সুহান রিজওয়ান এর ব্লগ

ববি ফিশার কোথায় গেলেন

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: রবি, ০৫/২০/২০১২ - ১০:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
স্থান, কাল অভিন্ন। পাত্ররাই আলাদা কেবল।

মানে সেই ক্যাফেটরিয়ার নিষ্কর্মা কর্ণার, বাইরে সেই বেলা বারোটার ঝিম ধরা কর্কশ দুপুর। কেবল পাত্রের সংখ্যা একজন বেশি। আমাদের চারমূর্তির সাথে যোগ দিয়েছেন কবিরের এক কাজিন, আদনান ভাই।


ডিরেক্টরের বিদায়

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শনি, ০৪/২৮/২০১২ - ১২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]


ওরা এগারোজন

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শুক্র, ০৩/২৩/২০১২ - ২:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
১৬০ মিলিয়ন মানুষের সমবেত দীর্ঘশ্বাসের আওয়াজটা কত জোরালো হতে পারে ?? নীরব ঢাকা শহর বলছে খুব বেশি নয়। তবে মীরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের চত্বরে এশিয়া কাপ বিজয়ী পাকিস্তান ক্রিকেট দলের উল্লাসের ধ্বনিকে সেটা ছাড়িয়ে গেছে। নিশ্চিতভাবেই।


নেভার স্টপ বিলিভিং

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বিষ্যুদ, ০৩/২২/২০১২ - ১:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]


বাঘের গর্জন শুনলো বিশ্ব

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শুক্র, ০৩/১৬/২০১২ - ১০:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
পোর্ট অফ স্পেন ফিরে এলো মীরপুরে।

পাঁচ বছর আগের ২০০৭ এর ১৭ মার্চে বিশ্বকাপের প্রথম রাউন্ডেই প্রয়াত অলরাউন্ডার মানজারুল রানার মৃত্যুশোকে আচ্ছন্ন বাংলাদেশ বলেকয়ে করেছিলো ভারত বধ। মীরপুরের উইকেটে ভারতের ২৮৯ রানের সংগ্রহ বাংলাদেশ টপকে গেলো চার বল আর পাঁচ উইকেট ব্যব্হার না করেই।


বেলায়েভের প্রথম

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বিষ্যুদ, ০২/২৩/২০১২ - ১:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
১।

সমস্ত কিছুর শুরু একটা ফেসবুক গ্রুপ থেকে।

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক এখন অবধারিত ভাবে জুড়ে আছে আমাদের দিনযাপনের একটা দীর্ঘ সময়। গলাগলি থেকে গালাগালির, ভাবনার থেকে দুর্ভাবনার বিষয় যোগানোতে ক্লান্তি নেই ওটার। চমৎকার একটা সিনেমা দেখে সেটা বন্ধুদের জানিয়ে দিচ্ছে কেউ, কেউ শেয়ার দিচ্ছে এলক্লাসিকোর হাইলাইটস্‌।


দারুচিনি দ্বীপ আর আমরা

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: মঙ্গল, ০১/০৩/২০১২ - ১২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ রাতে আমাদের গলা খুলে গান গাইতে গাইতে ভলভো বাসে উঠবার কথা ছিলো, গন্তব্য সেই সেন্ট-মার্টিন, হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ। আমরা আশা করেছিলাম দারুচিনি দ্বীপ উপন্যাসের শেষ দৃশ্যের মতই অত্যন্ত নাটকীয় পরিস্থিতি দেখা দেবে আজ রাতে। আমাদের বার্মা হয়ে উঠবে উপন্যাসের বল্টু চরিত্রটি- শেষ মুহুর্তে দৌড়ে বাসে উঠতে হবে তাকে। বার্মাকে নিয়ে মজা করতে তাকে বাসে উঠানোর ব্যাপারে আমরা ব্যাপক গড়িমসি করবো, শেষমেষ নিতা


ক্যানভাস

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বুধ, ১২/১৪/২০১১ - ১২:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]মাসুদ রানা, এলান কোয়ার্টারমেইন আর ঘনাদার কবলে আটকে যাওয়া ঘরের কোণার বুকশেলফ। মলাট উড়ে যাওয়া এরফান জেসাপ আর নীলক্ষেতের সেকেন্ডহ্যান্ড ইকথিয়ান্ডারও ভীষণ প্রিয়- ফেলে দেয়া হয়নি। তালিকা আরো দীর্ঘ করে দিচ্ছে ডিভিডিগুলো। হলনিবাসী আর অন্যান্য বন্ধুদের কাছ থেকে রাইট করে আনানো প্রিয় সিনেমাদের ফরমায়েশী ভল্যুমগুলোও পাশেই রয়েছে। বুকশেলফ তাই জনঘনত্বে সূত্রাপুর থানা ধরে ফেলেছে প্রায়। ঠাসাঠাসি করেও সেখান


একাত্তরের সেনাপতি

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বিষ্যুদ, ১১/০৩/২০১১ - ১২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]
সীমান্তের সন্ধ্যা

তারা দুইজন বসে আছেন মুখোমুখি, একটা প্রায় শুকনো খালের উপরের কালভার্টে।

চারপাশ ঘন সবুজ। অশ্বথ আর পিপুল গাছের উঁচু বেষ্টনী চারপাশে, পশ্চিমাকাশের সূর্যের আলো সেটা ভেদ করে ঢুঁকতেও পারছে না ঠিকমত। অসহ্য গরম। এই তপ্ত আবহাওয়ায় ঘন ছায়ার মাঝে বসে থাকলে অবসন্ন লাগাটা স্বাভাবিক। আমীর-উল ইসলামের সেটি লাগছেও।


সাকিব-তামিম বনাম বিসিবি

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: শনি, ০৯/১০/২০১১ - ৭:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

[justify]বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কাঁপিয়ে দেয়া তিনটি ঘটনা ঘটে গেলো গত কয়েকদিনে। প্রথমে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের এক বহুল আলোচিত সাক্ষাৎকার, এরপরে বিশ্ব ফুটবলের এই মুহুর্তের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ঢাকা সফর এবং সব শেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ হতে যথাক্রমে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে অপসারণ।