নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

রণদীপম বসু

রণদীপম বসু এর ছবি

ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৫| আসন: শশঙ্গাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২০০৮-১১-২৯ ১২:৩৮)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

আসন অবস্থায় দেহকে অনেকটা শশকের মতো দেখায় বলে আসনটির নাম শশঙ্গাসন (Shashankasana)।

পদ্ধতি:
হাঁটু ভেঙে পায়ের পাতা মুড়ে গোড়ালির উপর পাছা রেখে অনেকটা বজ্রাসনের মতো করে বসুন। এবার পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মাটিতে রেখে শরীরের উপরাংশ নিচু করে মাথা হাঁটুর সামনে মাটিতে রাখুন। হাঁটু দু’টো জোড়া থাকবে এবং কপাল হাঁটুর সঙ্গে লেগে থাকবে। এখন দু’হাত দিয়ে দু’পায়ের গোড়ালি ধরুন। হাত দু’টো সোজা থা...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৪| আসন: পদ-হস্তাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-১১-২৬ ২০:৩৭)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
পদহস্তাসন

পায়ের সাথে হাতকেও স্থাপন করা হয় বলেই এই আসনকে পদ-হস্তাসন (Pada-hastasana) বলে।

পদ্ধতি:
পা দু’টো জোড়া করে এবং হাত দু’টো মাথার উপরে তুলে সোজা হয়ে দাঁড়ান। এবার পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা রেখে দেহের উপরাংশ নিচু করে দু’হাত দিয়ে পায়ের গোড়ালির ঠিক উপরে ধরুন বা পায়ের সামনে অথবা পাশে হাত দু’হাতের চেটো উপুড় করে মেঝেতে স্থাপন করুন। মাথা হাঁটুতে এবং বুক ও পেট উরুর সঙ্গে লাগাতে চেষ্টা করুন। ...




ইহা কাজের কথা নয়

লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২০০৮-১১-২৪ ২০:২৪)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
ডিম্ব

চল্লিশার প্রভাব কিনা জানি না, সাদাকে কালো বলিয়া ভ্রম হইতেও পারে। তথাপি যাহা দেখিতেছি তাহার জন্য মনটা হু হু করিয়া উঠিল। এইরকমের বিরল হইয়া যাওয়া দৃশ্য কতোকাল যাবৎ দেখিতেছি না ! ছয়-সাতটি বছর তো গত হইয়াই গেল !

সুরমার ব্যঞ্জনা মাখিয়া চক্ষু দুইখানা উজ্জল হইল কিনা কে জানে। ভক্ত আশেকান কর্মী সমর্থক বেষ্টিত হইয়া ধবধবে পোশাক পরিয়া তিনি বয়সকে দমাইয়া রাখিয়া যেইভাবে মহল্লার সদর রাস্তাটিক...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১৩| আসন: উষ্ট্র্রাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০০৮-১১-২১ ২১:৪২)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
উষ্ট্রাসন

আসন অবস্থায় দেহের মধ্যভাগ উঁচু হয়ে অনেকটা উটের মতো দেখায় বলে এ আসনটিকে উষ্ট্রাসন (Ushtrasana) বলা হয়।

পদ্ধতি:
হাঁটু ভেঙে পায়ের পাতা মুড়ে হাঁটুর উপর ভর রেখে শিরদাঁড়া সোজা করে দাঁড়ান। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত পায়ের নিম্নাংশ মাটির সঙ্গে লেগে থাকবে। এবার দু’হাত দিয়ে দু’পায়ের গোড়ালি অথবা গোড়ালির ঠিক উপরে ধরুন। এখন বুক ও পেট যতোটা সম্ভব উপরদিকে এবং মাথা পেছনদিকে বাঁকিয়ে ধনুকের মতো ক...




ছেঁড়া ঘুড্ডি ...(০১)

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-২০ ০১:১০)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
নৈঃশব্দ

‘যেখানে দেখিবে ছাই/ উড়াইয়া দেখ তাই/ মিলিলে মিলিতে পারে/ অমূল্য রতন...।’ কে লিখেছিলেন ? রামনিধি গুপ্ত ? ঈশ্বর গুপ্ত ? না কি অন্য কেউ ? এ মুহূর্তে মনে পড়ছে না। তবে এই চরণগুলো সেই শৈশব-কৈশোরে স্তোত্রের মতো ঠোটস্থ করেই কি ক্ষান্ত হয়েছিলাম ? মোটেই না। স্তোত্র বা শ্লোক কি আর মিথ্যে হতে পারে !

