রাগিব's blog
শ্রদ্ধাঞ্জলি - সিদ্দিকা কবীর আর তাঁর মহাকীর্তি - রান্না খাদ্য পুষ্টি
লিখেছেন রাগিব (তারিখ: মঙ্গল, ৩১/০১/২০১২ - ১৫:১৮)ক্যাটেগরি:

উইকিনামা - ২ : উইকি-রাজনীতির রকমফের
লিখেছেন রাগিব (তারিখ: বুধ, ২৬/১০/২০১১ - ২২:০২)ক্যাটেগরি:

উইকিপিডিয়ার নানা নিবন্ধের লেখা নিয়ে খাপ্পা, এমন মানুষের সংখ্যা কম নয় বটে। "অমুক নিবন্ধে তমুক নাই কেনো?", "তমুক রাজনীতিবিদকে চোর বলা হয়েছে কেনো?", "সমুক ব্যাটার যুদ্ধাপরাধ উল্লেখ করা হয়েছে কেনো?" -- এমন অভিযোগ আছে অনেকেরই, আর সেজন্য উইকিপিডিয়ার কর্তৃপক্ষের গদিতে আগুন জ্বালাতে তারা পারলে এখনই রওনা দিতে প্রস্তুত। কেউ কেউ আবার এক কাঠি এগিয়ে, বাংলাদেশের এক কুখ্যাত রাজাকার তার জীবনী নিবন্ধে তাকে রাজাকার বলা হয়েছে কেনো, এই নিয়ে উকিল নোটিশ পর্যন্ত পাঠিয়েছিলেন সরাসরি উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েল্সের নামে!!
উইকিনামা - ১
লিখেছেন রাগিব (তারিখ: সোম, ২৪/১০/২০১১ - ২১:১১)ক্যাটেগরি:
উইকিপিডিয়ার সাথে আমার সম্পর্ক প্রায় সাড়ে সাত বছরে গড়াতে চললো। সেই ২০০৪ সালের মার্চ মাসে একাউন্ট খুলেছিলাম ইংরেজি উইকিপিডিয়াতে। তার বছর দুয়েক পর কাজ শুরু করি বাংলা উইকিপিডিয়াতে। এই সাত বছরে উইকিপিডিয়াতে দেখেছি নানা রঙ্গ, আর পরিচয় হয়েছে মানব মনোস্তত্ত্বের নানা দিকের সাথে। এই সিরিজটা আসলে উইকিতে কেনো লিখবেন, তার আহবান নয়, বরং উইকির নানা বৈচিত্র্যময় দিকের উপস্থাপনা মাত্র।
(এক) উইকিতে লেখে কারা?

শেখ সাহেবের গপ্পো
লিখেছেন রাগিব (তারিখ: শনি, ২৫/১২/২০১০ - ২৩:১৫)ক্যাটেগরি:
নাহ, ইনি শেখ মুজিব নন, কিংবা তেলের সাগরে ভাসা আরব শেখও নন -- ইনি হলেন শেখ দীন মুহাম্মদ। আর এই গল্পের সূচনা আজ থেকে প্রায় আড়াইশ বছর আগে।

