হাউসমাইস্টার গতকাল সকালে কমোড পাল্টানোর প্রতিশ্রুতি দিয়েছিলো। সকালে জিনিসপাতি টয়লেটে থুয়ে সে বলেছিলো, বিকেলে এসে চিরস্থায়ী বন্দোবস্ত করে দোবো, ভাববেন না। তারপর তাকে গতকাল সন্ধ্যায় দেখা গেলো বিড়ি ফুঁকতে ফুঁকতে কোথায় যেন হনহনিয়ে পালাচ্ছে। আজ সন্ধ্যে হয়ে এলো, তার কোনো হদিশ নাই। এখন বাস ধরে ইউনিতে গিয়ে হাগা ছাড়া আমার আর কী উপায়? একেই কি বলে সভ্যতা? এ জন্যেই কি বাংলাদেশটা স্বাধীন করেছিলাম? ইসলামের এই অবমাননা কি মেনে নেওয়া সম্ভব? জাফর ইকবাল কি কিছুই বলবেন না? জাতি কি চিরকাল এইরকম বিভক্তই থেকে যাবে?
08/01/2013 - 10:24অপরাহ্ন