সচলের সব বন্ধুদের জানাচ্ছি...
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-০২ ০১:৩৯)
ক্যাটেগরী: ভ্রমনকাহিনী | ময়মনসিংহ | সাইকেল ভ্রমণ | সববয়সী |
ব্যাপারটা সচলের বন্ধুদের অনেক দিন ধরেই জানাবো জানাবো বলে ভাবছিলাম। কিন্তু নানা কাজের ঝামেলায় পেরে উঠিনি। বন্ধু কীর্তিনাশাকে বলতেই লেখাটা দাঁড় করিয়ে ...
ঘুরে এলাম সিঙ্গাপুর (শেষ পর্ব)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৯-১৮ ০০:৪৭)
ক্যাটেগরী: ভ্রমনকাহিনী | শেষ পর্ব | সিঙ্গাপুর | সববয়সী |
প্রাক-কথণঃ নানা ঝামেলায় আটকা পড়ায় সিঙ্গাপুর ভ্রমণের শেষ পর্ব ছাড়তে অনেক দেরি হয়ে গেলো। সচলের সুহৃদ পাঠকবর্গের কাছে এর জন্য ক্ষমা চাচ্ছি। যারা লেখাটা শ...
আয়োজন শেষ হয়ে এলো |
আয়োজন শেষ হয়ে এলো
চলে যাবো
ঋতুর বদলে যাওয়ার ইতিহাসে রেখে যাই
জীবনের নানা না-লেখা গীতিকা
ডাকে মেঘ পাহাড়ের সিঁথানের পাশে
গাঢ় অন্ধকারে ঢাকে ছায়া-বিথীকা
...
জল তরঙ্গ
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২০০৮-০৮-২২ ০০:২৭)
ক্যাটেগরী: কবিতা | শাশ্বত | সর্বগ্রাসী | সববয়সী |
শেকড় নিস্তেজ
জেগে আছে ভাঙনের সুর
ঢেউয়ের রূপালী ফেনায় জনপদ কথা বলে
হারানো স্মৃতির এ কী প্রহসন!
প্রাচীর লুটিয়ে পড়ে প্রাচীন আঘাতে
জনপদ মিশে যায় স্রোতের...
ঘুরে এলাম সিঙ্গাপুর (পর্ব - ৪)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৮-২১ ০০:৪৯)
ক্যাটেগরী: ভ্রমনকাহিনী | সিঙ্গাপুর ভ্রমণ | সববয়সী |
৪
মি. লী কুয়ান ইউ এবং অন্যান্য
সিঙ্গাপুর ভ্রমণ সার্থক - একথা বলতে গিয়ে যে ঘটনাগুলো আমার সবচেয়ে বেশি মনে পড়ে তার অধিকাংশই আজকের ঘটনা। একের পর এক ঘটে গেছে, ...
ঘুরে এলাম সিঙ্গাপুর (পর্ব - ৩)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বুধ, ২০০৮-০৮-২০ ০২:৩৪)
ক্যাটেগরী: স্মৃতিচারণ | সিঙ্গাপুর ভ্রমণ কাহিনী | সববয়সী |
৩. হাসি কান্না বেদনার একদিন
আজকে দিনটা আমার জন্য এতো যে বেদনার হবে কে জানতো সে কথা। দুই ঘন্টার ঘুম শেষে সকাল সাতটায় আবার উঠে পড়লাম। গোসল করে রেডি হয়ে নাস...
একলা একলা খেলা |
বুকের ভেতর ছিলো আমার মস্তবড় মাঠ
মাঠের ভেতর ছড়িয়ে ছিলো ছেলেবেলার স্মৃতি
দুরন্তপনা, হারিয়ে যাওয়া, ঘুড়ির পিছে দৌড়
হারিয়ে গেছে মাঠটা আমার বুকের কাছে নেই
ক...
ঘুরে এলাম সিঙ্গাপুর (পর্ব - ২)
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: সোম, ২০০৮-০৮-১৮ ২২:১৬)
ক্যাটেগরী: স্মৃতিচারণ | সিঙ্গাপুর ভ্রমণ | সববয়সী |
২. প্রথম দিনের অভিজ্ঞতা
একঘণ্টার গভীর (!) নিদ্রা শেষে সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠলাম। সিঙ্গাপুরে আমার প্রথম দিন। শরীর ঝরঝরে লাগছে। গরম পানি দিয়ে দ্রুত শ...