আজ থেকে ত্রিশোধিক বছর পূর্বে মফস্বল শহরগুলোতে এখনকার মতো তো আর প্রাকৃতিক জ্বালানী গ্যাসের কায়কারবা...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে |১২| আসন: পশ্চিমোত্থানাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২০০৮-১১-১৭ ২৩:২৫)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
পশ্চিমোত্থানাসন

এই আসনে শরীরের পেছনদিকে বেশি ব্যায়াম হয় বলে আসনটির নাম পশ্চিমোত্থানাসন (Paschimottanasana)| আর তা ভিন্ন ভিন্ন ভঙ্গিতে অনুশীলনেরও একাধিক পদ্ধতি রয়েছে।

# পশ্চিমোত্থানাসন (ক)
পদ্ধতি:
সামনে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। এবার কোমর থেকে শরীরের উপরাংশ নিচু করে ডান হাত দিয়ে ডান পায়ের এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন। এখন আরো নিচু হয়ে পেট উরুর সঙ্গে ও কপাল হাঁটুর সঙ্গে লাগান। দু’ কনুই পায়ের দু’প...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।১১। আসন: বজ্রাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০০৮-১১-১৪ ০০:০৮)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
বজ্রাসন

(১) বজ্রাসন (Vajrasana)

যোগশান্ত্র অনুযায়ী আসনটি অভ্যাসে দেহের নিম্নাংশ বজ্রের মতো দৃঢ় হয়, তাই এ আসনের নাম বজ্রাসন ।

পদ্ধতি:
হাঁটু ভেঙে পা দু’টো পেছনদিকে মুড়ে শিরদাঁড়া সোজা করে বসুন। হাতের চেটো উপুড় করে দু’ জানুর উপর রাখুন। পাছা গোড়ালির উপর থাকবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে। সহজভাবে যতক্ষণ পারা যায় ঐ অবস্থায় বসুন। প্রথম দু’একদিন একটু অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যাবে। একবারে বেশিক...




‘ক্যারেক্টার সার্টিফিকেট’

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-১১-১২ ২২:১৬)
ক্যাটেগরী: | | | | | | |
রণদীপম বসু এর ছবি
স্কেচ

গল্পটির নাম খুব সম্ভবত ‘ক্যারেক্টার সার্টিফিকেট’। ছোট্ট, এখন যাকে অণুগল্প বলা হয়। বেশ ক’বছর আগে কোথায় যেন পড়েছিলাম। কিন্তু অনুতাপ হচ্ছে, গল্পকার বা বইটির (বই নাকি ম্যাগাজিন নিশ্চিত নই) নাম এখন মনে পড়ছে না। একান্তই স্মৃতিনির্ভর হয়ে উঠার এই এক হ্যাপা।

গল্পের বিষয়বস্তু সাধারণ, কিন্তু ভেতরটা অসাধারণ। সারাৎসার অনেকটা এরকম, অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের মেয়েটি প্রাতিষ্ঠানিক শিক্...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।১০। আসন: পদ্মাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ২০০৮-১১-১১ ২১:২৯)
ক্যাটেগরী: | | | |
রণদীপম বসু এর ছবি
পদ্মাসন

ইয়োগা চর্চায় বহুল ব্যবহৃত এ আসনটিকে দেখতে অনেকটা প্রস্ফুটিত পদ্মের মতো মনে হয় বলে একে পদ্মাসন (Padmasana) বলা হয়। সব্জির মধ্যে আলু যেমন সকল কাজের কাজী, সব কিছুতেই মানিয়ে যায়, তেমনি যোগ-ব্যায়ামের যে কোন আসনের সাথে জুড়ে যাবার প্রয়োগযোগ্যতার কারণে লব্ধ জনপ্রিয়তার সাথে সাথে এই রহস্যময় পদ্মাসন চর্চায় বহু বৈচিত্র্যও লক্ষ্য করা যায়।
পদ্মাসন মূলতঃ তিন প্রকার: মুক্ত-পদ্মাসন, বদ্ধ-পদ্মাসন ও উ...




