ছোট্ট আকাশের সাথে আমার বিচ্ছেদের মুহূর্ত |
পৌনঃপুনিকতার তালিকায় অনেকদিন আগে নাম লিখিয়ে ফেলা জীবনের এই ছোট্ট ঠিকানায় তাও আকাশ ছিলো, ছিলো জানলা খুলে দিলে ওপারে দাড়িয়ে থাকা কয়েকটা অচিন বৃক্ষ। আমার...
বিক্ষিপ্ত গল্প, একঘেঁয়ে সুর, জীবনের সরলরেখা |
১।।
ইনসমনিয়া আবার এসে ভর করেছে। অনেকদিন পর। ঘরের পর্দা টেনে দিয়ে, আলো বন্ধ করে, টিভি ছেড়ে দিয়ে শুয়ে থাকি। ঘর ঠান্ডা করে, একেবারে ২৬ ডিগ্রী সেলসিয়াসে নামি...
আমি দিনভিখারি, নাইকো কড়ি, দ্যাখো ঝুলি ঝেড়ে |
অফলোড এর গল্প
দিনগুলো বড্ড তাড়াতাড়ি যায়। এইতো সেদিন এপ্রিল এলো, দেখতে না দেখতেই আগস্ট কড়া নাড়ছে। আগে আন্ডারগ্রেডে থাকতে অপেক্ষায় থাকতাম, কবে আগস্ট আসব...
অশ্লীল পশুর দল যখন খামচে ধরে আমার ভাইয়ের দীঘল পিঠ |
ছাপ্পানো হাজার বর্গমাইল এর প্রিয় কবি, বছর পনের আগে আপনার দুর্বিনীত কণ্ঠে উচ্চারণ হয়েছিল - একবার রাজাকার চিরকাল রাজাকার। যে একাত্তরে জন্ম নেয়নি, সেও হতে পারে রাজাকার।
প্রিয় কবি, আপনি নাম পরিচয়হীন একজন নিহত মুক্তিযোদ্ধার কাছে ক...
আমি কখনো মানুষ হতে চাই নি |
আমি কখনো মানুষ হতে চাই নি। আমি পাখি হতে পারতাম অথবা ফুল কিংবা সূর্যমূখী ফুলের গাছ। সবুজ পাতায় আর ডালপালায় ছড়ানো কোন মহাকায় বৃক্ষও হতে পারতাম হয়তোবা। মাছ হয়ে সাঁতরে বেড়ানোর সুযোগ দিলেও হয়তো আমি আক্ষেপ করতাম না এভাবে।
আমি বুঝে গ...
বিচ্ছিন্ন সুরে ছন্দহীন কয়েকটা পৌনঃপুনিক দিন |
বদ্ধ ঘরের কাঁচের ওপারে বৃষ্টি
একটা বড় ঘরে বসে আছি, এক দঙ্গল প্রায় বিরক্তিকর মানুষের মাঝে। একেবারে সামনে একজন বক্তা। PON, GPON কীসব ভারী ভারী শব্দ বেরিয়ে আসছে বক্তার মুখ থেকে, যেগুলোর কোনটাই আমি ঠিকমতো বুঝি না। মেজাজ গরম হয়ে যাচ্ছে। ল...
অসুখের গল্প, হালকা স্বস্তি আর চানাচুর পাঠক |
সুখের পাখি, মরা পাখি, তোকে খুঁজি না
জ্বর দুদিন ধরে, সারাদিন নাক দিয়ে পানি পড়ে টপটপ করে, টিস্যু নষ্ট করি সারাদিন। সেই সাথে আছে দুইএক মিনিট পরপর হাঁচি-কাশি।
অসুখে পড়ে থাকলে যে জীবনের প্রতিদিনকার রুটিন বদলে ফেলবো, তা নয় অবশ্য। ঠিকই স...
ভিন্ন সাতটা রঙের রঙধনু, অসংখ্য চাঁদ আর দেড়টা সূর্য আজ বলছে, "শুভ জন্মদিন, তারেক!" |
আমি বরং অগুন্তি স্মৃতির জন্ম দেব। নতুন ঝকঝকে এক একটা দিন আঁকা হবে চিরস্থায়ী কালিতে। আকাশে থাকবে ভিন্ন সাতটা রঙের রঙধনু, অসংখ্য চাঁদ আর দেড়টা সূর্য। ইচ্ছে মত সূর্য আর চাঁদের আলো পালটে দেওয়া যাবে। কোন কোন রাত আমার খুব প্রিয় হবে; ত...
অচেনা গান, চেনা শব্দ, টুকরো নীল কষ্ট |
*স্মৃতিপোকাদের সাথে বসবাস*
অনেকদিন লিখিনা। লিখতে ইচ্ছে করেনা।
মাঝেমাঝে এইরকম বন্ধ্যা সময় আসে।
মাঝেমাঝে এইরকম অনুভূতিহীনতায় আক্রান্ত হই। আমার অনুভূতিরা চুরি হয়ে যায়, আমার মস্তিষ্ক কুরে কুরে খেয়ে ফেলে অনর্থক অহেতুক সব বাস্তব...
মেঘ আর রোদ্দুরের লুকোচুরির মাঝে আজ আকাশ হেসে বলছে, "শুভ জন্মদিন, রাবাব" |
এই মেয়েটাকে আপনি হয়তো কোথাও দেখে থাকবেন। মেঘ আর রোদ্দুরের কোন লুকোচুরির মাঝে, আপনার ঘুরে বেড়ানো কোন অনলাইন কম্যুনিটিতেই অথবা আপনার পরিচিত নেট-চৌহদ্দীতে খুব অল্প দূরত্বেই। অথবা ব্যক্তিগত পরিচয় থাকা মানুষগুলো দেখে থাকবেন বুদ্...
শুকনো ঠান্ডা দিনের আরেকটি বিক্ষিপ্ত কড়চা |
১.
কাল রাত ২টা পার করে, আমার সাথে ল্যাবে থাকা সহপাঠীটির সাথে যখন বাড়ি ফেরার জন্যে পা বাড়াই, খেয়াল করি, হাত-পা জমে যাচ্ছে আর অবিন্যস্ত চুলগুলো উড়ে যাচ্ছে বাতাসে। শূন্য বা মাইনাস দুই-তিন হয়তো তাপমাত্রা হিসেবে সারা শীত বরফ জমে থাকা কো...
আরিগাতো! |
আরেকটা বছর বুড়িয়ে গেলাম। আগে কখনো মনে রাখিনি, কখনো আমাদের বাসায় কেউ কারও টা মনেও রাখতো না, কাজেই কোনদিনই এইসব বাহুল্য খেয়াল করা হয়নি।
ইদানিং মনে থাকে।
ফেসবুকে ঢুকতেই জানান দেয়, ফেসবুক টিমের পক্ষ থেকে হ্যাপি বার্থডে, সুন্দর একট...
ব্লগিং এর রুদ্ধকণ্ঠ - ফওয়াদ আল ফারহান এবং অন্যেরা
লিখেছেন সৌরভ (তারিখ: বুধ, ২০০৮-০১-০২ ২১:৩০)
ক্যাটেগরী: আন্তর্জাতিক | ফওয়াদ আল ফারহান | মুক্ত ব্লগিং | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
"সৌদি স্বরাষ্ট্র মন্ত্রক নিশ্চিত করেছে যে, তারা সরকারের সমালোচনা কারী একজন স্পষ্টবাদী ব্লগারকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছেন।
ফওয়াদ আল ফারহান নামের এই ব্লগার তার জার্নালে নিয়মিতভাবে...
কীভাবে লিখবো আমার শেষ কবিতাটি?
লিখেছেন সৌরভ (তারিখ: সোম, ২০০৭-১২-৩১ ১২:৫১)
ক্যাটেগরী: দিনপঞ্জি | নৈরাশ্য | বিষন্নতার গান | যুবা (১৮ বছর বা তদুর্দ্ধ) |
প্রাণহীন হয়ে পড়া নগরের যাপিত জীবনে, নিজের প্রাণেও মৃত্যুর ছোঁয়া অনুভব করি কয়েকটা দিন। সারাবছর চাবি দেয়া যন্ত্রের মতো চলতে থাকা, এই দেশটায় নিউইয়ার এর সামনে-পেছনে প্রায় এক সপ্তাহ যেনো শ্মশানের ক্লান্তির ছায়া নেমে আসে। নগরের নয়, এ...
আটপৌরে জীবনের চিরন্তন একাগল্প |
১.
::ডিসেম্বর ২১, ০৩:৩০ ::
ঘড়ির কাটা ততক্ষণে পেরিয়ে গেছে রাত দুটোর ঘর, স্কুলের বড় গেটটা ছাড়া সব বন্ধ হয়ে গেছে, তাই বিরক্তির সাথে এই প্রায় শূন্য ডিগ্রি ঠাণ্ডার মাঝে, জোরে সাইকেলে প্যাডেল ঘুরিয়ে ঘুরপথে ছোট ঠিকানায় ফিরি। বাসায় ফিরে ল্য...
নভেম্বরের কোন এক বিষণ্ণ সন্ধ্যায় ... |
নভেম্বরের এই শুরুর ভাগে সন্ধ্যেটা নেমে আসে ঝুপ করে। ঘড়ির কাঁটা চারটা পেরোলেই একটা ঠান্ডা বাতাস আমার বসার জায়গার পেছনের জানলা দিয়ে হুহু করে ভেসে আসে। একটু দূরে বসা জ্যৈষ্ঠ সহকর্মীটি জানলা বন্ধ করে দেবার জন্যে তোড়জোড় করতে থাকেন...
বৃত্তবন্দী |
একেকটা সপ্তাহ দেখতে দেখতে শেষ হয়ে যায়। সোম আসে, বিষ্যুদ আসে, আসে আরেকটা উইকএন্ড। ১২-১৪ ঘন্টা ল্যাবে স্কুলে, মাঝে মাঝে ফাঁক বুঝে পাটর্টাইম, জব ইভেন্টে সুট-টাই পরে দাঁত কেলানো বা অন্যকিছু।
কাজের চাপ?
না, ভুল, আসলে কোন কাজই শেষ করতে প...
এইসব দিন শেষে বৃষ্টি আসে |
সকালে এখন ভালো ঠাণ্ডা পড়ে। দেশি কাঁথা আর একটা হালকা ব্লাংকেট গায়ে দিয়ে কাজ হয় না যদিও, তারপরো থোড়াই কেয়ার করি এইসব।
তিন ধাপের অ্যালার্মদেয়াল ব্যর্থ হয় না, সময়মতোনই ঘুম ভাঙে। প্রথমে বাজে সচল সেলফোন। তার পাঁচ মিনিট পর চিৎকার দেয় ...
"তফাত যাও, তফাত যাও! সব ঝুঁট হ্যায়, সব ঝুঁট হ্যায়।" |
১.
আমার রাত কাটানো ছোট্ট ১২-১৩ স্কয়্যার মিটার এর ঘরে দুটো বাতি আছে, একটা রান্নার জায়গাটার দিকে আরেকটা একেবারে ঘরের ঠিক মাঝখানে।
অনেকদিন ঘরের মাঝের এই বাতিটা জ্বালাই না। রান্নার জায়গাটায় বাতিটা জ্বালিয়েই কাজ সারি। আসলে কারণ অবশ...
ঘাসফড়িং, রোদফড়িং |
গিয়েছিলাম কাজে। অল্পস্বল্প জাপানি বলতে পারি, সেইসূত্রে বাংলা-জাপানি অনুবাদ সহায়তা দেবার জন্যে।
কিন্তু আহহারে, আমার বলা বাংলার যা হাল, তাতে ফোনে মা শুনে মাঝে মাঝে বুঝতে পারেনা। আর তিন সপ্তার প্রশিক্ষণে আসা এই ভেতো বাঙালির দল তো ...