দিগন্ত's blog
বিদেশগামী ছাত্র কি কমে চলেছে?
লিখেছেন দিগন্ত (তারিখ: বিষ্যুদ, ২৯/১২/২০১১ - ১৭:৩১)ক্যাটেগরি:
বাংলাদেশের ভাল ছাত্ররা কি বিদেশে চলে যাচ্ছে? এই নিয়ে আমি আগে বেশ কিছু লেখা পড়েছি। সচলায়তনের চটজলদি প্রোফাইল দেখলে ঘটনাটা সত্যি বলে ধরে নেওয়া যায়। মোটামুটি বুয়েটিয়ান বলে যে ক'জনকে চিনি তারা সকলেই বিদেশে অবস্থানরত - হিমু জার্মানীতে, জাহিদ কানাডায় বা মুর্শেদ আমেরিকায়। দিনকয়েক আগে আমি নিজের লিঙ্কড-ইন প্রোফাইল আপডেট করার সময় দেখলাম লিঙ্কডইন সুন্দর পরিসংখ্যান দেখাচ্ছে বিশ্ববিদ্যালয় পিছু। লিঙ্কডইনে আমার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত পরিসংখ্যান লিখে নিয়ে বুয়েট-সংক্রান্ত হিসাব শুরু করলাম। যা হিসাব পেলাম তা নিয়েই পোস্ট।
আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ-মায়ানমার সমুদ্রসীমা বিরোধ
লিখেছেন দিগন্ত (তারিখ: বিষ্যুদ, ১৫/০৯/২০১১ - ০৫:০৭)ক্যাটেগরি:
বাংলাদেশের সাথে মায়ানমারের আইনি লড়াই চলছে সমুদ্র-আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। মামলার শুনানি চলছে, এই বছরের মধ্যেই (হয়ত সামনের মাসেই) রায় জানা যাবে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ও মায়ানমার দু’বার করে তাদের তরফে কাগজপত্র জমা দিয়েছে, এর পরে মৌখিক শুনানি শুরু হয়েছে। মৌখিক শুনানির প্রথম পর্যায়ে এখন বাংলাদেশের পক্ষের আইনজীবীরা সওয়াল করছেন। বিভিন্ন পত্রপত্রিকায় লেখা থেকে অনেকেই জানেন হয়ত যে বাংলাদেশের সাথে মায়ানমারের সমুদ্রসীমা বিরোধের গুরুত্ব অনেকটা - বিশেষত বাংলাদেশ-মায়ানমার বিরোধপূর্ণ অঞ্চলটিতে গ্যাস পাওয়া যাওয়ার সম্ভাবনা যথেষ্টই।
বিশ্বকাপ বিশ্বকাপ!!
লিখেছেন দিগন্ত (তারিখ: শুক্র, ০৪/০২/২০১১ - ০৭:৪৮)ক্যাটেগরি:
বিশ্বকাপ এসে গেল, আমার লেখাও চলে এল। ফুটবলের বিশ্বকাপ নিয়ে আমি যতটা মাথা ঘামাই, এ নিয়ে আমি তার কানাকড়িও না। সত্যি বলতে, ক্রিকেটপাগল এক দেশে না জন্মালে আমি এই সাড়ে সাত ঘন্টার খেলা দেখার মানুষ হতামই না। তবে বলে নেওয়া ভাল, ছোটবেলায় যে ক্রিকেট খেলা দেখতাম, তার তুলনায় এখন অনেক ভাল। তখন পাঁচদিনের ভার্সান দেখাই যেত না, একদিনের ভার্সান প্রায়ই একঘেয়ে হয়ে যেত। এখনও মাঝে মাঝেই একদিনের খেলা একঘেয়ে হয়ে যায়, কি
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ও ভবিষ্যত
লিখেছেন দিগন্ত (তারিখ: বুধ, ২৯/১২/২০১০ - ১৩:৫২)ক্যাটেগরি:
[এটা একটা ই-ম্যাগের জন্য লেখা, তাই কাঠখোট্টা ধরণের হয়ে গেছে।
]
বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ঘাটতি নিয়ে দেশীয় পত্রপত্রিকায় অনেক লেখা হয়। বিশেষত ভারতের ও চিনের সাথে বাণিজ্য ঘাটতি নিয়ে অনেক লেখাই আসে, একইরকম ভাবে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি নিয়েও কিছু লেখা আসে। আমি বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যের রেকর্ড নিয়ে কিছু পরিসংখ্যান নিয়ে নাড়াচাড়া করছিলাম। একটা প্যাটার্ন স্পষ্ট চোখে প ...
প্রথম ম্যাচে হতাশ করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা
লিখেছেন দিগন্ত (তারিখ: বিষ্যুদ, ১৭/০৬/২০১০ - ১৪:১২)ক্যাটেগরি:
বলতে না বলতে সব দেশই একটা করে ম্যাচ খেলে ফেলল। একটা আপাত অঘটনও ঘটে গেল, সুইজারল্যান্ড হারিয়ে দিল স্পেনকে। ফিফা র্যাঙ্কিং এ স্পেন দুই নম্বরে, যেখানে সুইজারল্যান্ড চব্বিশে। কিন্তু সুইসরা সেই হিসাবটা করেই নেমেছিল। একটা সুযোগ থেকেই গোল করে দিয়েছে, পরেও একটা প্রতি-আক্রমণে বল বারে লেগে ফিরেছে।
উপমহাদেশের প্রায় সবাই হয় ব্রাজিল নাহয় আর্জেন্টিনার সমর্থক। তাই স্পেনের হারে তারা অবা...