শ্যাম্পু শব্দটি আজ ইংরেজি ভাষার একেবারে নিজের শব্দের মতো বনে গেছে। সানসিল্ক কিংবা আরো দামি নানা শ্যাম্পুর বিজ্ঞাপণে ভর্তি থাকা টিভি/পত্রিকা দেখে কিন্তু বোঝার অবকাশ নাই, এই শ্যাম্পুর সাথে শেখ সাহেব আর ...
এলোপ্রশ্ন - ১
লিখেছেন রাগিব (তারিখ: বিষ্যুদ, ২৮/১০/২০১০ - ০৫:১৪)ক্যাটেগরি:
(১)
বাংলাদেশের সবাই কি এক সময় জমিদার ছিলো?
প্রবাসে বাংলাদেশী যার সাথেই কথা হয়, এক সময় শুনতে পাই তার দাদা বা নানা জমিদার ছিলো। শুনে কৃষক দাদার নাতি আমি মাথা চুলকাই, গাদায় গাদায় জমিদার কোথায় জমিদারী করতো, সেই হিসাব মিলে না।
(২)
আমরা বাঙালিরা সব কিছুই "খাই" কেনো?
খাবার নাহলে খেলাম, কিন্তু তরল পানীয়ও কেনো খাই? পাশ্চাত্যের ভাষাতে, যেমন ইংরেজিতে, তরল পানীয় গ্রহণের জন্য আলাদা ক্রিয়াপদ ...
চিলের হাতে বিপন্ন কান, আর বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং নিয়ে বিভ্রান্তি
লিখেছেন রাগিব (তারিখ: সোম, ০৬/০৯/২০১০ - ০১:০৫)ক্যাটেগরি:
![]()
চিলে কান নিয়েছে, এই শুনে চিলের পেছনে দৌড়ানোটা আমাদের অনেকের প্রিয় স্বভাব। আর সেই চিল যদি বিদেশী চিল হয়, তবে তো কথাই নেই। ইন্টারনেট থেকে প্রাপ্ত বিদেশী চিল হলে তো সোনায় সোহাগা। সম্প্রতি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় তোলপাড় শুরু হয়েছে, এমনকি খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও ...
ইউটিউবের দেবশিশুরা
লিখেছেন রাগিব (তারিখ: সোম, ১৬/০৮/২০১০ - ০৫:৩৬)ক্যাটেগরি:
ইউটিউবের আবির্ভাবের পর থেকে এন্তার ভিডিও আপলোড হয়ে চলেছে সেখানে। প্রতি কয়েক মিনিটে ২৪ ঘণ্টার সমপরিমাণ ভিডিও আসে সেখানে। এর কিছুটা বাণিজ্যিক ভিডিও, টিভিশো কিংবা চলচ্চিত্রের খণ্ডাংশ, অথবা খবরের অংশবিশেষ, আবার কিছুটা পুরোই অপেশাদার, আম-জনতার দৈনন্দিন জীবনের খণ্ডচিত্র।
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি প্রদর্শিত ভিডিওর একটা তালিকা আছে, সেখানে ব্যবসায়িক মিউজ ...
নেলসন ম্যান্ডেলা - বর্ণবাদ বিরোধী সংগ্রামী - ২য় পর্ব
লিখেছেন রাগিব (তারিখ: সোম, ২৬/০৭/২০১০ - ১২:২৭)ক্যাটেগরি:
(১৯৩৭ সালে ম্যান্ডেলা)
গত কয়েকদিন ধরে বাংলা উইকিপিডিয়ার জন্য নেলসন ম্যান্ডেলার জীবনী অনুবাদ করছি। আজ এই অনুবাদের দ্বিতীয় অংশটি তুলে দিলাম।
৫ কারাবাস
ম্যান্ডেলার কারাবাস শুরু হয় রবেন দ্বীপের কারাগারে। এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।[৪৪] জেলে থাকার সময়ে বিশ্বজুড়ে তাঁর খ্যাতি বাড়তে থাকে। তিনি দক্ষিণ আফ্রিকার সবচ ...
নেলসন ম্যান্ডেলা - বর্ণবাদ বিরোধী সংগ্রামী - ১ম পর্ব
লিখেছেন রাগিব (তারিখ: সোম, ১৯/০৭/২০১০ - ০৩:২০)ক্যাটেগরি:
গত কয়েকদিন ধরে বাংলা উইকিপিডিয়ার জন্য নেলসন ম্যান্ডেলার জীবনী অনুবাদ করছি। আজ ম্যান্ডেলার জন্মদিনে এই অনুবাদের প্রথম অংশটি তুলে দিলাম।
নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা (জুলাই ১৮, ১৯১৮) ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ হতে ১৯৯৯ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে ম্যান্ডেলা আফ্ ...
এলোচিন্তা ২ – ট্র্যাজেডির সেই নায়কেরা
লিখেছেন রাগিব (তারিখ: রবি, ০৪/০৭/২০১০ - ১৩:২১)ক্যাটেগরি:
উইম্বলডন শেষ হয়ে গেলো মাত্র, এবার বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে পড়ে উইম্বলডন নিয়ে আগ্রহ আরও কম। অথচ দুই দিনে ১১ ঘন্টারও বেশি সময় ধরে খেলা বিশ্বরেকর্ড করা ম্যারাথন ম্যাচটি হয়ে গেলো এবারেই।
টেনিস খেলাটা অবশ্য আমার বেশি পছন্দ না, গলফের মতো এটাও বেশ এলিটিস্ট খেলা। ফুটবলের সুবিধাটা এখানেই, কিচ্ছু লাগে না, কেবল একটা বল থাকলেই হলো, অথবা বলের মতো কিছু একটা। আমার বাবাদের সময়ে গ্রামে সেই বল...