স্মৃতি-চোর
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: সোম, ২০০৮-০৮-১৮ ১৫:৩২)
ক্যাটেগরী: কবিতা | এক জীবন অন্ধকার | সববয়সী |
এখন বালিশের ওপর অনেক রাত
পাহাদারের বাঁশির শব্দ শাসন করছে রাতের পৃথিবী
কাঠের লাঠিতে আঘাত করছে ল্যাম্প পোষ্টের গায়ে
জানান দিচ্ছে উপস্থিতি তার প্রকাশ্...
শুনশান নিরবতা
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বুধ, ২০০৮-০৮-১৩ ১৩:৪৯)
ক্যাটেগরী: কবিতা | স্থবির প্রাচীণ শেকড় | সববয়সী |
চোখের ভেতর নির্লিপ্ততা শুয়ে আছে
আয়নায় দেখি তার আয়েশী নিদ্রার আয়োজন
প্রাণের গহীন খামছে ধরেছে স্থবির প্রাচীণ শেকড়
উপলব্ধির অতলান্তে বসিয়ে দিয়েছে তার ...
ফেলে আসা দিন
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বুধ, ২০০৮-০৮-০৬ ২০:৩২)
ক্যাটেগরী: কবিতা | পাকা খেজুরের ঘ্রাণ | সববয়সী |
শালিকেরা খড়কুটো ফেলে গেছে উঠানের কোণে
ফুরফুরে বাতাস পাকা খেজুরের ঘ্রাণ নিয়ে
দাপিয়ে বেড়াচ্ছে মাঘের প্রান্তর
গাঁও-গেরামের মা আমার শেয়ালের ভয়ে
হাঁস মু...
পয়দা হয়েছি দুর্ঘটনাক্রমে ২
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ২০০৮-০৬-২১ ২৩:৫২)
ক্যাটেগরী: কবিতা | তুমি যত দূরে ইচ্ছে থাকো আজ | সববয়সী |
তুমি যত দূরে ইচ্ছে থাকো আজ
একান্ত আপন কিংবা দূর সম্পর্কের আত্মীয় হিসেবে
বটবৃক্ষ কিংবা কচুরিপানা হিসেবে
নিয়ামত কিংবা অভিশাপ হিসেবে
সোনার সংসার বলতে বুঝেছি যা
যার দেখা মেলে নি কখনো তোমাদের
সেই নরকের খরতাপ থেকে তুমি
যত দূরে ইচ...
পয়দা হয়েছি দুর্ঘটনাক্রমে ১
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শুক্র, ২০০৮-০৬-২০ ১৩:০৬)
ক্যাটেগরী: কবিতা | আচানক আজগুবি ফলাফল | সববয়সী |
এখন সেরকমই মনেহয় তোমাকে
জীবন এগুতে থাকে আর হিসেবের কম্পাস নির্দেশ করে
আচানক আজগুবি ফলাফল -
বিশ্বাস করতে মন চায় না সেসব!
তুমি দূরে সরে যাও অচিন অতিথি পাখির মতো
তুমি দূরে সরে যাও মেঘের ছায়ার মতো
আর এগিয়ে আসো বাবা-কুমিরের নিষ্পল...
কী করে ভুলবো আমি কী করে
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: সোম, ২০০৮-০৬-১৬ ২৩:৪০)
ক্যাটেগরী: কবিতা | হায় রে আমার ম্লান সেই সব দিন! | সববয়সী |
মনে পড়ে ম্লান সেই সব দিন
লম্বা তালপাতা ফুটন্ত পানিতে
সিদ্ধ করেছে মা
নারকেল ছোব্রা পুড়িয়ে কয়লা
তার থেকে কালি
দোয়াতের মুখ ভালো করে আঁটা
কালিতে কাপড় নষ্ট হতে পারে!
বাঁশের কঞ্চিতে বানানো কলম
গোল করে বাঁধা পাতার মাদুর
এই তো প্রস্ত...
