বিরিসিরিতে ঘোরাঘুরি, একটু স্মৃতির খোঁড়াখুঁড়ি... |
ক্রিং ক্রিং ক্রিং। ফোন বেজেই চলেছে। এক বার দুই বার তিন বার। শালার আমি আর হ্যালো বলার চান্স পাইনা। সবাই যদি আমার মত এত সময় পর্যন্ত ঘুমায় তাইলে তো দেশের ভবিষ্যত অন্ধকার।
দেশের কথা পরে। আমাদের এই ঝটিকা মিশন কি তাইলে শুরুর আগেই শেষ হয়ে যাবে? আমি মহিব আর মুহাম্মদের দিকে মেজাজ খারাপ করে তাকাই।
কিন্তু না। কিছুক্ষণ পর ওপাশ থেকে কল ব্যাক।
- হ্যালো।
- হ্যা, বল।
- যাবি নাকি? মুহাম্মদ, মহিব ...
সবতে খাড়ান জামাতে |
ভাই-বেরাদর,বোনটা নিয়া
একটু শোনেন মনটা দিয়া
আপনি কি চান দুই জীবনেই
ফায়দা বহুত কামাতে?
তাইলে এত চিন্তা কিসের
সবতে খাড়ান জামাতে।
ঐ যারা সাঁই মূর্তি গড়ে
...
হেল্প! হেল্প!! |
এতো দেখি বড় মুশকিলে কথা
সংগে জুড়েছে চিন্তা
মেল খুলে দেখি লাভ ইউ বলেছে
বম্বের প্রীতি জিনতা। ![]()
ওদিকে আবার অনুরোধ নামা
পড়ে আছে গোটা বিশটে
ওরা নাকি সব ঠাই...
খা জনগণ, খাইট্টা খা |
এক টাকা কাপ চায়ের এখন
দাম বেড়ে হয় চাইট্টাকা
মুরগী হাঁকে একশো, আগে
যা ছিল ঠিক ষাইট্টাকা।
তারচে বরং গরম পানি
আদার সাথে বাইট্টা খা
মুরগী কেনা বাদ দিয়া সব...
ছন্দ জট - ১.৮ |
টাপুর টুপুর দুপুর বেলায়
বৃষ্টি আসে মেঘের ভেলায়
আলসেমিয়ে রৌদ্র ভিজে
প্রজাপতির রংধনু রঙ ডানায়
বৃষ্টিরে তোর নুপুর খানি
তোর পায়েতেই সবচে বেশি মানায়।
ত...
সাদা কালো রঙিন |
খুব মিষ্টি একটা স্বপ্ন দেখছিলাম। ধ্যাৎ। এমন সময়ে কেউ বিরক্ত করে। এক চোখ কোনমতে খুলে ডানহাতে বালিশের পাশে রাখা সেলফোনের খোঁজ করতে লাগলাম। ওকে বাটন চাপত...
ছন্দ জট - ১.৬ (শেষ বিকেলের 'তুমি') |
দুপুর বেলার রোদটুকু শেষ হলে
সেদিন শেষ বিকেলে বৃষ্টি নেমেছিল
ছটফটে খুব মনটা তোমার হঠাৎ
আমার কি দেখে ছাই সামনে থেমেছিল।
কোন সুদূরের কন্যা ছিলে তুমি
হঠ...
একটা বন্ধু হবে কি বল তুমি আমার? |
বাড়ি থেকে ফিরে ফেসবুক ওপেন করে প্রথম যখন এড রিকোয়েস্টটা দেখলাম একটু অবাক হয়েছিলাম। নাম দেখে বালিকা বলেই ঠাওর হয়।এরকম অপরিচিত এবং তাও আবার আস্ত মেয়েমা...
জনি জনি প্লীজ ডোন্ট ক্রাই |
কয়েকদিন ধরে ভারী যন্ত্রণায় আছি। খালি স্বপ্ন দেখি। ঘুমাইতে ঘুমাইতে দেখি। আবার জেগে থাকতে থাকতেও দেখি। ঘুমাইতে ঘুমাইতে যেগুলা দেখি সেগুলা আবার নানা কি...
গুরু দক্ষিনা
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-১২ ১৭:১১)
ক্যাটেগরী: ব্লগরব্লগর | গুরু দক্ষিণা | জন্মদিন | ধুসর গোধূলি |
সেদিন আমি রাস্তায় ঠিক সাড়ে পাঁচটায়
হেটে হেটে উত্তরা পার্কে
ছিলনাতো সাথে কেউ হাত রেখে হাতে কেউ
রবেইবা সাথে বল, আর কে?
লাগে বড় হাঁসফাঁস, শুনে যত ফিসফাস
চ...
একটি হারানো বিজ্ঞপ্তি |
ঠিকমত হাঁটতে শেখার আগেই আমি জীবনে প্রথমবারের মত হারিয়ে গেলাম। বাবা মার ভাষায় সে সময়ে আমি কেবল টুক টুক করে এ ঘর ও ঘর করতে পারি। তবে গট গট করে হেঁটে বাসা থে...
