সরবরাহকারী ক্যাফে মানবজাতিকে সবসময় পেছনদিকে টেনে নিয়ে যায়।

চায়ে চুবিয়ে বিস্কুট খাওয়ার কাজটাকে কিছুটা ঐকান্তিক মনে করেন প্রফেসর দরবেশ, অনেকটা প্রেমিকার সাথে ফিসফিস আলাপের মতোই। এ সময়ে কেউ কাছে এসে দাঁড়িয়ে থাকলে দুটো কাজেই ব্যাঘাত ঘটে।

"ডক্টর দরবেশ?" একটা পিলে কাঁপানো ভারি কণ্ঠস্বর মেঝের ছয়ফুট ওপর থেকে হেঁকে ওঠে।


সবচেয়ে বড় সংখ্যার খোঁজে

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ২৩/০৯/২০১১ - ৩:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
মোতালেবের মেজাজটা খিঁচড়ে আছে। রিসার্চ গ্র্যান্টটা মিলে গেছে, তারপরও। ৎসাইলবের্গারের ঠোঁটের কোণে বাঁকা হাসিটা সে ভুলতে পারছে না কিছুতেই। বুড়ো বিরাট খচ্চর।

ধবধবে সাদা পেয়ালায় কফি খেতে খেতে বুড়ো শুধু বলেছিলো, "অসীম হচ্ছে একটা বিমূর্ত বালছাল। ভুলো না কিন্তু।"


চণ্ডীশিরা: দ্বিতীয় পর্ব

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ০৯/০৯/২০১১ - ৪:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাদলের কথা

হাবিব ভাইকে আমরা সবাই খুব পছন্দ করতাম। অন্তত তার মাথা খারাপ হয়ে যাওয়ার আগ পর্যন্ত।

মাঝেমধ্যে সন্দেহ হয়, হাবিব ভাইয়ের এই পাগলাটে স্বভাব উত্তরাধিকারসূত্রে বিলুও খানিকটা পেয়েছে। আজ সকালে সন্দেহটা আবার একটু পানি পেয়েছে হালে। নির্বিকার নিরুত্তেজিত গলায় ছোকরা ফোন করে বলে, "বাদল মামা, বাসায় চলে আসো। বাবা মনে হয় মারা গেছে।"


চণ্ডীশিরা: প্রথম পর্ব

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ০৭/০৯/২০১১ - ৩:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রবির কথা

১.
ইউনি বন্ধ। রাতে একটু দেরিতে ঘুমাই। এক বাক্স ডিভিডি নিয়ে এসেছি হাফিজের কাছ থেকে, রাত জেগে সিনেমা দেখি। কালকে দেখলাম লেট দ্য রাইট ওয়ান ইন। গায়ের লোম বসার চান্সই পাচ্ছিলো না। ইচ্ছা ছিলো বেলা একটার দিকে ঘুম থেকে উঠে একেবারে দুপুরের খাবার খাবো, গোসল না করেই। বিলু ছাগলটা সেই ইচ্ছার গোড়ায় পানি ঢেলে দিলো সকাল আটটার দিকে।


টেরি প্র্যাচেটের চাকতি পৃথিবী

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৪/০৯/২০১১ - ১:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার ল্যাপটপটা বুড়ি হয়ে গেছে। বহুদিন আগেই তার ব্যাটারির তেজ ফুরিয়ে এসেছিলো, সেটা খুলে রেখে পুরোদস্তুর ডেস্কটপ বানিয়ে ফেলেছি তাই। দজ্জাল শাশুড়ির স্ট্যাটাস নিয়ে সে এখন আমার ঘরে বিরাজমতী, ঘরের বাইরে নিয়ে গিয়ে আর দশজন লোকের সামনে বার করলে মানসম্মান আর থাকবে না।


"কারো পৌষ মাস": একটি ডকুমেন্টারির প্রস্তাব

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ১৬/০৮/২০১১ - ৮:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:


পলিমেরিক ০৪.০৮.২০১১

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ০৪/০৮/২০১১ - ৬:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
দামের ঠ্যালায় তুই ভেবেছিস চাল ফেলে আজ গম খাবি?
মন্ত্রী মিয়ার শুনলে সালিশ ঠিক জানি তুই চমকাবি
মন্ত্রী ফারুক ঝাড়েন হুকুম,
"খাদ্যে ভেজাল ক্যামনে রুখুম?
তারচে তোরা আজকে থেকে নাহয় খোরাক কম খাবি।"

২.
"খাদ্যে চড়ে ব্যাকটিরিয়া প্রবেশ করে শইলে
কম খা, যত রোগজীবাণু মারবে তোকে নইলে।"
কহেন হেসে মন্ত্রী ফারুক,
নিন্দুকে কয়, "মারলে মারুক,
তার আগে ক, তোর ভুঁড়িখান ঠিক কী খায়া হইলে?"


কোন যন্ত্রটি সবচেয়ে শক্তিশালী?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ১৫/০৭/২০১১ - ৩:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বুলডোজারের কথা ভুলে যান। জানালা দিয়ে ফেলে দিন এক্সক্যাভেটরকে। সাগরের নিচ দিয়ে টানেল খোঁড়ার ড্রিলটাকেও পুঁতে ফেলুন ডাস্টবিনে। আসুন তিনটি যন্ত্র নিয়ে ভাবি। তারপর রক-সিজর্স-পেপার অ্যালগরিদমে এগিয়ে দেখি, এদের মধ্যে আসলে কে সবচেয়ে তাকতধারী।

যন্ত্র নং ১: ষড়যন্ত্র

যন্ত্র নং ২: রাষ্ট্রযন্ত্র

যন্ত্র নং ৩: পরিমল জয়ধরের যন্ত্র


স্পেলবাউণ্ড

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ১৪/০৫/২০১১ - ৬:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভেতরে ঢোকার পর ফেরদৌস বুঝতে পারে, এটা একটা গুদামঘর। ভেতরে সিলিং থেকে সাহসী মাকড়সার মতো নেমে এসেছে কয়েকটি ঝুলন্ত নগ্ন বাল্ব, তাদের দাক্ষিণ্যে ক্রমশ পরিধির দিকে পিছু হটেছে ধুলোগন্ধী অন্ধকার।

অন্ধকার আর আলোর মাঝে একটি উঁচু চেয়ারের ওপর বসেছিলেন মিসেস হোসেন, ফেরদৌসকে দেখে তাঁর মুখে হাসি ফোটে। "আসুন, আসুন হাসান সাহেব। অ্যাই পপি, হাসান সাহেবকে কাগজটা দে তো ভাই!"

সহকারী নির্দেশক মারজানা পপি প্রেতের মতো নিঃশব্দে এগিয়ে আসে অন্ধকার ফুঁড়ে, তার হাতে এক শিট সাদা অফসেট কাগজ।