ফাঁকিবাজি পাকপ্রণালীর "ছড়াছড়ি"
লিখেছেন বিবাগিনী (তারিখ: রবি, ২০০৮-০৪-২০ ০৮:০৮)
ক্যাটেগরী: ছড়া | পাক | প্রণালী | কিশোর (১০ বছর বা তদুর্দ্ধ) |
:: ডিম সিদ্ধ ভর্তা ::
প্রথমেই দুইটা ডিম সিদ্ধ হতে দেন।
এই ফাঁকে কাঁচামরিচ-পিঁয়াজ কেটে নেন।
ডিম সিদ্ধ গরম গরম চটকে নেন মেখে।
পিঁয়াজ মরিচ লবন দিয়ে একটু দেখেন চেখে।
এক চামচ সরিষার তেল যদি দেন ঢেলে।
চেটে পুটে খতম হবে ভাতের সাথে খেলে।
...