ইশতিয়াক রউফ এর ব্লগ

গানবন্দী জীবনঃ রাসপুতিন

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: মঙ্গল, ০৫/০৮/২০১২ - ৭:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানের মধ্যে গল্প খুঁজে পাই না আজকাল। সুর আছে, কথা আছে, যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি যন্ত্র আছে, কিন্তু গল্প নেই। কথায় সুর লেগে গান হওয়ার বদলে সুরের বেঁধে দেওয়া দৈর্ঘ্য-প্রস্থের সাথে খাপে খাপ মিলে কথাগুলো বসে থাকে যেন। মন থেকে কিছুটা আবেগ কর্জ করে গানের আবেদন পুরো করতে হয়।


আমি কি ভুলিতে পারি?

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: মঙ্গল, ০২/২১/২০১২ - ২:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশ, খুঁটি, মাটি। খুব অদ্ভুত রকম শক্তিশালী এক ধারনা। দেশ ছেড়ে দূরে সরে যাওয়া যায়, দেশের সাথে সকল সংস্রব ত্যাগ করা যায়, শুধু যায় না দেশের সাথে জড়িয়ে থাকা অস্তিত্বটুকু অস্বীকার করা। যত দূর পথ হাঁটি না কেন, যত উচ্চতায় আরোহণ করি না কেন, শিকড় তো আমাদের ছোট্ট দেশেই পড়ে আছে। বিদেশে এসে এই বোধটুকু প্রায় সবার মাঝেই অনেক গভীর হয়। বিশেষ করে আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়গুলো এলে।


গোলামের রাজত্ব ও (রাজনৈতিক) পুঁজিবাজারে মন্দা

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: বিষ্যুদ, ০১/১৯/২০১২ - ৪:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

১. গোলামের রাজত্বঃ

আমি হতভাগা প্রজন্মের প্রতিনিধি। আমার জন্ম ১৯৮০-র দশকের শুরুতে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে আমার জন্মের ১১ বছর আগেই। এমন তাৎপর্যবহ যুদ্ধ শত বছরেও একবার আসে না। সেই যুদ্ধ দেখতে না পাওয়ার চেয়েও দুর্ভাগ্য আমাদের প্রজন্মের। আমি ও আমার প্রজন্ম হতভাগা, কারণ আমাদের যুগে এসে যুদ্ধের শিক্ষা হারিয়ে গেছে বাংলাদেশ থেকে।


উপদেষ্টাতন্ত্র ও ব্লগ নিয়ন্ত্রণঃ সভয় প্রাসঙ্গিকতা

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: সোম, ১২/২৬/২০১১ - ৪:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

[সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ হাতিমার্কা পোস্ট]

উপদেষ্টাতন্ত্রঃ আমারে নিবা মাঝি লগে


"বাংলাদেশ ক্রিকেট, আমি সমর্থক বলছি..."

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: রবি, ০৩/০৬/২০১১ - ৬:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবী এক কালে খুব সহজ, স্বাভাবিক একটা জায়গা ছিলো। পর্যবেক্ষণের মাধ্যমে মুষ্টিমেয় কিছু বিজ্ঞানী এর বিভিন্ন গোপন রহস্য প্রকাশ করতেন। সেই তথ্যের বিস্তারও ছিলো একমাত্রিক -- বিশেষজ্ঞ কেউ আবিষ্কার করতেন, বাকিরা প্রচারমাধ্যম থেকে সেই সংবাদ জানতেন। আজ পৃথিবী অনেক বদলেছে।


গানবন্দী জীবনঃ যেদিন রোজ হাশরে করতে বিচার

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: বিষ্যুদ, ০৯/০৯/২০১০ - ১২:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

অধমের ধর্মাচরণ এক শব্দে বর্ণনা করতে গেলে ‘অপধার্মিক’-এর চেয়ে উপযোগী কিছু খুঁজে পাওয়া যাবে না হয়তো। কালে-ভদ্রে জুম্মায় যাই, ঈদ উপলক্ষে ছাত্রদের আগাম ছুটি দেই; কিন্তু প্রকৃত ধার্মিকের তুলনায় এগুলো গণনায় নেওয়ার মতো না। সেই তুলনায় ২০০৯-এর রমজান মাস বেশ ঘটনাবহুল ছিলো।
মাত্রই পাহাড়ি ভার্জিনিয়া থেকে সাউথ ক্যারোলাইনার ধূসর সমতলে নেমে এসেছি তখন। প্রথম দু’সপ্তাহ ছিলাম বীভৎস রকম ...


বিশ্বকাপ ফ্যান্টাসি ফুটবল [নতুন লীগ]

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: বিষ্যুদ, ০৬/২৪/২০১০ - ১২:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিশ্বকাপ ফুটবল শুরুর ঠিক আগ মুহূর্তে একটি পোস্ট দিয়েছিলাম ফ্যান্টাসি ফুটবল খেলা নিয়ে। খুব অল্প সময়ের নোটিশ দেওয়ায় অনেকেই অংশগ্রহণ করতে পারেননি। তবুও ব্লগ ও ফেসবুক মিলিয়ে ৬৩ জন খেলাপাগল দর্শকের সমাবেশ হয় ফ্যান্টাসি লীগে।

ফ্যান্টাসি লীগটির আয়োজক ফিফা। নিয়মের বিভিন্ন প্যাঁচ বুঝে উঠতে অনেক সময় লেগেছে সবারই। সময় এবং জটিলতায় প্রায় সবাইই হুতাশ করছি। তবুও দিনের একটা বড় অংশ জুড়ে ...


বিশ্বকাপ ফ্যান্টাসি ফুটবল ২০১০

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: শুক্র, ০৬/০৪/২০১০ - ৮:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

পরিপূর্ণ বিনোদনের তালিকায় আমি বিশ্বকাপ ফুটবলকে এগিয়ে রাখি অন্য যেকোন আয়োজনের তুলনায়। এমনকি অলিম্পিক গেমসেরও আগে। খেলা হিসেবে ফুটবল/সকারের সার্বজনীন আবেদন এত বেশি বলেই হয়তো এর অনুরাগী ভক্তের সংখ্যা এত বেশি। এই আয়োজনের জন্য রাতের পর রাত জাগা যায়, বন্ধু-আত্মীয়ের সাথে ঝগড়া করা যায়, কাজে ফাঁকি দেওয়া যায়, পরীক্ষা পেছানোর মিছিল করা যায়।

ফুটবল বিশ্বকাপ শুধু দেখবার নয়, কল্পনারও। এ এ...


ডিজিটাল বাংলাদেশঃ ৫ [প্রযুক্তি ও গণতন্ত্র]

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: রবি, ০৫/৩০/২০১০ - ১:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
প্রযুক্তিকে চাওয়া সহজাত, পাওয়াও সহজ। অনেক রকম প্রযুক্তিই তৈরি অবস্থায় আছে, এবং অনুন্নত দেশের কাছে তা পছন্দসই দামে বিক্রি করবার জন্য উৎসাহী ব্যাক্তিও কম নেই। প্রশ্ন হল, আমরা এই প্রযুক্তি গ্রহণের জন্য প্রস্তুত তো?

স্বাভাবিকের চেয়ে উন্নত কিছ পাওয়ার জন্য প্রস্তুতির সময় এলেই আমরা সমাজের নিম্নবর্গের দিকে এক প্রকার ঘৃণা ও অবজ্ঞার দৃষ্টি দেই। মানবতার শত শিক্ষা সত্বেও আমরা অচ্...


গুটেনবার্গ থেকে শাইলক

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: শুক্র, ০৪/৩০/২০১০ - ১০:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
প্রকাশনাশিল্পের জনক হিসেবে সুবিদিত ইয়োহানেস গুটেনবার্গের নাম সবাই জানেন। তাঁর কল্যাণে পঞ্চবিংশ শতাব্দিতে মুদ্রণশিল্পে বৈপ্লবিক উন্নতি আসে, শুরু হয় ছাপাখানার যাত্রা। গুটেনবার্গ অগ্রপথিক ছিলেন, পরহিতৈষী নয়। তাঁর কাছ থেকে এমনতর প্রত্যাশাও ছিলো না কারও। ব্যাক্তিগত জীবনে তিনি নিজের উদ্ভাবনকে ব্যবসায়িক ভাবে প্রয়োগের প্রয়াস পেয়েছেন, এবং সে কারণে তাঁকে কেউ কটাক্ষ করে না। ...