দেশে লাখের উপর ঋণখেলাপি আছে। তাদের কাছ থেকে সুদেমূলে ঋণ আদায় না করে কেন সরকারী কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীদের কাছ থেকে পদ্মা সেতুর টাকা নিতে হয় সরকারকে?
কোনরকম পরিকল্পনা ছাড়াই প্রধানমন্ত্রী বলছেন আর সাথে সাথে তাঁবেদাররা নিজের টাকায় পদ্মা সেতু তৈরী করতে হবে করতে হবে শুরু করেছে। জনগণের কাছ থেকে টাকা নিলেও এর একটা সিস্টেম তো আগে করতে হবে। কিভাবে নেবে, কত নেবে, সেটাকা কত বছর ধরে নেবে, কত টাকা তুলতে হবে, এই টাকা তুলতে তুলতে ব্রীজ বানানোর খরচ কতটুকু বাড়বে, সেই বাকী টাকা কিভাবে আসবে--- এসবের কোন বালাই নাই যত্তসব ফাইজলামি।
"নিজের টাকায়" পদ্মাসেতু বানানো অসম্ভব কিছু না। কিন্তু অর্থসংস্থানের জন্য কার্যকর পন্থা বাদ দিয়ে একবেলা না খাওয়ার কথা বলছে সেইসব লোকজন, যারা নিজেদের শুল্কমুক্ত গাড়ি আমদানির জন্য আইন পাশ করে।