জাবিতে ছাত্রী নিপীড়ন ইস্যু, মিডিয়ার অপর পিঠ

রণদীপম বসু এর ছবি
শহীদ মিনার জাবি

এইতো কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে সর্বশেষ ছাত্রী নিপীড়ন ইস্যুতে মিডিয়ার মাধ্যমে যে তোলপাড়ের খবর আমরা পেয়েছি, সেই উপস্থাপিত খবরগুলোর বস্তুনিষ্ঠতা নিয়েই এবার প্রশ্ন উত্থাপিত হয়েছে। এক্ষেত্রে ক্যাম্পাসে আন্দোলনের সময়ে যা ঘটেছে অনেক পত্রিকা ও টিভি চ্যানেল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনার বিপরীত চিত্রটি সচেতনভাবে ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৯। আসন: পবন-মুক্তাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ২০০৮-১১-০৯ ২১:৩৫)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
পবনমুক্তাসন

পেটের আবদ্ধ বায়ুকে মুক্ত করে দেয় বলেই এই আসনটির নাম পবন-মুক্তাসন (Pavana-muktasana)।

পদ্ধতি:
সটান চিৎ হয়ে শুয়ে পড়ুন। এবার ডান পা উঁচু করে হাঁটু ভেঙে দু’হাত দিয়ে ঐ হাঁটু ধরে ডান বুকে চেপে ধরুন। ২০ সেঃ থেকে ৩০ সেঃ ঐ অবস্থায় রাখুন। তারপর হাত আলগা করে ডান পা পূর্বাবস্থায় ফিরিয়ে নিন। এবার বাঁ পা ঐ একইভাবে নিয়ে এসে বাঁ বুকের উপর চেপে ধরুন। এবং একই সময় পরে বাঁ পা ফিরিয়ে নিন। তারপর দু’হাঁটু একসঙ্গে ...




‘...কীভাবে বদলে যেতে হয় !’

রণদীপম বসু এর ছবি
বারাক ওবামা

‘আমেরিকা জানে কীভাবে বদলে যেতে হয়।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশানের বিজয় ভাষণে বারাক ওবামার এই উক্তি যে সমকালীন রাষ্ট্রবিজ্ঞানীদেরকে নতুন করে ভাবনা এবং অগ্রবর্তী কোন গবেষণায় উদ্বুদ্ধ করে তুলবে, তা বলতে হয়তো ভবিষ্যৎ বক্তা হতে হয় না। হয়তো বা এই উক্তিই একদিন আমেরিকার ইতিহাসের আরেকটা মাইলফলকও হয়ে উঠতে পারে। যেভাবে আব্রাহাম লিঙ্কনের অজর উক্তিটাও রাষ্ট্রবিজ্ঞানের ই...




'ভেজালমুক্ত আত্মহত্যার অধিকার চাই'...

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বুধ, ২০০৮-১১-০৫ ১৯:৫৬)
ক্যাটেগরী: | | |
রণদীপম বসু এর ছবি
ভেজাল

(০১)
বৈকালে টাঙ্কি মারিবার নিয়মিত কর্মে বাহির হইবার পূর্বে লটকনতলায় সাঙ্গপাঙ্গ সবাই আসিয়া জমায়েত হইলেও নন্দু তখনো আসিয়া পৌঁছিল না। এই আকস্মিক বিলম্বের হেতু কী হইতে পারে তাহাও কেহ বুঝিতে পারিল না। পূর্ব ইতিহাস ঘাটিয়া দেখা হইলো, এইরূপ মহৎ কর্মে নন্দু কখনোই বিলম্ব করে নাই। তথাপি তাহার জন্য অপেক্ষা করিতে করিতে অদ্যকার টাঙ্কি মারা কর্ম-পরিকল্পনায় ব্যবহাযোগ্য কলাকৌশলে আহামরি কো...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৮। আসন: শবাসন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২০০৮-১১-০৩ ০০:১১)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