হোক না এবার অঘটনের বিশ্বকাপ
লিখেছেন দিগন্ত (তারিখ: বুধ, ০৯/০৬/২০১০ - ০৫:১১)ক্যাটেগরি:
আমি বিশ্বকাপ দেখছি ১৯৮৬ সাল থেকে, মানে এখন হতে চলল ২৪ বছর। প্রতি বিশ্বকাপই সমান উত্তেজনা নিয়ে আবেগ নিয়ে দেখে এসেছি, তবে বয়স বাড়ছে যখন আবেগের বোঝাও কিছুটা করে কমে আসছে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোনটা তোমার দেখা সেরা বিশ্বকাপ - আমি অবশ্যই বলব ১৯৮৬ সালেরটা। ফ্যাক্টর অনেকগুলো - খেলায় আক্রমণ-প্রতিআক্রমণের সংখ্যাধিক্য, পুরো ফর্মের মারাদোনা (না, এর পরের দুটো বিশ্বকাপে এরকম মারাদোনাক...
বাংলাদেশে সৌরতাপশক্তি - সম্ভাবনার নতুন দুয়ার
লিখেছেন দিগন্ত (তারিখ: মঙ্গল, ০৭/০৭/২০০৯ - ১৫:০০)ক্যাটেগরি:
- প্রযুক্তি
- চিন্তাভাবনা
- দেশচিন্তা
- নবায়নযোগ্য শক্তি
- বাংলাদেশ
- বিকল্প শক্তি
- ভারত
- সৌরতাপ
- সৌরশক্তি
- কিশোর (১০ বছর বা তদুর্দ্ধ)
বাংলাদেশে কোনো বিকল্প শক্তির সৌরবিদ্যুতের মত সম্ভাবনা তাত্বিকভাবে অন্তত নেই। বাংলাদেশে গড়ে বছরে ২৫০-৩০০ দিন সূর্যালোক আসে, বর্ষার তিনমাস বাদ দিয়ে বাকি সময়ে সূর্যালোক যথেষ্ট নিরবিচ্ছিন্ন ও প্রখর। প্রতিদিনে গড়ে ৫ কিলোওয়াট-ঘন্টা শক্তি বাংলাদেশের প্রতি বর্গমিটার জমিতে আছড়ে পড়ে।(সূত্র) ভূপতিত এই সৌরশক্তির মাত্র ০.০৭% বিদ্যুতশক্তিতে রূপান্তর করা গেলেই বা...
জলবায়ু পরিবর্তনের আরো এক দিক
লিখেছেন দিগন্ত (তারিখ: শনি, ০৬/০৬/২০০৯ - ০৭:২৬)ক্যাটেগরি:
- ব্লগরব্লগর
- সমসাময়িক
- আন্তর্জাতিক
- সমাজ
- বিজ্ঞান
- গঙ্গোত্রী
- জল
- জলবায়ু
- নদী
- পরিবেশ
- হিমবাহ
- কিশোর (১০ বছর বা তদুর্দ্ধ)
প্রথম যখন সারা পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধির তথ্য আসতে থাকল, তখন থেকেই অনেক বিজ্ঞানী সন্দেহ করছিলেন যে এই প্রভাব অনেকভাবেই ক্ষতি করবে আমাদের পরিবেশকে। একের পরে এক পরিবেশবিদ একেক ধরণের মডেলিং ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে এর কুপ্রভাব দেখাতে থাকলেন - কেউ বললেন সমুদ্রের লেভেল ওপরে উঠতে থাকবে, কেউবা বললেন বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ঘনঘন বন্যা হতে শুরু হবে। কিন্তু যত দিন গেছে, জল...
ডিজিটাল ডিভাইড আর শিক্ষানীতি
লিখেছেন দিগন্ত (তারিখ: রবি, ২৪/০৫/২০০৯ - ১৯:০৮)ক্যাটেগরি:
লেখাটার কথা ভেবেছিলাম অনেক আগেই - যখন সচলে ডিজিটাল বাংলাদেশ নিয়ে লেখা হচ্ছিল। আমার ধারণা সমস্যা অনেক গোড়ায়, তাই গোড়া থেকেই সমাধান শুরু হওয়া উচিত।
অনেক বছর আগের কথা। আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্র। স্কুলে নতুন কম্পিউটার এসেছে, ঘরের দরজাও খোলা। দেখি ভেতরে বেশ কয়েকজনে বসে কম্পিউটারে কিছু কাজ করার চেষ্টা করছে। টাইপরাইটার আগে দেখেছি, কম্পিউটারে টাইপ করতে অন্তত পারব, এটুকু বিশ্বাস ন...
নদী অববাহিকা ও আন্তর্জাতিক আইন
লিখেছেন দিগন্ত (তারিখ: শুক্র, ২২/০৫/২০০৯ - ১৬:১৯)ক্যাটেগরি:
সচল জাহিদের লেখা পড়ে অনুপ্রেরণা নিয়ে লিখলাম জলসম্পদ বিষয়ক আইন নিয়ে। পাঠকেরা উৎসাহী হলে লিঙ্কে গিয়ে আইনগুলো পড়ে দেখতে পারেন। লেখাটা রসহীন তবে আশাকরি দুর্বোধ্য হবে না।
জলসম্পদ নিয়ে দেশে দেশে বিবাদ বহুবছরের পুরোনো, কারণ জল মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান। মধ্যপ্রাচ্যের মত অঞ্চলে যেখানে পৃথিবীর জলসম্পদের মাত্র ১% পাওয়া যায় অথচ জনসংখ্যা ক্রমবর্ধমান, সেখানে এই বিবাদ ...
