মণিকা রশিদ এর ব্লগ

সূর্যাস্তকাল

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ০৪/০৫/২০১৩ - ৫:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্ষুব্ধ কলম থেকে যে সমস্ত শব্দের উত্থান
ওগুলো কবিতা নয়, ক্ষোভ নয়--
যন্ত্রণার ইতিহাস যতটা কলমে থাকে
তার থেকে অধিক্ষণ থেকে যায়
স্পর্ধিত ঝড়ের লজ্জ্বায়।
ওগুলো যন্ত্রণাও নয়, তাই বলি
আমার অতীত থেকে যতকিছু গুল্ম-বৃক্ষচয়
সমূলে সামনে আসে; তার সাথে
মৃত মানুষের সহবাস

শ্যাওলায় মুখ ঘষে
উঠে আসে যেই সরিসৃপ
উঠে আসে গুপ্তঘাত, পরিতৃপ্ত যত পূর্বাপর
তাকে তুমি নিজের পায়ের পাতা থেকে


নেশা সম্পর্কিত

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বুধ, ২৪/০৪/২০১৩ - ১১:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আসুন, আমরা এই নিভৃত চাঁদের ছায়া থেকে
কিছুটা ব্যবস্থা করি হেঁয়ালী সবুজ
কিছুটা আশ্রিত হোক সুখ ও সম্ভোগ
নেশার মতন তীব্র রাত
চেয়ারে অথবা শূন্যে
কিছুটা নিঃশব্দে বসে থাকি

নিশুতি পাহাড়ে বসে
প্রথম মহুয়া পান হলো
অন্ধকার- তার সঙ্গে বসবাস করা
সুশ্রী মাধুর্য নাচে চন্ডালিনী কিংবা
মাতাল হাতির পাল-- বীরভূমে

আসুন কিছুটা করি রাজনীতি
সামাজিক চিন্তাভাবনা
অথবা প্রেম, শুভ কিছু রচনার পাঠ


সম্পর্ক

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ১৩/০৪/২০১৩ - ১০:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কী আর বলবো তোকে, প্রভু, ঝেড়ে ফেলা নিক্তি-
তুলোর হিসাব ডাকঘর-চিঠি রোমশ মেঘের দিন
এসমস্ত নিয়ে শুধু নিবিড় গল্প বাড়ে
গল্পের হিসেবের বিভেদের ঐক্য শুধু বাড়ে

নিশ্চল ঝিমোচ্ছি দেখে
হাজার অসুখ- তার
কাঁপানো গর্জন বাড়ে

আমায় দেখেছো প্রভু- নিরীহ সাইকেলে
ব্যর্থ ঠেঙিয়ে চলা জলা মাঠ ঘন জঙ্গল
ওপাশে পাহাড়ে বসে প্রভু তুমি এ কেমন
রাম-নাম বৈষ্ণবীর কেত্তন শোনাও
আমার তো প্রিয়বোধ অবশিষ্ট নেই


প্রতিভাস

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ২৮/০৩/২০১৩ - ৫:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অশ্রু শিশির রাতে শেফালীর
কমলা রঙের স্নিগ্ধ বোঁটা
ধোঁয়ার অন্ধকার মানবিক ভুলগুলো
ঝরে পড়ে টুপটাপ--ক্ষমার আদলে
সন্ধ্যা কি ফিরে গেছে, ফিরে গেছে, ফিরে গেছে এসে?

একটি জোনাকি যদি ফুল বলে ভুল হয়
একটি আলোকবিন্দু-থাকবে তো
থাকবে তো, ফেলে আসা পথ- দুঃখ
যতখানি মনে হয়, অমসৃন হয়তো
ততখানি নয়- কতিপয় সমর্পণ
ততখানি জীবিতের বাসনার হুঁ হুঁ
দীর্ঘশ্বাস! ঢেকেছে সময়!

তোমার বাদামী চোখ, কিউপিড


ভোর

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ৩১/০১/২০১৩ - ৫:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ততক্ষণে জেগে ওঠে পাখি
অসমাপ্ত গান থেমে যায়
দুই চোখে রেশমের ঘুম
প্রতিচ্ছবি পেলব আয়নায়!

যখনি সে বখাটের মত
চায় খুব স্পষ্ট- ডাকে, দেখে,
তাহাদের আমাদের ঘুম
নির্ঘুম দূরত্ব দেখে শেখে!

উল্কার মত সেই আলো
দুইহাতে মেঘ ঠেলে চলে
তার হাতে সমস্ত সকাল
বিকেলের পাখি তার কোলে!

