ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

পুরনো স্বপ্ন


লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: সোম, ২০০৭-১২-৩১ ১২:১৮)
ক্যাটেগরী:

ওয়ার্ডরোব খুলে খুঁজেছিলাম কিছু পুরনো স্বপ্ন
কিছু শৈশবের,হাওড়ের কিছু আর কিছু ছিল মিছিলের জলে ধোয়া
কোনটা লাল ছিল,কোনটা নীল
অনেকগুলো ছিল বর্ণহীন তাতানো আগুন

আমাদের নোনা ঘামে ছিল রক্তের স্বাদ
নিবিড় দুই হাতে নদীর উঠান
সূর্যের মগ্নতায় ছিল টুংটাং জলের সেতার
বহুদিন পায়ের নীচে পিষেছি চৈত্রের বিব্রত দুপুর

অবরূদ্ধ ড্রয়ার থেকে লাফিয়ে নেমেছে তেলাপোকা
স্বপ্ন ও পিঁপড়ের সারি


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: সোম, ২০০৭-১২-৩১ ১২:১৮)
উদ্ধৃতি | আহমেদুর রশীদ এর ব্লগ | ৪টি মন্তব্য | ১২০বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আহমেদুর রশীদ. Sachalayatan.com can not be held responsible.

মুজিব মেহদী এর ছবি
১ | মুজিব মেহদী | সোম, ২০০৭-১২-৩১ ১২:৩৫

যাক ভাগ্যিস ইঁদুর ঢোকেনি, তাহলে ওয়ার্ডরোবসুদ্ধ খেয়ে নিত।
প্লিজ 'ওয়ার্ডড্রোব'কে ওয়ার্ডরোব (wardrobe) করে নিন টুটুল ভাই।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি


আহমেদুর রশীদ এর ছবি
২ | আহমেদুর রশীদ | সোম, ২০০৭-১২-৩১ ১৩:০৫

ধন্যবাদ স্যার।


ঝরাপাতা এর ছবি
৩ | ঝরাপাতা | মঙ্গল, ২০০৮-০১-০১ ০০:০৪

দারুন, অসাধারণ, অপূর্ব।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


মাহবুবুল হক এর ছবি
৪ | মাহবুবুল হক | শুক্র, ২০০৮-০১-১১ ১২:২৬

উদ্ধৃতি
সেই পরিচিত ঘরে আমি বারবার যাই
পুরোনো ঘর
পুরোনো পায়রা
পুরোনো বেড়াল


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন