নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

আসল বলে কি কিছু আছে আদতে? - অভ্র

ঝরাপাতা এর ছবি

আঁচল পাতো ঘাসে . . .

লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২৭ ০০:২৯)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

আঁচল পাতো ঘাসে।

আজ আমার সবটুকু বিষাদ দেবো ঢেলে,
সবুজ পাতা পোড়াবো এই বুকের হলাহলে।
আঁজলা ভরে নেবে যত মন খারাপের সুর,
রোদের তাপে বাষ্প হবে দু:খ সমুদ্দুর।
বিরান পথে বিলিয়ে দেব নষ্ট নীড়ের কষ্ট,
দিনবদলের স্বপ্ন'রা সব মলিন, পথভ্রষ্ট।
উপচে দেব দু'চোখ ভরা জমাট কালীদহ,
ভাসিয়ে দিয়ে ব্যাথার আকাশ ছোঁবে অচীন গ্রহ।
ক্লান্তি আমার দূর হবে আজ শিশির ভেজা ঘাসে,
আচঁল পেতে একটু শুধু বসো আমার পাশে।
...




হৃদয়ের কথকতা . . .

লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২০০৮-১১-২২ ২১:৪৮)
ক্যাটেগরী: | |
ঝরাপাতা এর ছবি

আমি ছিলাম স্বয়ং বুদ্ধের মতো অর্ন্তমুখী ধ্যানে মগ্ন,
আকাশের নীল, পাহাড়ের সবুজ, সাগরের ঢেউ, কপোতের শুভ্র ডানা,
নির্ঝরনীর বুকে চাঁদের টলোমলো রূপ, বরষার প্রথম
হৃদয় শীতল করা স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়া, মলিন ডায়েরি- রঙিন কলম,
মন খারাপ করা সন্ধ্যায় গিটারের টুংটাং আর হৃদয়ের ক্যানভাসে
হাজারো স্বপ্নের আঁকিবুকি- এই ছিলো আমার নিত্যদিনের সহচর।
আমার নিবিষ্টতা ছিলো একান্ত ভালোলাগায়, নিমগ্নতা ছ...




ফাউল ক্যাকটাস

লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ২০০৮-১০-২৭ ০১:৪৩)
ক্যাটেগরী:
ঝরাপাতা এর ছবি

১.

কামার্ত হরিণী চোখের দিশা পেলে
হতেই পারি তৃষিত-উন্মুখ,
বাঁকে বাঁকে প্রেম যমুনার ছলাৎছল
আকন্ঠ জলে মজে রতি-সুখ।

২,

ঘাটে ঘাটে চন্দ্রমুখীরা যদি
ভ...




এক চিলতে সুনীল আকাশ

লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২০০৮-০৯-২০ ০০:৪৫)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

তোমাদের জানালা বেয়ে কখনো নামে না মায়াবী চাঁদ,
কার্নিশ জুড়ে খেলা করে বাহারী মানি প্ল্যান্ট।
শীতাতপের ঘেরাটোপ থেকে বের হয়ে
কখনো নেয়া হয়না মাটির সুব...




লুটেরা বৃষ্টি এবং ভেনাস . . .

ঝরাপাতা এর ছবি

বৃষ্টিটা হঠাৎ-ই এমন বেয়াড়ার মতো এসে হামলে পড়লো না- তুমি একটুও অবসর পেলে না নিজেকে সামলে নেবার। সে উড়িয়ে নিয়ে যেতে চাইলো তোমার শাড়ির আঁচল, হাজার রাতের নির...




জীবন তাকে ভালোবাসেনি

লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ২০০৮-০৮-২৪ ০০:২৬)
ক্যাটেগরী: | |
ঝরাপাতা এর ছবি

জীবন তাকে ভালোবাসেনি, মৃত্যুও করে গেছে শুধুই উপেক্ষা। তাই সে অনাহুতের মতোই এই নগরীর পথে পথে ফেরী করে গেছে তার দুর্বিষহ জীবনের দিনলিপি।

আজ রেলষ্টেশনে ...




বিষন্ন ক্যাকটাস

লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ২৩:০৮)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

১.

