সাইফ তাহসিন

সাইফ তাহসিন এর ছবি

বর্তমানে বদ্ধ পাগল, অতীতে বাংলাদেশে আছিলাম, অনেক কষ্টে নকল করিয়া যখন মেট্রিক পাশ দিলাম, বাপে কহিল, ব্যাটা ইন্টার টাও দিয়া দাও, আমি ভাবিলাম , ঠিকই তো, কোন মতে নকল ছকল করিয়া ইন্টারটাও পাশ দিলাম, কেহ জানি আমাকে একখানা তারাও দিয়া দিল, সেই আনন্দে বুঝিলাম যে আমার নকলের জোর তো ভালই, তাই সাহস করিয়া মেডিকেলে ভর্তি হইয়া গেলাম, নকল করিতে করিতে এক সময় ডাক্তার ও হইয়া গেলাম, এর মাঝে এক সুন্দরি রমণীর প্রেমেও পতিত হইয়া গেলাম, কিভাবে কিভাবে যেন বিবাহ ও হইয়া গেল, নকলের তেলেসমাতি দেখিয়া আমার পোস্ট গ্র্যাজুয়েশনের ও ইচ্ছা হইল, এফ সি পি এস পরীক্ষা দিয়া দিলাম, বলাই বাহুল্য, নকলের জোরে এবারো পাশ করিয়া ফেলিলাম ;)। আমার পত্নি আবার গ্রীন কার্ড ও পাইয়া গেল, আমেরিকাও চলিয়া আসিলাম, আসিয়া বিয়াপক গিয়াঞ্জামে পরিলাম, আমার স্ত্রী সন্তান সম্ভবা হইল, একটি কন্যা সন্তানের আগমন হইল পিথিমিতে, সেখানেও বিয়াপক গিয়াঞ্জাম বাঁধিয়া গেল, এর মাঝে বার কতক মামুর তাড়াও খাইলাম, এতসব গিয়াঞ্জামের ঠেলায় আমি ভাগিয়া দেলোয়ার সাহেবের স্টেটে আসিয়া পতিত হইলাম, তখন ও মনে হয় মাথায় কিছু স্ক্রুপ আছিল, তাহার পরে ইউএস এম এল ই দিতে লাগিলাম একটার পর একটা, নকলের কি জোর, পাশ ও করিতে লাগিলাম সব একবারেই। পরে অনিকেতদার সাথে পরিচিত হইলাম, সচলের সন্ধান পাইলাম, আনন্দের আতিশহ্যে পুরাই বদ্ধপাগল হইয়া গিয়া এইখানে যাহার পর নাই আগাছা আর আবাল কথা লিখিয়া নানান মানুষের রাতের ঘুম হারাম করিতে লাগিলাম।

প্রোফাইল

আসল নাম:
সাইফ ম তাহসিন
ওয়েবসাইট:
আমার ওয়েবসাইট
যে শহরে থাকি:
নিউ আর্ক
যে দেশে থাকি:
আমেরিকা
সচলগ:
এখানে
সচল হলেন:
October 25, 2008