এই শীত রাতভর জাগে
দিগন্তে পূবালির আলো
তোমায় জানিনা এতটুকু
তোমার তো জানাশোনা ভালো!

ছুঁয়ে দেখ,- জল নই আমি


অন্ধকারে জলের শব্দে- জটিল কুয়াশায়

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শুক্র, ১১/০১/২০১৩ - ২:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাতের শব্দগুচ্ছে চাঁদ উঁকি দিয়ে যায়- অন্ধকার দ্বিখন্ডিত
তোমার রাত্রির তীরে আছড়ায় প্রসন্ন বিকেল
স্টেশান স্পর্শ করে নিয়ত চলে গেছে দূরগামী মানুষ,
পাথর, মালবাহী যান
সমস্ত সংসার ঘিরে মোহিত এটুকু সময়
এইটুকু অপেক্ষার ঢেউ!

অবকাশ নিলো খুলে জন্মের নীল চোখ, দ্রাবিড় রক্তের ধাঁধাঁ
বড় ব্যথা শূন্যতা।
নগরে অগন্তুক; এখনো আঁকড়ে আছি পিতৃপুরুষের ঋণ সশব্দ গ্রাম্যতা!
বাইরে বাঁশির ডাক- ভেতরের উষ্ণ জানালা


জাগরী

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ২২/১১/২০১২ - ১২:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধূসর গ্রামের গায়ে রেখে আসা
মাছের ঘামের ঘ্রাণ স্মৃতির অস্পষ্টতা
এখানে রাতের বুক চিরে
তীক্ষ্ণ ট্রাকের হর্ন সমূলে বিদ্ধ করে
কৈশরের সবুজ নোঙর
ঘুমিয়েছো? জেগে আছো?
ঋতুর বৈরী ঝড় নৈর্ঋতে
প্রশ্নবিদ্ধ জীবিকার হাড়

রুক্ষ গাছের গায়ে
রঙহীন লেপ্টে থাকা পাখি
ডানার আওয়াজে তার নাম নেই
নাম নেই পাখনার ওড়াউড়িকাল
এসব কখনো কেউ লিখে রাখে না
এ সমস্ত ক্রমশই
অবসন্ন জেলেদের ফেলে দেয়া জাল


শীত শীতান্ত (২)

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: সোম, ১৫/১০/২০১২ - ১১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম যেবার তারা ফ্ল্যাট কিনল- চারতলার দুটো ঘর; নতুন বিয়ে, নতুন চাকরী, নতুন ফ্ল্যাট। জানালা গলিয়ে একটি চড়ুই পাখি একদিন সত্যি সত্যি এসে তার মাথার ওপর বসেছিল। সাহসী সে চড়ুইকে সে তারপর অনেক আদর করে জানালার বাইরে উড়িয়ে দিয়েছে।তখনো বিকেলের ছাঁদ ভালো লাগে, মধ্যরাত ভালো লাগে, নিয়ন্ত্রণ হীন শরীর ভালো লাগে।তখনও কাগজের বিশ্বস্ততাকে ভয়ানক মূল্যবান মনে হয়। তখনও-‘ওকে না হলে আমার আর আমাকে না হলে ওর জী


প্রস্তরিত

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ১৩/০৯/২০১২ - ৯:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তটভূমির কাছে মাথা নত করে বলতে চাইছি
সূর্যদেবের জ্বলন্ত চোখের দিকে এখনো তাকাতে পারিনি আমি
এমনকি স্বচ্ছ স্রোতের কাছেও রেখে যেতে পারি্নি স্পষ্ট কোনো রাত-আয়না
ভৌগলিক সীমারেখার অবলুপ্তি প্রার্থনা করি আজ
আমাকে আমার ইচ্ছের উষ্ণতায় বিনা-বাঁধায় যেতে দেয়া হোক
আর অস্থির অগ্নিপিন্ডের সাথে দৃষ্টি-বিনিময়ে আগ্রহী নই
স্মৃতিপ্রণালীর নিরাপদ রেখায় নিরপরাধ ঢেউ যেন
নিয়ে না আসে যজ্ঞের কাঠ, বাঁচবার যাদুমন্ত্র


কয়েকটি হাইকু

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বুধ, ০৫/০৯/২০১২ - ১১:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাইকু ভালোবাসি। তিন লাইনের ছোট্ট কবিতাগুলো আমাকে গভীরভাবে ভাবায়। একটা সময়ে জাপানে ছিলাম; হাইকু আডডা হতো;-মূলতঃ আমার বর্ষীয়ান ছাত্র-ছাত্রীদের সঙ্গে!