তুমি আমায় ছুঁয়ে দেখো।
আমার চোখের জমাট নীলে হাজার কালীদহ,
বুকের ভেতর উতোরচাপান-
বেহুলার ভেলা ডুবছে অহরহ।

২.

গভীরতা বলে কিছু নেই,
থাকলে- আরো গভীরে ...




কাঁটাযুক্ত ক্যাকটাস, কাঁটামুক্ত ক্যাকটাস

লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ২০০৮-০৮-১৮ ১৭:২০)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

১.

সে পথে হেঁটেছি আমি
যে পথ পৌছেঁ গেছে ফুল্লরার কাছে,
সে বুকে গুজেঁছি মুখ
যে বুকে সিন্ধুর জোড়া চাঁদ লুকিয়েছে ।

২.

যতই গভীরে যাই
কেবলই অথৈ জল,
আহা! সুধা ...




শান্তনু: যার কথা মনে পড়লেই নিজেকে অপরাধী মনে হয়

লিখেছেন ঝরাপাতা (তারিখ: রবি, ২০০৮-০৮-১০ ০২:৪৬)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

শান্তনুর কথা আমি ভুলেই গিয়েছিলাম। মনে রাখারও অবশ্য খুব একটা কারণ নেই। সে কবেকার কথা! আমরা একই স্কুলে পড়তাম। একই স্কুলে পড়লেও তার সাথে খুব বেশি হৃদ্যতা ছ...




ক্যাকটাস আবারো

লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ২০০৮-০৮-০৪ ১৭:০৯)
ক্যাটেগরী: | |
ঝরাপাতা এর ছবি

১.

ছুঁয়ে ছুঁয়ে রই নিরন্তর
অন্ধকার মৌনতা,
ফিরিয়ে দিয়েছি আলোর উঠান
ক্ষমা করো এ দীনতা।

২.

নিষিদ্ধ উৎসবে মাতোয়ারা চাঁদ
ভাঙছে জল-জ্যোৎস্নার রাতে,
হাওয়া...




স্বপ্নবিলাসী হৃদকথন

লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২০০৮-০৭-২৬ ০০:২৯)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

১.
কৃষ্ণচূড়ার রং ফিকে হয়ে এলে জমাট বাঁধে গাঢ় অন্ধকার। পৃথিবীটার ব্যাস কমতে কমতে বিন্দুতে পরিণত হতে থাকে ক্রমশ:। সময়ের আলিঙ্গনে ঝরে পরে স্বপ্নের পালক। আ...




ওরে মামা, এবার বিটলামি থামা

ঝরাপাতা এর ছবি

ব্যাপার কি ভাই?
ব্যাপার কি ভাই?
মুখ কেন ভাই বাঁধা?
সত্যি কথা কইতে গেলেই
রাগ যে করেন দাদা!

পণ করেছি কইবো না আর
অমন সত্যি কথা,
তবুও দাদা রেগে আগুন-
“মুখ করব...




বিশুদ্ধ উচ্চারণ

লিখেছেন ঝরাপাতা (তারিখ: মঙ্গল, ২০০৮-০৭-২২ ০০:৩৬)
ক্যাটেগরী:
ঝরাপাতা এর ছবি

ব্যাটন দেখিয়ো না, ওতে লাভ নেই।
তুমি আমার কন্ঠনালী ছিড়েঁ নিতে পারো
কিন্তু আমার হৃদয় হতে উৎসারিত বিশুদ্ধ উচ্চারণ
রোধ করতে পারবে না কিছুতেই, কোন অবরোধ,
কোন প্রতিবন্ধকতাই সেই উচ্চারণ স্তিমিত করতে পারবে না-
বিশ্বাস না হয়, তবে বন্ধ ক...




কষ্টের কোন রং নেই

লিখেছেন ঝরাপাতা (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৬-২৬ ১৮:২৫)
ক্যাটেগরী:
ঝরাপাতা এর ছবি

বেদনার রং নীল আর কষ্টের রং লাল- এই জেনে এসেছি আশৈশব। কিন্তু সব জানাই সত্যি নয়। সবচেয়ে বড় সত্যি সময়। এই সময়ই মানুষকে জানিয়ে দেয় এতোদিন ধরে তুমি যা জেনে এসেছ সবই ভুল, এতোদিন ধরে যে সৌধ বিনির্মাণ করেছো তুমি হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে মা...




