আর্মেনীয় গণহত্যা: ঘাসফড়িংদের পাখসাট
লিখেছেন ফারুক ওয়াসিফ (তারিখ: বুধ, ২০০৮-০৪-৩০ ১৯:১৭)
ক্যাটেগরী: আন্তর্জাতিক | এটি অরূন্ধতি রায়ের একটি বক্তৃতার সংক্ষেপিত অনুবাদ |
মূল লেখার লিংক
১৯১৫ সাল। তুরস্কের আনাতোলিয়া প্রদেশে তখন ফসল পাকার ঋতু। দশবছরের অ্যারাক্সির মনে পড়ে, সেবার ফসলের ক্ষেতে অনেক ঘাসফড়িং নামতে দেখে গ্রামের প্রবীণরা আঁতকে উঠেছিল। তারা জানে এটা অমঙ্গলের চিহ্ন...