যুদ্ধাপরাধী

ভুলটা কোথায়?------১

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বুধ, ০৮/০৫/২০১৩ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হেফাযতে ইসলামীর ঢাকায় তাণ্ডব চালানোর দৃশ্য দেখে অনেকের চোখই কপালে উঠে গেছে। কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে হেফাযতীরা বাংলাদেশেই বাস করে। অথচ কদিন আগেই শাপলা চত্বরে হেফাযতের প্রথম সমাবেশের সময় এদের অনেকেই সেখানে গিয়েছিলেন, অনেকে তাদেরকে আপ্যায়নও করেছিলেন। আবার তারাই এখন হেফাযতকে ধিক্কার দিচ্ছেন। বলছেন এরা আসলে ইসলাম কী সেটাই ঠিকমতো জানে না, এদের হাতে ইসলাম মোটেই নিরাপদ নয়।


গোদীর শব্দ শিক্ষা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০১/০৩/২০১৩ - ৯:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা বিষয় নিশ্চয় সবার মনে আছে, স্কুল কলেজে বাংলা বইয়ের এক একটা গল্প কবিতার পর কিছু শব্দার্থ দেয়া থাকত। এদের মধ্যে কয়েকটা শব্দ হত এতটাই দূর্বোধ্য যে, শব্দার্থ দেয়া না থাকলে গল্প কবিতার আর কিছু বোঝা যেত না ।


তোমরা যারা শাহবাগে এলে না !!

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: শুক্র, ২২/০২/২০১৩ - ৩:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সম্প্রতি বাংলাদেশে খুব আশ্চর্য একটা ঘটনা ঘটে গেলো। আমাদের অতি পরিচিত শাহবাগ মোড়ে এক জন দু'জন করে সমবেত হলো হাজার হাজার মানুষ। কে তাদেরকে ডেকে আনলো? দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর পল্টনে জনসমাবেশ ডাকে- আমরা দেখি। সেখানে দলীয় ব্যনার হাতে, দলীয় শ্লোগান মুখে অনেক লোক হাজির হয়। তাদের ডাক ছাড়া এতো লোক একসাথে হতে পারে- ভাবাই যায় না।অথচ শাহবাগে সবার চোখের সামনে সেটাই ঘটলো।আমাদের দেশের ইতিহাসে এমন ঘটনা বিরল।


শাহবাগ আন্দোলনে একাত্ম এডমন্টন

ফাহিম হাসান এর ছবি
লিখেছেন ফাহিম হাসান (তারিখ: সোম, ১৮/০২/২০১৩ - ১০:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবীতে দেশজুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল শাহবাগে, তা এখন ভৌগোলিক সীমানা পার হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। প্রবাসী বাংলাদেশী ও ভিনদেশী বন্ধুরা দাবীর সাথে সংহতি জানিয়ে একাত্মতা ঘোষণা করেছেন। কেউ ফেইসবুক-টুইটারে আন্দোলন সম্পর্কে সবাইকে সচেতন করছেন, বিভিন্ন পত্র-পত্রিকায় লিখছেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্মারকলিপি পাঠাচ্ছেন, কেউ কেউ সংঘবদ্ধভাবে প্ল্যাকার্ড হাতে


| আহমেদ রাজীব হায়দার, ভাই আমার, তোমার স্মৃতির ভার বইতে পারছি না আমি…!

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ১৭/০২/২০১৩ - ১১:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:



(১)
০৭ ফেব্রুয়ারি ২০১৩, বিকেলের দিকে মোবাইলটা বেজে উঠতেই মনিটরে ভেসে উঠলো একটা সহজ-সরল যুবকের মুখ, থাবা বাবা। বেশ আগে কোন একদিন আড্ডা দিতে দিতে ছবিটা তুলে নম্বরের সাথে যুক্ত করে রেখেছিলাম।
দাদা আপনি কোথায়, অফিসে ?
হাঁ, অফিসেই।
সন্ধ্যায় আসবো দাদা ? গত দু’দিন শাহবাগে ছিলাম। হঠাৎ শরীরটা ভালো না থাকায় চলে এসেছি বাসায়। কিন্তু ভালো লাগছে না। ভাবছি আপনার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আসবো। মনে হচ্ছে কতোদিন দেখি না আপনাকে !
অথচ মাত্র এক সপ্তাহ আগেই আমার ঘরেই কয়েক ঘণ্টা কাটিয়ে গেছে সে।


আমরাই শাহবাগ

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: রবি, ১০/০২/২০১৩ - ৯:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(ঢাকা থেকে অনেক অনেক দূরে আছি। তবু দিন রাত চোখ এই চৌকো পর্দায়। সারা রাত স্লোগানে স্লোগানে লাইভ শুনি, আর পরের দিন সারাদিন আগের ধারণকৃত উল্লেখযোগ্য অংশ শুনি। শাহবাগে জড়ো হওয়া লাখো ভাই বোনদের এত কাছের মনে হয়! বিন্দু থেকে সিন্ধু বানিয়ে ফেলেছেন তারা সবার প্রাণের দাবীর জোরে। তাদের নিয়ে কিছু বলবো বলবো করে এই লেখার উৎপত্তি। ছন্দের ভুলত্রুটি ধরিয়ে দিয়েছেন সংসারে এক সন্ন্যাসী। স্বদেশ হোক পাপমুক্ত। জয় বাংলা।)


ছবিব্লগ : আমি কাঁদতে আসিনি; ফাঁসির দাবি নিয়ে এসেছি ....

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ০৯/০২/২০১৩ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কাঁদতে আসিনি; ফাঁসির দাবি নিয়ে এসেছি ....

[img]SAM_2257[/img]

সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই:-


ব্রাদারহুডের জন্য

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ১৫/০১/২০১৩ - ৯:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যুদ্ধাপরাধ ইস্যুতে নাখোশ পুরো ইসলামী উম্মা
বিচার ঠেকাতে প্রতিবাদ হয় নিয়মিত বাদ জুম্মা
আরব-বিশ্ব? তাদের তো খাড়া থাকেই ঈমানি জজবা
সব জেনেশুনে তাও তুমি এই তাগুতি বিচারে মজবা!


উতলা কিউ ইতনা?

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ০৮/০১/২০১৩ - ১১:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

'মাওলানা'দের বেহাল দশায় যাদের বুকে কষ্ট
যাদের কাছে এই বিচারে জুলুমটা খুব পষ্ট
তাদের বলি— বাঁচতে হলে জানতে হবে ‘সাচ্চা’
কী ভয়ানক ছিল এসব রাজাকারের বাচ্চা!


এ'দেশ রাজাকারের না

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শনি, ০৫/০১/২০১৩ - ৬:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বাধীনতার শত্রু, তোমার মিত্র হতে পারে না
(হয় যদি তা, এরচে’ খারাপ চিত্র হতে পারে না!)

গোলাম আযম, সাঈদী তোমার পক্ষ হতে পারে না
মীর জাফরের স্বার্থ, তোমার লক্ষ্য হতে পারে না
আন্দোলনের পন্থা তোমার জঙ্গি হতে পারে না
জামাত-শিবির ভুলেও তোমার সঙ্গী হতে পারে না