সে মানবীর জন্য |
আমি যা খাই
পরি, হাতের কাছে তৈরি যা পাই
একটু আধট টুক-টাক যা গাই
সবই সে মানবীর জন্য।
যে কষ্ট দেয়
দিনশেষে তা শুষে নেয়
যে কষ্ট পায়
রাতশেষে তা ভুলে যায়।
বাঁচা ভিন্ন স্বপ্ন নাই
হবে, এও এক কথার লড়াই
জেতার কোন চেষ্টা তাই
দেখ কত তুচ্ছ নগণ্য।