আনোয়ার সাদাত শিমুল এর ব্লগ

দ্য স্পীড : বিশ্বায়ন ও গতিবাস্তবতার চলচ্চিত্র

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শনি, ০৫/১২/২০১২ - ৮:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

পদ্মা সেতুর ভাগ্যে কী আছে তা এখনো আমরা জানি না, বিশ্ব ব্যাংকের আনীত দুর্নীতির অভিযোগগুলোর প্রমাণও নাকি এ সপ্তাহে অর্থমন্ত্রীর কাছে দেয়া হয়েছে, আর নতুন যোগযোগ মন্ত্রী বলছেন- চায়না নয়, মালয়েশিয়ার অর্থায়নেই হবে পদ্মা সেতু। তিনি বলেছেন, পদ্মা সেতু হলো আমের মতো- সিজন ব্যাপার না, ব্যাপার হলো, জনগণের দাবীকৃত আম পাওয়া যাবে কিনা সেটা। তবে রাষ্ট্রিক কূটনৈতিক গতিবিধির দিকে লক্ষ্য রেখেই বোধ করি, এম অনন্ত জলিল


বদলে গেলেন বিদ্যা বালান

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: রবি, ০৩/২৫/২০১২ - ১২:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বদলে গিয়েছেন বিদ্যা বালান।
বদলে দিয়েছে কে?
আর কেউই নয়, বদলে যাও বদলে যাও স্লোগানদাতা প্রথম আলো

"বিদ্যার সঙ্গে কাজ করতে চান আমির" শিরোনামের খবরটি ছাপা হয়েছে গত ২০ মার্চ প্রথম আলোর বিনোদন পাতায় (পৃষ্ঠা # ২০)। সঙ্গে ছিল নিচের ছবিটি -


ঢাকামেট্রো ২২-০৩১২

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ০৩/২২/২০১২ - ১১:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

“রোজ ঘুম থেকে ওঠা, আর দাঁত মাজা, খবর কাগজে দুঃসংবাদ খোঁজা, দারুণ ব্যস্ততায় স্নান খাওয়া সারা হয়, জীবনে আরেকদিন আবার বাড়তি হয় হয়।” নচিকেতার গানের মত করে দিনযাপনের ঘটনাগুলো একই হলে একঘেঁয়ে হয়ে ওঠে। প্রতিদিনের গল্পে সেই ট্রাফিক জ্যামের গল্প, অনিশ্চয়তার গল্প আজ থাক। বরং বলি, ঢাকার দেয়াল লিখনের কথা। কষ্টে আছি আইজুদ্দিন অথবা অপেক্ষায় নাজির নেই। যাপনের কষ্ট এবং সুখক্ষণের অপেক্ষার এ শহরে নির্বাচন হব


ঢাকামেট্রো ২৯-০২১২

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ০৩/০১/২০১২ - ১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সকাল ছয়টা চল্লিশ মিনিট
সকাল কয়টায় রওনা দিলে মিরপুর থেকে বসুন্ধরা বারিধারায় আটটার আগে পৌঁছানো যাবে তা নিয়ে রীতিমতো গবেষণা হয়ে গেছে গত ক’বছরে। বছর দুয়েক আগেও সাতটা বিশে বাসা থেকে বের হয়ে আটটার আগে পৌঁছানো যেতো, এখন সেদিন আর নাই। যাওয়ার পথকে ক্যান্টনমেন্ট-বনানী-গুলশান, ক্যান্টনমেন্ট-শেওড়া-নদ্দা, ভাষানটেক-জিয়াকলোনী-এয়ারপোর্ট এরকম অনেকগুলো পারমুটেশন কম্বিনেশন করে নানান পথে গিয়ে দেখেছি ভীড় বেড়ে গেছে অনেক। গত ছ’মাস সকাল ছ’টা পঞ্চাশে রওনা দিলেও আটটায় পৌঁছানো যেতো, এখন তাও যাচ্ছে না। অগত্যা ছ’টা চল্লিশে বাসা থেকে বেরুলাম আজ।


