সময়ের সাথে নাকি সবকিছু পাল্টায়—
কুমিরের ছানা বাড়ে ‘ঘোষকের’ খালটায়
কাঁঠাল-চাঁপার পাশে টেকা দায় গন্ধেই
কী করে পড়ায় কন কবি, আমি মন দেই!
...বীর এসে খুনিদের জীবনের দাম চায়
রাজাকার মুখ মোছে কাদেরের গামছায়!
মিলেমিশে একাকার ভীরু আর সৈনিক
পতিতের তালিকাটা বড় হয় দৈনিক!
বয়স বাড়লে যেন শুরু এই পর্বের—
মাটিতে মিশিয়ে দাও যা যা ছিল গর্বের
মুক্তিযুদ্ধ? সে তো আরো সোজা, সস্তাও
একজন ইলিয়াস আলী হলে ‘গুম’
বদর আলীর জুটে আগুনের ওম...
জনপ্রিয়তার রেসে ইলিয়াস পাশ
অগ্নিদগ্ধ যে-ই বদরের লাশ...
এক ইলিয়াস নিয়ে সারাদেশ বুদ
বদরের দেনা বাড়ে, বাড়ে তার সুদ...
গুমোট বাতাসে মৃত বদরের সই—
পরের জন্মে যেন ইলিয়াস হই!

ছবি কৃতজ্ঞতা: স্যাম (অতিথি সচল)
পাকিস্তানের জন্য লোটার থাকতে পারে টান
কল্পনাতে আফ্রিদিকে হয় তো কাছে চান
আইসিসির ঐ পদের দিকে জানি লোটার ঝোঁক
তাই লোটা চায়— ক্রিকেট সিরিজ পাকিস্তানে হোক!
১.
মাওলানার এই বেহাল দশায় যাদের বুকে কষ্ট
যাদের কাছে এই বিচারে জুলুমটা খুব পষ্ট
তাদের বলি— বাঁচতে হলে জানতে হবে 'চাচ্চু'
কী মাল ছিল একাত্তরে এই রাজাকার বাচ্চু!
২.
তাই রে নারে তাই রে
বাচ্চু নাকি বাড়িতে নাই, সটকে গেছে বাইরে।
আপনি মহান রাজনীতিবিদ, টক-শোতে যান, চা খান মগে
আমার জন্য তর্ক করেন, অপজিশন সবার লগে।
আমার কথা বলতে গিয়া রক্ত ঝরান মাথা থেকে
উপাস থাকেন অর্ধবেলা ক্যাম্রাগুলা সাক্ষী রেখে...
বিপদ হলেই আইসা পড়েন সঙ্গে নিয়া ছাগল দু’টা
এক চিমটি আবেগ দিয়া রাজনীতিতে মারেন ঘুটা
যতই করেন ইটিশ পিটিশ এবার বরফ গইলত ন
আগের মতো আন্নেরে কেউ ভয় হাইয়া চোখ ডইলত ন
ডাইনে বায়ে টইলত ন
মাতবরি অ ফইলত ন
রাজাকার’র বিচার লই আর চুদুর বুদুর চইলত ন!
[সুজন চৌধুরী, আমাদের সুজন্দাকে...]
এটা কিছু হইলো
মানবতা বলে আর বাকী কিছু রইলো!
আইনের মুণ্ডুটা দুই হাতে চটকে
পাঁচটারে মাঝরাতে ধরে দিলা লটকে
মুজিবের খুনি বলে ওরা ক্ষমা পায় না
গণতন্ত্রের সাথে এটা যায়? যায় না!
যাই হোক, এইবার ক’টা দিন দম নে
রাজাকার ইস্যুটাকে মুখে বাপ কম নে
বুঝে গেছি ঘাতকের ক্ষমতার ধ্বস কী
মরা লাশে জুতা ছুড়ে জনগণ (কস কী!)
ভিজে গেছে পায়জামা দেখে ক্ষোভ ঘিন্না
এবারের ম...
কারবালার ঐ যুদ্ধ নিয়া
বলতে গিয়া আবেগে
আপনি সেদিন বাঘের মতো
লাফটা দিলেন যা বেগে...
“হারামজাদা এজিদে...”
বইলা কাঁচের গেলাস নিয়া
ছুইড়া মারেন সে' জিদে
"ঘাতক এজিদ" গদির পাশে
বইসা আছে য্যান!
রাজাকারের বিষয় এলে
বোবায় ধরে ক্যান!
মৃদুল-মৌনামী-উদিতা (সৌরাত্রি এই এলো বলে!)
তোর
ভালোবাসার শুদ্ধতাতেই
হয় প্রতিটা ভোর।
আর
ফুটফুটে এক কন্যা দিয়ে
সাজানো সংসার।
সেই সংসার জুড়ে এখন
কন্যা হলো দুই...
ওদের নিয়ে এমন করেই
ভালো থাকিস তুই!
একটি বিকেল একটি মঞ্চ একটি বিশাল মাঠ
একটি আঙুল একটি স্বপ্ন একটি কবিতা পাঠ
একটি শপথ একটি লক্ষ্য একটি উথাল সাত
একটি আঘাত একটি আদেশ একটি ভয়াল রাত
একটি লড়াই একটি স্লোগান একটি বারুদ-ঘর
একটি শকুন একটি বুলেট একটি ডিসেম্বর
একটি পতাকা একটি স্বদেশ একটি পিতার লাশ
একটি মানুষ একটি জাতির রক্তের ইতিহাস !