একাত্তরের খেলারাম, খেলে যান খেলে যান
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: শনি, ২০০৭-১০-২৭ ২০:৪৬)
ক্যাটেগরী: রাজনীতি | গ্রন্থালোচনা | বিহারি | বীরাঙ্গনা | যুদ্ধাপরাধ | শেখ মুজিব | সববয়সী |
আমরা ভুলে যাই আমাদের কাঁধে ৩০ লাখ লাশের ভার। আমাদের যে শিশু জন্মেছে এবং যে জন্মাবে, তার প্রাণবায়ুও কিনতু ওই শহীদদের থেকেই ধার করা। আনুমানিক ৪ লাখ নারীর চূড়ান্ত নিপীড়নের প্রতিকারের দায় আমাদের ওপর। এত মৃত্যু এত নির্যাতনের ভার নি...