রায়হান আবীর's blog

ফেব্রুয়ারি দুই

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: শনি, ০৪/০২/২০১২ - ০২:০২)
ক্যাটেগরি:

আইডিয়াল স্কুলে পড়তাম। বাচ্চা ক্লাসে থাকার সময় স্কুলে কোনো অনুষ্ঠান হলে আমন্ত্রণ পত্র বিতরণ করা হতো ছাত্র/ছাত্রীদের মাঝে। মজার ব্যাপার ছিলো, আমন্ত্রণ পত্র দুই প্রকারের। একটা বেশভুষাহীন সাধারণ প্রিন্ট করা কাগজ, আরেকটা সাদা খামে মোড়ানো হার্ডকাভারে প্রিন্টেড। উন্নতমানের আমন্ত্রণ পত্র 'ডোনেশন' দিয়ে ভর্তি হয়েছে যারা তাদের জন্য। দপ্তরি পত্র বিতরণে এসে প্রথমেই ডোনেশনে ভর্তি হয়েছে যারা তাদের হাত উঁচ


কোরবানীময় ভালোবাসা

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ০৩/১১/২০১১ - ১৬:৪৯)
ক্যাটেগরি:

বিশ্বাস করার প্রয়োজনীয়তা থেকেই হোমোসেপিয়ান্সরা বিশ্বাস করে। বিশ্বাস শব্দটা অনেক কিছুর জন্যই প্রযোজ্য, আমরা মাধ্যাকর্ষণে বিশ্বাস করি, আবার একই সাথে বিশ্বাস করি বহুকাল আগে এক কুমারী নারীর গর্ভে সন্তান জন্ম হবার ঘটনাও। দ্বিতীয় উদাহরণে বিশ্বাস শব্দটির পরিবর্তে অন্ধবিশ্বাস ব্যবহার করা যায় বোঝার সুবিধার্থে। অন্ধবিশ্বাস হলো, পর্যবেক্ষণলদ্ধ জ্ঞান বা প্রমাণ ছাড়াই কোনো কিছু সত্য বলে মনে করা।


শহরবন্দী ছেলে ০১ ... এলোমেলো সূচনা

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: শনি, ২৭/০৮/২০১১ - ০০:৫৬)
ক্যাটেগরি:

অনেকদিন আগে দেখা এক স্ট্যান্ড-আপ কমেডিতে কমেডিয়ান দুর্দান্ত একটা কথা বলেছিলেন রসিকতার ছলে। কথাটা অনেকটা এমন ছিলো, মানুষজন হিটলারের প্রতি যতোটা না আক্রোশ বোধ করে তারচেয়ে বেশি আক্রোশ বোধ করে বাসে চুপিসারে যে পকেটমার তার পকেট মেরে দিয়েছিলো তার উপর। "ঈশ! শালারে যদি হাতের কাছে পাইতাম"- বুকের ভেতর থেকে উঠে আসা এমন অনুভূতি আমরা হিটলারের উদ্দেশ্যে বোধ করিনা, বোধ করি পকেটমারের প্রতি।


গেরিলা

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ২৮/০৪/২০১১ - ১৪:৫৪)
ক্যাটেগরি:

এই বিশাল জীব-বৈচিত্র্য দেখে যখন আমরা খোদার কেরামতির উপর ভক্তিতে গদগদ হয়ে যাই, তখন আজাইরা জীববিজ্ঞানীরা আমাদের স্মরণ করিয়ে দেন, বাছা! কুয়ার ব্যাঙের মতো ফাল পাইরো না। একটু শোনো। তারা শোনাতে চান, সাড়ে তিনশ কোটি বছর আগে প্রাণের উৎপত্তির সূচনা থেকে আজ অবধি প্রকৃতিতে উদ্ভব হওয়া ৯০ থেকে ৯৫ ভাগ প্রাণী পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে বিকাশের সাথে সাথেই বিলুপ্ত হয়ে গেছে। টিকে আছে দশভাগেরও কম। ভিন্ন প্রজাতির কথা বাদ দেই। নির্দিষ্ট একটি প্রজাতির দিকে তাকালেও ঠিক একই ঘটনা আমাদের চোখে পড়ে। আপনার নিকটবর্তী আম গাছে লক্ষাধিক মুকুল থেকে কয়টি আম ধরে? দশভাগ বললে তো বোধ হয় বেশি হয়ে যাবে। খোদা সবকিছুতে সর্বশক্তিমান হলেও সৃষ্টিতে তাঁর হাত কাঁপে। ‘ট্রায়াল অ্যান্ড এরর' এর মাধ্যমে একটি ভালো প্রজাতির উদ্ভব ঘটানোর জন্য তিনি বিনা গ্লানিতে হত্যা করেন অসংখ্য।


আমার মুক্তিযুদ্ধ- হুমায়ুন আজাদ

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: মঙ্গল, ০৩/০৮/২০১০ - ২৩:৫৫)
ক্যাটেগরি:

[হুমায়ুন আজাদের "আমার মুক্তিযুদ্ধ" নামক লেখাটা প্রথম প্রকাশিত হয়েছিলো খবরের কাগজ এ, ২০ মার্চ ১৯৯৩ সালে। পরবর্তীতে ২০০৬ সালের একুশে বইমেলায় আগামী প্রকাশনী তাঁর অনেকগুলো লেখার সংকলন বই আকারে প্রকাশ করে "আমাদের বইমেলা" নামে। বইটির স্বত্ব মৌলি আজাদ, স্মিতা আজাদ, অনন্য আজাদ এর। লেখাটি সচলায়তনের পাঠকের সাথে ভাগাভাগি করার প্রচণ্ড ইচ্ছার কারণে টাইপ করে তুলে আনলাম। এই লেখাটার স্বত্বা ...