ঢাকামেট্রো ১৭-০২১২

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শুক্র, ০২/১৭/২০১২ - ১১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সকাল দশটা দশ মিনিট
মাঝে মাঝে যখন হীনমন্যতায় ভূগি, ক্ষমতার লোভ এবং আকাঙ্ক্ষা যখন জেগে ওঠে, তখন মনে হয় সবকিছু ছেড়ে সিয়েঞ্জি ট্যাক্সির ড্রাইভার হয়ে যাই। প্রায়ই মনে হয়, ঢাকা শহরে ক্ষমতাবান একটা পেশার নাম সিয়েঞ্জির ড্রাইভার। রোদ-বৃষ্টি-মেঘলা আকাশ, শীত-গরম-বর্ষা, সকাল অফিস টাইম, দুপুরের জ্যাম, সন্ধ্যার অফিস টাইম, রাত হয়ে গেছে; সব পরিস্থিতিতে সিয়েঞ্জির ড্রাইভাররা রাজা-বাদশা। ‘যামু না’ বলার জন্য


বিপিএল টি-টুয়েন্টিঃ খুলনা রয়্যাল বেঙ্গলসের জন্য শুভকামনা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বিষ্যুদ, ০২/০৯/২০১২ - ৭:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি"
একুশের গান দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট টি-টুয়েন্টির প্রথম আসর। অনুষ্ঠান শুরু হয়েছে মিনিট বিশেক আগে। লাইভ দেখাচ্ছে নতুন আসা বাংলা টিভি চ্যানেল, চ্যানেল নাইন।


মীরাক্কেলের ইশতিয়াক, জামিল, রনি ও সজলকে বলছি...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: মঙ্গল, ০১/২৪/২০১২ - ১২:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জীবন মানে জি-বাংলা।
ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল জিটিভি বাংলার স্লোগান। গত দু’বছর ধরে ঢাকার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটি অংশের ওপর চোখ রেখে আমি এ সিদ্ধান্তে উপনীত হয়েছি, এদের অনেকের জীবন এখন আসলেই জি-বাংলা হয়ে গেছে।


প্রিয় লোমেলা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বুধ, ০৮/৩১/২০১১ - ১:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুরুর আগেও শুরু আছে।
তাই এখানে ভূমিকা জরুরী কিছু নয়। বলেছিলে, ভূমিকাগুলো ভনিতা হয়ে যায়। তাই আগে কী হয়েছিল সেসব সরিয়ে রাখি আজ। স্মৃতিকাতরতার দিন এখনো ফুরিয়ে যায়নি। বুদ্ধদেব বসুর পুরানা পল্টনের সুর এখনো বাতাসে ভাসে। আমরাও নিশ্চয় একদিন কাতর হবো ইয়াহু মেসেঞ্জার, অর্কুট, জিমেইল প্রসঙ্গে। হয়তো ফেসবুকও বিগত হবে একদিন, হবে স্মৃতি। পুরনো সবকিছু স্মৃতি হয় কিনা জানিনা, তবে অনেক পুরনো কিছু মুছে যায়।


৩৬৫ দিন পরের শুভকামনা...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শনি, ০৫/২১/২০১১ - ১০:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আপনাকে মনে পড়ে...
সচলায়তনে এলে আপনাকে মনে পড়ে।
না এলেও মনে পড়ে।
আপনি আমাদের স্বজন ছিলেন, বৃক্ষ ছিলেন, ছায়া ছিলেন।
আকাশের তারার ওপারের দেশের অধিবাসী হয়ে বুঝি বেশ আছেন!
অথচ কতো সব কথা না বলা রয়ে গেল, শোনা হলো না কতকিছু!!!

আপনি না ফেরার দেশে যাওয়া শিক্ষক সুরাইয়া খানমকে কথা দিয়েছিলেন, ২৫ মে'তে তাঁকে স্মরণ করবেন।


নিষিদ্ধ লোবান, গেরিলা ও মেহেরজান

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: শনি, ০৪/৩০/২০১১ - ৯:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[right][i]“আমি তোমায় সন্তান দিতে পারব। উত্তম বীজ উত্তম ফসল। তোমার সন্তান খাঁটি মুসলমান হবে, খোদার ওপর ঈমাণ রাখবে, আন্তরিক পাকিস্তানী হবে, চাওনা সেই সন্তান?