| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
এইভাবে মিছে বলে
আর কতো .. থাক মা
জানি ফিরে আসবেনা
কল্পনা চাকমা !
ফিরে আসে বারবার
শকুনের শাসন-ই
বোকা মেয়ে তুমি বুঝি
তাই ফিরে আসনি?
১২ জুন ২০০৮
২
আক্তার - নিজের জন্মদিনে আমাদের সবাইকে এত চমৎকার একটা উপহার দিলেন ......
মাত্র ষোল বছরের একটা মেয়ে, বাচ্চা একটা সাহসী মেয়ে !
৩
শুভ জন্মদিন। শুভ জন্ম দিন।
আপনার ব্যক্তিগত ইতিহাস আর পাহাড়ের নিপীড়নের ইতিহাস আজ একাকার। কবিতাটা মনে থাকবে অনেকদিন।
.....................................................................................
'নাম লিখেছি একটি তৃণে, আমার বোনের মৃত্যুদিনে।'
৪
আজকের দিনটা সচলের ব্যানারহেডে কল্পনাকে ঠাঁই দেয়া যায় কি?
৫
ধন্যবাদ সন্ন্যাসী, স্নিগ্ধা আপা, ফারুক ওয়াসিফ ভাই
আজকের দিনটা সচলের ব্যানারহেডে কল্পনাকে ঠাঁই দেয়া যায় কি?
৬
ধন্যবাদ এবং শুভ জন্মদিন আকতার ভাই...
ছড়াটা ভালো লাগলো অনেক
______________________________________
পথই আমার পথের আড়াল
৮
ধন্যবাদ নজরুল ভাই, সুজন ভাই ।
১০
"ফিরে আসে বারবার
শকুনের শাসন-ই
বোকা মেয়ে তুমি বুঝি
তাই ফিরে আসনি?" ----------------বুলেট
শুভ জন্মদিন
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
১১
সাবাশ ছড়াকার
আমাদের আখতার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
১২
সচলের সম্পদ আক্তার
ছড়ায় গর্জে ওঠে বাঘ তার।
১৩
অনেক পুরনো কথা মনে পড়ে যায়। কৃতজ্ঞতা @ আকতার আহমেদ।
---
দ্র: ১.কল্পনা চাকমা এখন কোথায়?
২. নারীমুক্তি প্রসঙ্গে: কল্পনা চাকমা
১৪
জন্মদিন শুভ হোক।
চমৎকার এ ছড়ার জন্যে দিচ্ছি অভিনন্দন,
মুখ রাঙাতে ফুলের সাথে রাখতে পারি চন্দন।
ঘষে ঘষে লজ্জা ঢেকে যতই রাঙাই জল্পনা
কেমনে ভুলি-
যে তারিখে জন্মালে ভাই হারিয়ে গেলো কল্পনা !
১৫
অনেক ধন্যবাদ ধুগো ভাই, টুটুল ভাই, তীরুদা, কীর্তিনাশা, বিপ্লব ভাই, রণদীপম বসু ।
বিপ্লব ভাই, কল্পনা চাকমাকে নিয়ে আজ আপনি লিখলেই সবচে বেশী যথাযথ হতো। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার কল্পনা চাকমা এখন কোথায়? ,নারীমুক্তি প্রসঙ্গে: কল্পনা চাকমা এর মত দুর্দান্ত সব লেখার জন্য ।
অশেষ কৃতজ্ঞতা সচলায়তন কতৃপক্ষ, কল্পনা চাকমাকে নিয়ে ব্যানার করার জন্য !
১
এতো সহজে ছড়া বেরোয় কী করে আপনার?
আমি বিস্মিত হতেই থাকি!
আপনাকে আবারও জন্মদিনের অভিনন্দন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?