ছন্দ জট - ১.৫ |
চাঁদটা যখন মেঘ জড়িয়ে ধরে
রাতটা হাসে সংগে চুপটি করে
কখনো কি তা দেখেছো তুমি?
কি লজ্জা জমছিলো ঐ মুখে
প্রিয় কাউকে কাছে পাবার সুখে?
কিংবা তুমি মেঘের কথাই ধর...
আমি, তুমি আর সে... |
আমার মেইল আইডি হলঃ xihad76 এট yahoo.com.
আমার পাসওয়ার্ডটা যদি আপনাকে বলে দেই আর আপনি কষ্ট করে ১৮ সংখ্যার শব্দচাবিটা ভুল ভাল না করে লিখে আমার ইনবক্সে প্রবেশ করেন তাহলে যারপরনাই হতাশ হবেন। বেশিরভাগই গ্রুপ মেইল আর ফরোয়ার্ড মেইল। এইসব হাবিজা...
উপসংহারহীন শিরোনাম |
লাল গালিচা নোংরা করে
কুত্তা যখন হাইট্টা যায়
দেইখ্যা সেটা আজ কি তোমার
বুকটা ক্ষোভে ফাইট্টা যায়?
কওতো দেহি ডান হাতটা
বুকের ওপর চাইপ্যা কও
দাঁড়িপাল্লায় মাপ না দিয়া
নিজের বোধে মাইপ্যা কও।
লাল সবুজে মুখ লাগাইয়া
কুত্তা যখন চাইট...
ছন্দ জট - ১.৪ (হয়তো এটা একটা গান, নতুবা একটা কবিতা কিংবা এটা আসলে কিছুইনা)) |
এলোমেলো ভীরু পায়
তুমি হেঁটে চলো নিরুপায়
জানি তুমি ভাবছো আমায়।
নীল নীল আকাশটা
এলোমেলো বাতাসটা
ওরা জানেনা কিছু
জানেনা পিছু পিছু
হেঁটে আসা সন্ধ্যাবেলা
কতটা রাত্রি নামায়
জানি তুমি ভাবছো আমায়।
জানি ভালোবাসো তুমি
কান্নাতে হাস...
ছন্দ জট - ১.৩ |
১.
বৃষ্টির শব্দেরা টুপ্টাপ পড়ে যায়
ভোরবেলা শিউলীরা চুপচাপ ঝরে যায়
বুকে জমা সময়েরা তাও নাকি মরে যায়
ভুল করে স্মৃতিগুলো মাঝে মাঝে নড়ে যায়
সময়ের জানলাতে পর্দাটা সরে যায়
এলোমেলো "তুমি" এসে অগোছালো করে যায়।
২.
বৃষ্টি পড়ে টুপটাপ ট...
শিরোনামহীন.txt |
কেউ জানেনা কয়টা আকাশ
নামিয়ে চোখে হাঁটছি একা
শিশির ধোয়া সূর্য ভোরেও
ঝিমিয়ে পড়া সন্ধ্যা দেখা।
মধ্যরাতের ঘুম হারা চোখ
ক্লাস লেকচার,মনটা ফাকা
শুভ্র খাতার নরোম পাতায়
পেন্সিলে রোজ তোমায় আঁকা।
একলা মনে চুপটি শুয়ে
কান্না চেপে হা...
দোস্ত, শুভ জন্মদিন |
এই ছেলেটাকে নিয়ে কি লেখা যায়। অনেকক্ষণ ধরেই ভাবছি। এক লাইন টাইপ করে দু লাইন মুছে ফেলি। কোন শব্দই ঠিক মন ভরাতে পারছেনা। না, আমি ওর লেখা নিয়ে কিছু লেখার চেষ্টা করছিনা। কারণ ওর লেখাগুলো সচলের কারোরই দেখার অগম্য নয়। বরং "রায়হান আবীর" ...
এলেবেলে দিনলিপি |
পরীক্ষা শেষ হয়েছে দুইদিন হল। পুরো পৃথিবীর তিন চতুর্থাংশ ঘুম এখন আমার বিছানায় বাসা বাঁধবার কথা। কিন্তু কিসের কি। মাথার পাশের জানলা দিয়ে রাত দুপুরে বৃষ্টির ছাঁট আসে। সাড়ে পাঁচতলা উঁচু ইউক্যালিপ্টাস গাছের ডগায় দিনরাত কিচির মিচি...
ছন্দ জট - ১.২ |
ঘুম ঘুম স্বপ্নের শেষটাতে
লুকোচুরি সময়ের রেশটাতে
পেঁজা পেঁজা ভেজা মেঘ
অকারণ ছুঁয়ে দিয়ে যায় কে?
সুখ সুখ অনুভূতি কষ্টতে
বুঝে ভুল করা অস্পস্টতে
টুপ টুপ ও নুপুর পায় কে?
সারাক্ষণ গুনগুন গানটাতে
নিকোটিনে বোনা শেষ টানটাতে
উড়ু উড়ু ভ...