অনন্ত সময় ধরে অন্ধ ও বধির
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ২০০৮-০৬-১৫ ১৭:৩৪)
ক্যাটেগরী: কবিতা | বহুদিন গাছে ফুল ফোটেনি | সববয়সী |
(সুদীর্ঘ প্রায় পাঁচ বছর কবিতা না লেখার পর প্রথম লেখা কবিতা)
বহুদিন মাথার ওপরে ছাদ
ছাদের ওপর আকাশ অন্ধকার
বহুদিন পূর্ণিমার চাঁদ দেখা হয়নি, অমাবস্যাও না
বহুদিন এই পা স্পর্শ করেনি মাটি
এই হাত ছোঁয়নি কোনো পাতার শরীর
বহুদিন নদীতে ...
স্বপ্নগুলো এবং ভয়গুলো
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ২০০৮-০৬-১৪ ১৬:১৬)
ক্যাটেগরী: কবিতা | স্বপ্নগুলো আছে বলেই | সববয়সী |
স্বপ্নগুলো আকাশ জোড়া
স্বপ্নগুলো মেঘের ঘোড়া
স্বপ্নগুলো জোনাক পোকা
জ্বলছে নিভছে থোকা থোকা
বৃষ্টি ভেজা মুখটি তোমার
দেখেছিলাম গাঁয়ের বাঁকে
সেদিন থেকে স্বপ্ন-ঘোড়া
দিচ্ছে পাড়ি জীবনটাকে
স্বপ্নগুলো ছিলো বলেই
ছুঁলাম তোমার ভরা ...
হৃদয়ের আলো আজ তুফান তুলেছে
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৬-১২ ১৭:৩৭)
ক্যাটেগরী: কবিতা | আকাশ ঝলসে যায় | সববয়সী |
আকাশ ঝলসাতে চায় হৃদয়ের আলো, জ্বলে অন্তর্লোক
ভুলে যাই হৃদয়ের যতো পুরাতন ব্যথা, আছে যতো শোক
মাকড়সার জালের মতো বুকের অলিন্দগুলোতে
ঢাকা যতো আছে সুখস্মৃতি মলিন ধূলোতে
আজ দু'হাতে তাদের টেনে তুলে আনি বুকে
মেলে ধরি সকালের আলো দৃষ্টির ...
এখন অস্থির সময়
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বুধ, ২০০৮-০৬-১১ ২২:৫১)
ক্যাটেগরী: কবিতা | ডুবে যাচ্ছে মাটির ফাটলে | সববয়সী |
আজকাল অধিকাংশ রাত কাটে নিদ্রাহীন
পক্ষাঘাতগ্রস্ত সিংহের মতো শুয়ে থাকি
যৌবনের সিংহময় স্মৃতিগুলো হুংকার দিয়ে ওঠে তন্দ্রা কাঁপিয়ে
আমি শূন্যে হাত ছুঁড়ে তাড়া করি অলীক মাছিদের
আর উদ্ভট সব স্বপ্নের ভেতর দেখি -
বাকশক্তিহীন সেই পশু...
সভ্যদের উলঙ্গ থাকার ইতিহাস
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: মঙ্গল, ২০০৮-০৬-১০ ০০:১৪)
ক্যাটেগরী: কবিতা | মাঝে মাঝে ঘোরের মধ্যে | সববয়সী |
মাঝে মাঝে ঘোরের মধ্যে ঠিক এ রকম একটা পথের দেখা পাই,
স্পষ্ট দেখি - একটা অন্ধগলির শেষ প্রান্তে এসে ঘুরে দাঁড়িয়েছি
একটা তীব্র যতিচিহ্ন এসে রোধ করেছে চলমান গতি
আর আদেশ পেয়েছি সমাপ্তের বন্দর থেকে নোঙর তুলে
আবার শুরুর দিকে ফিরে যাওয়া...
বাবা এক ক্লান্ত গাধা
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ২০০৮-০৬-০৭ ২৩:৫০)
ক্যাটেগরী: কবিতা | কালচে সবুজ শেওলা | সববয়সী |
অফিস শেষ করে ক্লান্ত গাধার মতো হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসি
ছেলেবেলায় বাবাকে দেখতাম প্রখর রোদের নিচে
হলুদ হাতলওয়ালা কাঠের ছাতা মাথায় বাড়ি ফিরছেন
মাটিতে দৃষ্টি রেখে, কী অনন্ত দুর্ভানায় ডুবে ডুবে হাঁটতেন
সারা দেহ ভিজে একাকার, এ্য...