শুধুই ক্যাকটাস

লিখেছেন ঝরাপাতা (তারিখ: বুধ, ২০০৮-০৬-২৫ ১৬:০৪)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

১. আমার বুকপকেটে তার আধখানা ছবি,
আর আধখানা খেয়েছে উইপোকা কোন কালে,
আধখানা মুখ খুঁজে বেড়ানোই সবই,
শুধু আধখানা দিয়ে কি আর চলে?

২. আতাতায়ী প্রেমিক আজ
উড়িয়েছে শান্তির নিশান,
ভালোবাসা পোষ মেনেছে হীরে আর জহরতে
প্রেমিকা ত...




আরো কিছু অপেক্ষা

লিখেছেন ঝরাপাতা (তারিখ: শুক্র, ২০০৮-০৬-০৬ ১৫:৪৫)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

আরো কিছু জল ঝরুক এই অবেলায়,
আরো কিছু মানচিত্র নির্মাণ হোক স্বকীয় অভিমানে;
আরো কিছু বিষাদ ভাসুক হাওয়ার তানপুরায়,
আরো কিছু ঘৃণা উপচে উঠুক দু'চোখের কোণে।
আরো কিছু হাহাকার জমাট বাধুঁক বুকে,
আরো কিছু গোপন কান্না ফেরী হোক রাত্রির অভি...




নববর্ষের শুভেচ্ছা-স্বরূপ: ফকা চন্দ্র রাজার বোকা চন্দ্র সামন্ত

লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ২০০৮-০৪-১৪ ২১:৪৮)
ক্যাটেগরী: | |
ঝরাপাতা এর ছবি

** এই গল্পটি ২০২০ সালের কোন একদিনে লেখা হওয়ার কথা ছিলো, কিন্তু নববর্ষে এই বেশ ভালো আছি বলতে না পারায় অগ্রিম দু:খ লাঘবের অপচেষ্টা করছি। গল্পের সব চরিত্রই কাল্পনিক। কোন ঘটনার সাথে মিল পাওয়া গেলে তা নিতান্তই কাকতাল।
-------------------------------------------...




খেলা: মাকে নিয়ে কবিতা

লিখেছেন ঝরাপাতা (তারিখ: সোম, ২০০৮-০৪-০৭ ০০:২৫)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

অর্কুটের পোস্ট-মর্ডাণ কবিতা কমিউনিটিতে একটা কবিতা খেলার শুরু করেছিলাম। খেলাটা ছিলো মাকে নিয়ে কবিতা লেখা, নিজের ছোট ছোট সুন্দর অনুভূতি দিয়ে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ। একটা লাইন দিয়ে খেলাটা শুরু করি আমি, পরে অনেকে তাতে আরো বেশ...




নিখিলেশ বাবুর কি বাড়ি ফেরা হবে না?

লিখেছেন ঝরাপাতা (তারিখ: মঙ্গল, ২০০৮-০৪-০১ ২২:৩৫)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

নিখিলেশ বাবুকে নিয়ে আগেও অনেক গল্প লিখেছি। সেই গল্পগুলো কষ্টের, প্রবঞ্চনার, অমানবিকতার। যতবার লিখতে যাই ততবারই সুমনের গানের সেই কথাগুলি মনে পড়ে- "আমিও ভন্ড অনেকের মতো, গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত।"

খুব ইচ্ছে করে সেইসব মানুষদের গ...




গর্ভবতী চাঁদের মৃত্যু এবং

লিখেছেন ঝরাপাতা (তারিখ: শনি, ২০০৮-০৩-২২ ১১:০০)
ক্যাটেগরী: |
ঝরাপাতা এর ছবি

গর্ভবতী চাঁদেরও বুঝি মৃত্যু হয়!
জল-জ্যোৎস্নার স্রাবে ক্লান্ত হতে হতে
অবশেষে . . .
সেও ঠাঁই নেয় অমবস্যা-জঠরে!

ঠিক তেমনি কোন এক ভরা পূর্ণিমায়
আমিও আমূল মিশে গেছি এই পৃথিবীর পরে-
ধূলি-ভস্ম হয়ে . . .
যেদিন মাধবীলতার মতো জড়িয়ে ধরে
লুট কর...



Syndicate content
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন