সাজাপ্রাপ্তরে রাষ্ট্রপতির ক্ষমা করার এখতিয়ার থাকলে তিনি কেনো ক্ষমা করছেন সেই প্রশ্ন অবান্তর। রাজারে ক্ষমা করার ক্ষমতা দিয়া 'ক্ষমা করলেন ক্যান' জিগানোর মানে কী? সঠিক প্রশ্ন হইলো রাষ্ট্রপতি সাজা মওকুফ করার অধিকারপ্রাপ্ত হন কার উপকারে?
27/02/2012 - 7:02পূর্বাহ্ন
"With great power comes great responsibility" এইসব শিশুতোষ কথা তো আমরা বলি, যখন ইনসাফ করতে গিয়া বেইনসাফি হওয়ার সুযোগ থাকে। এই জায়গায় এই ক্ষমতার ব্যবহারে আদৌ কোনো ইনসাফের সুযোগ কি আছে? তাইলে আমরা বুঝতাম, রাষ্ট্রপতি এখানে কীসের responsibility নিতেছেন, কীসের দায়িত্ব পালিতেছেন। সেইটা আগে মীমাংসা হওয়া দরকার। ফলে, রাষ্ট্রপতি সাজা মওকুফ করার অধিকারপ্রাপ্ত হন কার উপকারে, এইটাই আদি প্রশ্ন। যেইখানে একটা ক্ষমতা ব্যবহারের সকল সম্ভাব্য পরিণতিই বেইনসাফি হয়, সেইখানে "কেনো ক্ষমা করছেন" তো অবান্তর প্রশ্নই।
ধ্রুব বর্ণন ভাই, সময় করে এইটা নিয়ে পোস্ট দিলে আলোচনা ভাল করে করা যাবে বলে আশা করি। কলরবের ক্ষীণ কলেবরে খুব একটা জুত হচ্ছেনা।