সচলায়তনের ইংরেজী সেকশনটা খানিকটা জমে উঠে আবার পিছিয়ে পড়েছে। এক্ষেত্রে কি করা যেতে পারে? একটা আলাদা ডোমেইন কেনা যেতে পারে। আলাদা একটা অস্তিত্ব দিলে কাজ হতে পারে।
ঠিক নিশ্চিত হওয়া কি যাবে যে আলাদা ডোমেইন দিলে ইংরেজি সেকশনটা আবার জমবে? তবে আমার কাছে ব্লগারের মোটিভেশন একটা বড় বিষয়- ব্লগার চাইবে পাঠকরা তার ব্লগ পড়ে মন্তব্য যোগ করবে, উতসাহ দেবে, সমালোচনা করবে, এবং এভাবেই পাঠকমহলের সাথে ইন্টার্যাচকশন বাড়বে।
শুরুতে কয়েকটা দিন তো শুধু আপনি আর আমিই লিখেছি কিন্তু পরে অনেকে এসে ইংরেজি সেকশনটাকে সমৃদ্ধ করেছে। তবে একটা কাজ করা যেতে পারে- আমাদের পাশাপাশি আমাদের ব্যাক্তিগত কানেকশন থেকে ভিনদেশী লেখকদের এখানে লিখতে উতসাহিত করা যেতে পারে। আর পাঠকদেরও মন্তব্য, আলোচনা, সমালোচনা করতে উতসাহিত করা যেতে পারে।