প্রধানমন্ত্রী বলেছেন - "হেফাজতের দাবী মানা হয়েছে, হচ্ছে"। এই কথার অর্থ কি? হেফাজত কি যৌক্তিক দাবী তুলেছে? স্বয়ং প্রধানমন্ত্রীকে তওবা পড়ে মুসলমান হবার আহবান করেছে হেফাজত। এই শফি সাহেব কি আল্লাহর মনোনীত প্রার্থী হয়ে গেছেন? তার কথা না শুনলে নাকি বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারবে না, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এত দাম্ভিক ঘোষণা বাংলাদেশে আর কোনদিন শোনা যায়নি। হঠাৎ গজিয়ে ওঠা এই হেফাজতের এই দাম্ভিকতার উৎস কি? বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে এদের সমর্থন কত শতাংশ?