ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

অরণি আনো, আগুন জ্বালি


লিখেছেন আনিসুর রহমান ফারুক [অতিথি] (তারিখ: সোম, ২০০৮-০৮-০৪ ১৫:৫০)
ক্যাটেগরী: | | |

অরণি আনো, আগুন জ্বালি

তুমি বিকেলের পড়ন্ত রোদে ঘুমন্ত এক অবুঝ শিশু
তোমাকে কোলে নিয়ে আমি পাড়াময় ঘুরে বেড়াই
কখনোবা তুমি আমার কড়ে আঙ্গুল ধরে হাঁট
খরগোশের চকিত দৌঁড় দেখে সরল শিশু
তুমি দাঁড়িয়ে পড়
শিশুর মতো অদ্ভুত সারল্য তোমার চোখে মুখে
তোমার চোখের তারায় একশ’ কোটি তারকা

খানিক পরেই চৈতন্যোদয় ঘটে তোমার
তুমি তখন রীতিমতো ষোড়শী তরুণী
তোমার কাছে ঘেঁষাও যায় না
নানাধরনের শুঁচিবাই তোমাকে ঘিরে ধরে
সম্পর্কের মাঝে অস্থির দেয়াল গড়ে তোল তুমি

অযোনিসম্ভূতা নও, তোমার এত গর্ব কিসের
অরণি আনো। আগুন জ্বালি


গড় রেটিং
( ভোট)
লিখেছেন আনিসুর রহমান ফারুক [অতিথি] (তারিখ: সোম, ২০০৮-০৮-০৪ ১৫:৫০)
উদ্ধৃতি | আনিসুর রহমান ফারুক এর ব্লগ | ২টি মন্তব্য | ৯৬বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আনিসুর রহমান ফারুক [অতিথি]. Sachalayatan.com can not be held responsible.

কীর্তিনাশা এর ছবি
১ | কীর্তিনাশা | মঙ্গল, ২০০৮-০৮-০৫ ১০:৫৮

বাহ্ !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


আনিসুর রহমান ফারুক এর ছবি
১.১ | আনিসুর রহমান ফারুক [অতিথি] | বুধ, ২০০৮-০৮-০৬ ১৩:২৪

ধন্যবাদ। আশা করি সামনে আরো ভালো লাগবে।

সেই শুভবাদী রোদ


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন

আনিসুর রহমান ফারুক: সাম্প্রতিক লেখা