সবকিছু নষ্টদের অধিকারে ...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: মঙ্গল, ২০/০৭/২০১০ - ০০:১১)
ক্যাটেগরি:

সাড়ে পাঁচটা পার হয়ে গেলেই মনে হয়, সব শেষ।

মিরপুরে এসেছিলাম আজ থেকে ষোল বছর আগে। তখন পীরজঙ্গী মাজারের আইডিয়াল স্কুলে আসতাম যেতাম বিআরটিসির দোতলা বাসে। ভাঙ্গাচুরা বাসগুলোতে চড়লেই মনে হতো এই বুঝি সব খসে পড়লো। ষোল বছর পর সেই একই বাস আবার আমার বাসায় ফেরার ভরসা। ষোল বছরে তাকে যৌবনদানের জন্য লালের উপর সাদা রং করা হয়েছে, নেইমপ্লেটে লাগানো হয়েছে চৈতালী, বৈশাখী কিংবা ক্ষণিকা নাম। বাস চ ...


খোমা ভাবনা ...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ২২/১০/২০০৯ - ১৮:৫৯)
ক্যাটেগরি:

মনের মধ্যে আসলে অনেক চিন্তা ভাবনা থাকে। এইগুলো যে চিন্তা ভাবনা তা হঠাৎ করে কেউ ঘুটা না দিলে বোঝাই যায়না। আজকে মূলোদার ব্লগে হিমু ভাইয়ের চেহারা গেস সংক্রান্ত মন্তব্য দেখে তেমন একটা ঘুটা খেলাম। আমিও অপরিচিত কারও ব্লগ পড়ার সময় একটা অবয়ব কল্পনা করে নেই। কল্পনাশক্তি খ্রুপখ্রাপ, বেশিরভাগ সময়ই ধারে কাছ দিয়েও যায়না।

মূলোদার প্রথম লেখা পড়ে তাকে কলকাতার ধূতি প...


ইচ্ছে ঘুড়ি ১৬ ...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: মঙ্গল, ১৩/১০/২০০৯ - ২২:৪৪)
ক্যাটেগরি:

[ডিস্ক্লেইমারঃ সমসাময়িক ধারা বজায় রেখে আমিও একটা ডিস্ক্লেইমার দিলাম দেঁতো হাসি ]

১ ...

এককালে আমার মাথায় লাগানো ছিল নমরুদ মিয়ার মাথাটা। ঐ ব্যাটার মাথার ভিতরে মশা ঢুকে কুটুশ কুটুশ কামড় দিতো, আমার তার থেকেও বড় যন্ত্রণা। মাইগ্রেন, সাইনাস সব একসাথে। ব্যাথায় দিন রাত অস্থির থাকতাম। দুনিয়ার সব কিছুতে এলার্জি। পারফিউম, ফুল শুঁকতে পারতাম না, ডিম, মাখন, পাউরুটি এমনি পরটাও খেতে পারতাম না। এইধরণের ...


শুভ জন্মদিন কিংকং ভাই ...

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: শুক্র, ০৯/১০/২০০৯ - ২১:৫৪)
ক্যাটেগরি:

ফাহিম ভাইরে আমি ভালো পাই। কিছু কিছু মানুষ আছে তারা যাই করে তাই আমার ভালো লাগে, যেই গান শুনে সেই গান ভালো লাগে, যেই সিনেমা দেখে সেইটা দেখতে ভালো লাগে, লেখার কথা আর না বলি।

অনেক কথা বলার আছে, গত জন্মদিনেও ভেবেছিলাম লিখবো, লেখা লাগে নাই। এইবার লিখতে যেয়ে মনে হচ্ছে এতো কিছু ক্যাম্নে লিখবো!

তাই জন্মদিন উপলক্ষে, ভাবীসাব দৌড়ানি দেওয়ার আগেই তার তরকারী গালে তুর্কি চুম্মা দেঁতো হাসি

...


আর্টসেলের কাণ্ডারী হুঁশিয়ার

রায়হান আবীর এর ছবি
লিখেছেন রায়হান আবীর (তারিখ: বিষ্যুদ, ১৭/০৯/২০০৯ - ২৩:৪৪)
ক্যাটেগরি:

বিকেল চারটা ত্রিশ।

ঢাকার রাস্তার খবরাখবর "ঢাকার চাকা"র রিপোর্টার জ্যাম নিয়ে কথা বলতে গিয়ে হেসেই ফেললেন। পুরা ঢাকা শহর তখন স্তব্ধ। কেউ নড়তে পারছেনা। এর ঠিক দশ মিনিট পর রেডিও ফুর্তিতে রিলিজ হলো, আর্টসেলের একটি গান। উপস্থিত রেডিও জকির ভাষায়, "বাংলাদেশে এর আগে কখনও রেডিওতে কোনও গান রিলিজ হয়নি, আনরিলিজ হয়েছে।"

এবছর ২৬ শে মার্চ উপলক্ষে আয়োজিত কনসার্টে আর্টসেল প্রথমবারের মতো জাতীয় ...