ইয়োগা চর্চাকারীমাত্রই জানেন যে, যোগাসনের মধ্যে সবচেয়ে কঠিন ও দুর্বোধ্য আসন হচ্ছে শবাসন (Shavasana)। অথচ মজার বিষয় হলো, এই শবাসনকেই অনেকে অত্যন্ত সহজ একটি আসনাবস্থা হিসেবে ধারণা করে নিতে কেন যে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা বোধগম্য নয়।

যোগ-কুশলীদের মতে আসন অভ্যাসের প্রতি পর্যায়ে একবার করে ২০সেঃ থেকে ৩০সেঃ শবাসনে বিশ্রাম নিতে হবে।ইয়োগার কোন একটি আসন বার কয়েক সম্পূর্ণ অভ্যাসের পর পরই ...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৭ । তবে শুরু হোক।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শুক্র, ২০০৮-১০-৩১ ২৩:০২)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি
ইয়োগাশীলন

ঔষধ খেলেই রোগ নিরাময় হয় না, সঙ্গে কিছু নিয়ম-নিষেধও মানতে হয়। তেমনি শুধু যোগ-ব্যায়াম অভ্যাস করলেই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় না, কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় বৈ কি। নিয়মিত যোগ-ব্যায়াম অভ্যাসে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। কিন্তু সাথে চাই পরিমিত ও যতদূর সম্ভব নিয়মিত আহার, বিশ্রাম, সংযম, নিয়মানুবর্তিতা, আত্মবিশ্বাস, অটুট মনোবল ও একাগ্রত...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৬। অন্য ব্যায়ামের সাথে ইয়োগার পার্থক্য কী ?

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-৩০ ০০:৩৮)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

অন্যান্য ব্যায়ামের (Physical Exercise) সাথে যোগ-ব্যায়ামের (Yoga) পার্থক্য কোথায় ? এর সঠিক উত্তর পেতে হলে ব্যায়ামের উদ্দেশ্য কী, এবং সুস্বাস্থ্য বলতে কী বোঝায় তার উপর এক...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে ।০৫ । অনুশীলনের ভিত্তি।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২০০৮-১০-২৭ ২৩:০০)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

একজন ইয়োগা চর্চাকারীকে তাঁর দেহ-মনের সুস্থতা ও উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে দুটো পর্যায়ে অনুশীলনের প্রস্তুতি নিতে হয়। একটি হচ্ছে তাত্ত্বিক বা ভাবগত পর্য...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে । ০৪ । আধ্যাত্ম দর্শন থেকে প্রায়োগিক দর্শন।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-২৩ ২১:০৭)
ক্যাটেগরী: | | | | |
রণদীপম বসু এর ছবি

হিন্দুশাস্ত্রীয় নীতিগ্রন্থ ‘শ্রীমদ্ভাগবত গীতা’র জ্ঞানযোগে উল্লেখ রয়েছে, ‘ঈশ্বর ভক্তের চোখে সাকার, জ্ঞানীর চোখে নিরাকার।’ একটু খেয়াল করলেই দেখা যাব...




মুজাহিদকে অপমান!

লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ২০০৮-১০-১৯ ০০:৪৬)
ক্যাটেগরী: | | | | | |
রণদীপম বসু এর ছবি

চ্যানের এনটিভি’র রাত সাড়ে দশটার নিউজে জানা গেলো যে পুলিশ জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের উত্তরার বাসায় তল্লাশি চালিয়েছে। কিন্তু কেন চালিয়েছে তা আমা...




ইয়োগা: সুদেহী মনের খোঁজে । ০৩ । পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ।

লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২০০৮-১০-১৮ ০৩:৪৩)
ক্যাটেগরী: | | | | | | |
রণদীপম বসু এর ছবি

আগেই বলা হয়েছে, ইয়োগা শাস্ত্রে The eight limbs of Patanjali বা ‘পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ’গুলো হচ্ছে- ওঁম (Yama), নিয়ম (Niyama), আসন (Asana), প্রাণায়াম (Pranayama), প্রত্যাহার (Pratyahara), ধারণ (Dharana), ধ্যান (D...



Syndicate content
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন